লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র নবায়ন না থাকায় ফেনীর দাগনভূঞা উপজেলায় একটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক বা পায়ের গোড়ালি উড়ে গেছে। একইসঙ্গে গুরুতর জখম হয়েছে ডান পায়ে হাঁটুর নিচের অংশ।
অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছেন, দীর্ঘদিন পর ভোটাধিকারের মাধ্যমে জনগণ সরকার প্রতিষ্ঠা করেছে। সে কারণে রাষ্ট্রের নাগরিক হিসেবে সরকারকে সহযোগিতা করা দরকার, যাতে সরকার জনগণ ও দেশের কল্যাণে কাজ করতে পারে।
নীলফামারীতে প্রস্তাবিত এক হাজার শয্যাবিশিষ্ট বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল নির্মাণকে ঘিরে আশার আলো দেখছেন উত্তরাঞ্চলের মানুষ। প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বৃহস্পতিবার সকালে নীলফামারী সদরের দারোয়ানী টেক্সটাইল মিলস এলাকায় হাসপাতালের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।
লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জে ফরহাদ হোসেন (৩০) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) সকালে বাড়ির পাশের একটি ফসলি মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ঝিনাইদহের কোটচাঁদপুরে সৃষ্টি হয়েছে এক অনন্য ইতিহাস। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) বোর্ডের অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায় হেফজুল কুরআন বিভাগে সারা দেশের মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছেন হাফেজা মোছা. সাদিয়া খাতুন।
কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার দক্ষিণ কচ্ছপিয়া এলাকার হোছনী খাল থেকে বস্তাভর্তি লাশের খণ্ডাংশ উদ্ধার করা হয়। কালভার্টের নিচে খালের মধ্যে পড়ে ছিল বস্তাটি। কয়েকটি কুকুর সেটি নিয়ে টানাটানি করছিল। স্থানীয় কয়েকজন পথচারী বস্তায় লাশ রয়েছে, এমন সন্দেহে পুলিশে খবর দেন। পুলিশ এসে দ্রুত বস্তাটি উঠিয়ে আনে খাল থেকে। সেটি খুলতেই বেরিয়ে এল টুকরা করে কাটা মানবদেহের আটটি খণ্ডাংশ।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, নগদ অর্থ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে প্রশাসন। একই দিনে পৃথক আরেক অভিযানে মাদক সহ আটক কাঞ্চন সওদাগর (৪০) নামে ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন গোসাইলডাঙ্গা মন্দিরের সামনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর প্রাইভেট কার দুর্ঘটনায় সামিয়া জাহান তানিশা (২২) নামে এক তরুণী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) গভীর রাতে ওই বাজারেরক সন্তোষপুর সড়ক সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
রাঙামাটিতে বিজু, বৈসু, সাংগ্রাই, বিহু, চাংক্রান, চাংলান, পাতা উৎসবের অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকালে বিজু, বৈসু, সাংগ্রাই, বিহু, চাংক্রান, চাংলান, পাতা উদযাপন কমিটির আয়োজনে রাঙামাটি পৌরসভা মঞ্চে উদ্বোধক অতিথি থেকে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
ফেনীর দাগনভূঞা উপজেলায় ফসলি জমির মাটি কাটা বন্ধে অভিযান চালিয়ে ২টি ট্রাক জব্দ এবং ২টি এস্কেভেটর অকেজো করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম এ অভিযান পরিচালনা করেন।
ফেনীর দাগনভূঞা উপজেলায় ২ হাজার লিটার অবৈধ জ্বালানি তেলসহ মো. মানিক (৪০) নামে এক পিকআপচালককে আটক করেছে পুলিশ। গ্রেফতার মানিক চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার গহিরা ধোলাইনগর এলাকার মৃত মোহাম্মদ ইছাহাকের ছেলে।
দেশের গ্রাম-গঞ্জে রাস্তার ধারের বৃক্ষ নির্বিচারে নিধন বন্ধের দাবিতে চট্টগ্রামে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকেল ৪টায় কাজীর দেউরী মুক্তমঞ্চে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদ-এর উদ্যোগে এ পথসভা অনুষ্ঠিত হয়।
দাগনভূঞায় নানা অনিয়মের অভিযোগে একটি বেসরকারি হাসপাতালকে সিলগালা এবং ১০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম। বুধবার (৮ এপ্রিল) দুপুরে পৌর শহরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা মাহবুবের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।