মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে পাওয়ারটিলারের ইঞ্জিনচালিত ট্রলির ধাক্কায় রিহান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিহান ওই গ্রামের সাগর আলীর ছেলে।
দীর্ঘ ৫০ বছরের অবহেলা আর বঞ্চনা পেছনে ফেলে আবারও প্রাণ ফিরে পাচ্ছে শার্শার ঐতিহাসিক উলাশী ‘জিয়া খাল’। আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উলাশী আগমনকে কেন্দ্র করে স্থানীয় জনপদে বইছে উৎসবের আমেজ।
মাগুরার শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামে ৫'বছরের এক শিশুকন্যা যৌন হয়রানির শিকার হয়েছে। এ ঘটনায় নির্যাতিত শিশুটির পরিবারের পক্ষ থেকে শিশুটির নানী মনোয়ারা বেগম বাদী হয়ে শ্রীপুর থানায় অভিযোগ করেন। তিনি ওয়ালিয়ার রহমান নামে এক ধর্মীয় শিক্ষকের নামে মামলা করেছেন। পুলিশ ওয়ালিয়ার রহমানকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছেন।
নড়াইল সদর উপজেলায় এম এম কামরুল আলম ও এম এম রেজাউল আলম নামে দুই ঠিকাদারের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে থানায় অভিযোগ করেছেন নড়াইল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম।
ঝিনাইদহ সদর উপজেলার চন্ডিপুর বিষ্ণুপদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের প্রত্যক্ষ সহযোগিতায় কয়েকশ কেজি সরকারি বই খোলাবাজারে বিক্রির অভিযোগ উঠেছে।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গ্রামের আধিপত্য বিস্তার কেন্দ্রকরে দু’পক্ষের সংঘর্ষে মোহন শেখ (৬০) নামের এক কৃষক নিহত হয়েছে। আহত হয়েছে নারীসহ আরও অন্তত ১০ জনের অধিক
যশোরের বেনাপোলে ধানক্ষেত থেকে ইউনুস আলী (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নির্যাতনের পর তাকে হত্যা করে মরদেহটি ধানক্ষেতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা বলে জানিয়েছে পুলিশ।
মাগুরার শালিখা উপজেলায় এক তরুণীকে অপবাদ দিয়ে চুল কেটে, মারধর করে ঘরে আটকে রাখার অভিযোগ উঠেছে স্বামীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী তরুণী ঘর থেকে বের হয়ে স্থানীয়দের কাছে ঘটনা জানালে বিষয়টি প্রকাশ্যে আসে।
মাগুরার শালিখা উপজেলার বিহারি লাল সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিবেকানন্দ শিকদারের বিরুদ্ধে দীর্ঘদিন কলেজে অনুপস্থিত থেকেও নিয়মিত
যশোরে পাচারকালে এক কোটি ৯৩ লাখ ৪২ হাজার টাকা মূল্যের ৯০০ গ্রাম স্বর্ণের পেস্ট (গলানো) ও দেশি বিদেশি মুদ্রাসহ ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১) নামের এক ভারতীয় পাসপোর্টযাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
যশোরে সকিনা বেগম (৬০) নামে এক বৃদ্ধার বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে শহরের বেজপাড়া মেইন রোড এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পুত্রবধূ মরিয়ম খাতুনকে হেফাজতে নিয়েছে পুলিশ। নিহত সকিনা বেগম বেজপাড়া এলাকার লাল চাঁদ খলিফার স্ত্রী।
যশোর পুলেরহাটস্থ আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে বিনাবেতনে ভর্তির সুযোগ পেয়েছেন অস্বচ্ছল পরিবারের চার মেধাবী ছাত্রী। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে মেডিকেল কলেজের গভর্নিং বডির ২৪তম সভায় ১৬টি আবেদনপত্র যাচাই-বাছাই শেষে ভর্তিযোগ্য ছাত্রীর নামের তালিকা প্রকাশ করা হয়।
কুষ্টিয়া জেলার হরিপুর এলাকায় পদ্মা নদীতে টহল ডিউটির সময় পাবনার ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা নৌফাঁড়ির পুলিশ সদস্যদের ওপর অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। এতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ পুলিশের পাঁচজন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
এসএসসি ২০২৬ পরীক্ষার কেন্দ্র সাফদারপুরে অনুষ্ঠিত হওয়ায় কোটচাঁদপুরের এসডি ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ করেছে কলেজ ছাত্রদল।