| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

যশোরে চিকিৎসা সেবায় নতুন দিগন্তের আশা

প্রতিষ্ঠার দেড় দশক পেরিয়ে গেলেও নিজস্ব হাসপাতাল না থাকায় দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ছিল যশোর মেডিকেল কলেজ-এর শিক্ষার্থীরা। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ২৭ এপ্রিল ৫০০ শয্যার আধুনিক হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিস্তারিত...

অভয়নগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোরের অভয়নগর থেকে ঝুলন্ত অবস্থায় নাঈম হোসেন (১৮) নামে এক যুবককের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার নওয়াপাড়া পৌর সভায় ২ নং ওয়ার্ডের পাঁচকবর এলাকায় আল আমিন গাজীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিস্তারিত...

কুষ্টিয়ায় নিখোঁজের এক দিন পর যুবকের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজের একদিন পর হাসিবুল মোল্লা (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কুশলীবাসা গ্রামের নিজ মেহগনি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত হাসিবুল ওই গ্রামের কৃষক তাজউদ্দিন মোল্লার ছেলে।

বিস্তারিত...

নড়াইলের রেললাইনে মা-ছেলে ট্রেনে কাটা পড়ে মৃত্যু

নড়াইলের সদর উপজেলায় রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে মা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১ টার দিকে ঢাকা-বেনাপোল রেললাইনের নড়াইল পৌরসভা এলাকার বরাশুলা রেল সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

চীনা যুবক কুষ্টিয়ায়, স্ত্রীকে নিতে চান নিজ দেশে

ভালোবাসার টানে সুদূর চীন থেকে কুষ্টিয়ার ভেড়ামারায় এসে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক চেন বাও মিং (২৩)। সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় তাসলিমা খাতুনের (২০) সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। আর এই সম্পর্কের পূর্ণতা দিতে গত সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশে এসে কুষ্টিয়া আদালতে বিবাহ সম্পন্ন করেন তারা।

বিস্তারিত...

দাবদাহে বিপাকে পড়েছেন ঝিনাইদহের শ্রমজীবী মানুষ

মৃদু দাবদাহে ঝিনাইদহের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভ্যাপসা গরমে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। বাড়ছে গরমজনিত রোগের প্রাদুর্ভাব। গত সপ্তাহের শুরু থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও রাজশাহী অঞ্চলের জেলাগুলোর ওপর দিয়ে মৃদু ও মাঝারি দাবদাহ বয়ে যাচ্ছে। যা আরও কয়েকদিন স্থায়ী হতে পারে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে।

বিস্তারিত...

বাথরুমে রাখা বালতিভর্তি পানিতে ডুবে মুজিবনগরে এক শিশুর মৃত্যু

মেহেরপুরের মুজিবনগরে বাথরুমে রাখা বালতিভর্তি পানিতে ডুবে ইব্রাহিম ইবনে আরিয়ান নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

ঝিনাইদহে ভারতীয় সীমান্তে উদ্ধার হওয়া সেই লাশটি আফগান নাগরিকের

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তের ইছামতি নদী থেকে ১১ দিন আগে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। মরদেহটি আফগানিস্তানের নাগরিক হাশমত মোহাম্মাদির বলে দাবি করেছে তার পরিবার।

বিস্তারিত...

মেহেরপুরে জমি নিয়ে বিরোধে নারীসহ ৩ জনকে কুপিয়ে জখম

মেহেরপুর সদর উপজেলায় জমি বিক্রি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক নারীসহ তিনজন গুরুতর জখম হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে শিশিরপাড়া-টেঙ্গারমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

বাগেরহাটে তীব্র লোডশেডিংয়ে এসএসসি পরীক্ষার্থীসহ অতিষ্ঠ জনজীবন

বৈশাখের তীব্র গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে দেশের অন্যান্য অঞ্চলের মতো বাগেরহাটেও বেড়েছে বিদ্যুৎ বিভ্রাটের মাত্রা। বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় এক ঘণ্টা বিদ্যুৎ থাকলেও পরবর্তী এক থেকে দেড় ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন এসএসসি পরীক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বিস্তারিত...

জীবননগরে মাদক বিক্রির প্রতিবাদকারীর বাড়ি ভাঙচুর

চুয়াডাঙ্গার জীবননগরে মাদক বিক্রির প্রতিবাদ করায় সেলিম রেজা (৪৫) নামের এক ব্যক্তির বসতবাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

বিস্তারিত...

শ্রীপুরে প্রাইভেট কার-ভ্যান সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত, ভ্যানচালক আহত

মাগুরার শ্রীপুরে প্রাইভেট কার ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হাফিজুর রহমান (৪০) নামে এক স্কুলশিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং ভ্যানচালক মোতাহার মন্ডল আশঙ্কাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত স্কুলশিক্ষক উপজেলার ছাবিনগর গ্রামের মহিউদ্দিন বিশ্বাসের ছেলে এবং হাটফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-লাঙ্গলবাঁধ সড়কের ছাবিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

শরণখোলায় জমিজমা নিয়ে বিরোধের জের বৃদ্ধ নিহত

বাগেরহাটের শরণখোলা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আবু হানীফ হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মধ্য রাজৈর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু হানীফ হাওলাদার ওই গ্রামের আমজেদ আলী হাওলাদারের ছেলে।

বিস্তারিত...

বাগেরহাটে গুদারা খালের অবৈধ বাঁধ অপসারণে উচ্ছ্বসিত স্থানীয়রা

বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের পশ্চিমডাঙ্গা এলাকায় অবস্থিত গুদারা খালের দীর্ঘদিনের অবৈধ বাঁধ অপসারণ করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১১টার দিকে স্থানীয় এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কার্যক্রম সম্পন্ন হয়। এতে প্রায় দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

বিস্তারিত...

যশোরের শার্শায় ভুল প্রশ্নে পরীক্ষা, বিপাকে ১২ শিক্ষার্থী

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে (কেন্দ্র নম্বর-৫৩১) এসএসসি ২০২৬ সালের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার গুরুতর অনিয়মের ঘটনা ঘটেছে। এতে ১২ জন শিক্ষার্থী চরম অনিশ্চয়তার মুখে পড়েছে এবং তাদের ফলাফল নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪