| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

রোনালদোর চোখ হাজারতম গোলের মাইলফলকে, মেসির টার্গেট রোনালদোকে ছোঁয়া

বিশ্ব ফুটবলের দুই কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। দুজনার প্রতিদ্বন্দ্বিতা যেন এক যুগের প্রতিচ্ছবি। মাঠে ট্রফি জয়ের লড়াইয়ের পাশাপাশি তারা এখনো মুখোমুখি লড়ছেন ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায়।

বিস্তারিত...

ছয় মিনিটে শেষ হামজাদের ভারত ম্যাচের টিকিট, উচ্ছ্বসিত ফুটবলভক্তরা

বাংলাদেশ-ভারত ফুটবল ম্যাচের টিকিট যেন হাতছাড়া হওয়ার আগেই শেষ! আজ দুপুর ২টায় অনলাইনে বিক্রি শুরু হয় এশিয়ান কাপ বাছাইয়ের এই বহুল প্রতীক্ষিত ম্যাচের টিকিট। আর মাত্র ৬ মিনিটের মধ্যেই সাধারণ গ্যালারির সব টিকিট বিক্রি শেষ হয়ে যায়।

বিস্তারিত...

গার্দিওলার হাজারতম জয়ে উড়িয়ে দিলো লিভারপুলকে সিটি

প্রিমিয়ার লিগে লিভারপুলের পথ যেন ভেঙে দিলো ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে পেপ গার্দিওলার কোচিং ক্যারিয়ারের হাজারতম ম্যাচে সিটি জয়ী হলো ৩-০ ব্যবধানে, যেখানে গোল উৎসব চালালেন আর্লিং হলান্ড, নিকো গন্সালেস ও জেরেমি ডোকু। এই জয়ে পয়েন্ট তালিকায় দুই নম্বরে উঠে গেলো সিটি।

বিস্তারিত...

আসিফ আকবরের বক্তব্যে সমালোচনার ঝড়

বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের প্রথম দিনে বক্তব্য দিতে গিয়ে ফুটবল ও ফুটবলারদের নিয়ে নানান নেতিবাচক কথা বলেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও বিসিবির নতুন পরিচালক আসিফ আকবর।

বিস্তারিত...

বর্ণাঢ্য আয়োজনে যশোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে রোববার (৯নভেম্বর ) যশোরে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। বুয়েটিনের হ্যাটট্রিকে উদ্বোধনী খেলায় দারুণ জয় পেয়েছে সদর উপজেলা দল।

বিস্তারিত...

মেসির বিশ্বরেকর্ডের রাতে ইতিহাস গড়ে সেমিফাইনালে ইন্টার মিয়ামি

লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে এমএলএস প্লে-অফের সেমিফাইনালে উঠেছে ইন্টার মিয়ামি। শনিবার (৮ নভেম্বর) রাতে ইস্টার্ন কনফারেন্সের প্রথম রাউন্ডের তৃতীয় ও শেষ ম্যাচে ন্যাশভিল এসসিকে ৪-০ গোলে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে দলটি। ম্যাচের ১০ মিনিটেই বক্সের বাইরে থেকে চমকপ্রদ গোল করে মিয়ামিকে এগিয়ে দেন মেসি। ৩৯ মিনিটে মাতেও সিলভেত্তির পাস থেকে দ্বিতীয় গোলটি করেন তিনি। বিরতির পর ন্যাশভিল একটি গোল করলেও ফাউলের কারণে সেটি বাতিল হয়। এরপর ৭৪ ও ৭৬ মিনিটে তাদেও আইয়েন্দের জোড়া গোলে বড় জয় নিশ্চিত করে মিয়ামি।

বিস্তারিত...

শেরপুরের কাছে ১ গোল খেয়ে হেরেছে বগুড়া

খান বাহাদুর ফজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২০২৫’র ফাইনাল খেলায় বগুড়াকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শেরপুর জেলা দল। শনিবার (৮ নভেম্বর) বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে খান বাহাদুর ফজলুর রহমান ক্রীড়া ফা

বিস্তারিত...

ঢাকায় মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনালে খেলা ব্রাজিলের কিংবদন্তি রাইট-ব্যাক কাফু আসছেন ঢাকায়। সবকিছু ঠিক থাকলে ব্রাজিলের হয়ে দুইবার (১৯৯৪ ও ২০০২) বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু আগামী ১১ ডিসেম্বর দুদিনের সফরে বাংলাদেশে পৌঁছাবেন। ব্রাজিলের রোনালদিনহো ও আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের পর এটি হতে যাচ্ছে ঢাকায় কোনো লাতিন কিংবদন্তির তৃতীয় আগমন।

বিস্তারিত...

ফিক্সিং কেলেঙ্কারিতে তুরস্কে ১৭ রেফারি গ্রেপ্তার

তুরস্কের ফুটবল অঙ্গনে বড় ধরনের জুয়ার কেলেঙ্কারি ফাঁস হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) দেশটির সরকারি প্রসিকিউটররা ২১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন, যাদের মধ্যে রয়েছেন ১৭ জন রেফারি এবং শীর্ষ লিগের একটি ক্লাবের সভাপতি।

বিস্তারিত...

আমি চার নম্বর চাই, বিশ্বকাপে খেলার ইঙ্গিত দিয়ে চমক মেসির!

অবশেষে যেন মুখে বলেই ফেললেন লিওনেল মেসি তিনি চান চতুর্থ বিশ্বকাপ ট্রফি! অর্থাৎ, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে খেলতে পারেন আর্জেন্টাইন ফুটবলের এই জাদুকর। ২০২২ কাতার বিশ্বকাপ জিতে ক্যারিয়ারের সব অর্জন পূর্ণ করেছেন মেসি। তারপর থেকেই প্রশ্ন, আরেকবার কি দেখা যাবে তাকে বিশ্বমঞ্চে? এতদিন তিনি রেখেছিলেন অনিশ্চয়তার পর্দায়। কিন্তু অ্যাডিডাসের একটি সাম্প্রতিক ভিডিও বিজ্ঞাপনেই যেন মিলল সেই বহুল প্রতীক্ষিত উত্তর।

বিস্তারিত...

ঢাকায় আর্জেন্টিনা-ব্রাজিলের তরুণদের সঙ্গে খেলবে বাংলাদেশ, আসবেন বিশ্বকাপজয়ী কাফুও

ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের বাছাইকৃত তরুণ দলের সঙ্গে খেলবে বাংলাদেশ। এই উপলক্ষে আগামী ১১ ডিসেম্বর ঢাকায় আসবেন ব্রাজিলের ফিফা বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু।

বিস্তারিত...

ম্যারাডোনার মৃত্যুতে ফেঁসে যাচ্ছেন বিচারক জুলিয়েতা মাকিনতাচ

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনার মৃত্যুর বিচারপ্রক্রিয়া এখন যেন বাস্তবতা আর নাটকের মাঝামাঝি এক নাট্যমঞ্চ। চিকিৎসায় অবহেলার অভিযোগে যখন আদালত খুঁজছে এই কিংবদন্তির মৃত্যুর দায়, তখন বিচারক নিজেই হয়ে উঠেছেন বিতর্কের কেন্দ্রবিন্দু। সম্প্রতি আর্জেন্টিনার সান ইসিদ্রো আদালত জানিয়েছে, ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত সাতজন স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে আগামী মার্চে নতুন করে বিচার শুরু হবে। গত মে মাসে মামলার কার্যক্রম স্থগিত হয়েছিল, কারণ বিচারক প্যানেলের একজন সদস্য জুলিয়েতা মাকিনতাচ নিজেকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছিলেন।

বিস্তারিত...

রোনালদোকে চুপ রেখে ক্লাবের উন্নতিতে ফোকাস দিচ্ছেন আমোরিম

ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচ রুবেন আমোরিম বলেছেন, ক্লাব অতীতে অনেক ভুল করেছে, তবে এখন তাদের লক্ষ্য একটাই—সামনে এগিয়ে যাওয়া। সাম্প্রতিক সময়ে ইউনাই

বিস্তারিত...

মেসির সঙ্গে তিন নতুন মুখ, আর্জেন্টিনার ২৪ সদস্যের দল ঘোষণা

বছরের শেষ আন্তর্জাতিক সফরের জন্য ২৪ সদস্যের আর্জেন্টিনা দল ঘোষণা করেছে কোচ লিওনেল স্কালোনি। নভেম্বর উইন্ডোর এই সফরে তরুণ খেলোয়াড়দের সুযোগ দিতে অভিজ্ঞ গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে বিশ্রাম দেওয়া হয়েছে।

বিস্তারিত...

বিশ্বকাপ জেতাই জীবনের সবচেয়ে বড় অর্জন: মেসি

ফুটবলের ইতিহাসে সর্বকালের সেরাদের তালিকা করলে লিওনেল মেসির নামটি উচ্চারিত হয় প্রথম সারিতেই। তবু ৩৮ বছর বয়সেও নিজেকে নিয়ে বিন্দুমাত্র আত্মতুষ্ট নন আর্জেন্টাইন এই সুপারস্টার। নিজের ভবিষ্যৎ ও অবসরের প্রসঙ্গে আবারও ‘না’ বলেছেন তিনি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪