লক্ষ্মীপুরে সাংবাদিক তারেক মাহমুদের ওপর মব সৃষ্টি করে হামলা করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে পৌর শহরের ৪নং ওয়ার্ডের মৎস্য অফিসের সামনে এই হামলার ঘটনা ঘটে। তিনি বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
কুমিল্লার দাউদকান্দিতে বাস-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের কারণে বসে আগুন ধরে যায় এবং অগ্নিদগ্ধ হয়ে অন্তত চার জন মৃত্যুবরণ করে। নিহতদের মধ্যে দুই শিশু, এক নারী, এক পুরুষ রয়েছেন। তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নোয়াখালীর চাটখিলে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় রিজভী হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা পরিষদ সড়কের ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে ঢুকে পড়েছে একটি বাস, ঘটনায় তিনজন নিহত এবং আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায়।
চাঁদপুরের কচুয়া উপজেলার বাসিন্দা জাফর মিয়া। ৬২ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিনগত রাতে মৃত্যুবরণ করেন। এদিন বাদ জোহর নামাযে জানাজা শেষে জাফর মিয়াকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর রেশ কাটতে না কাটতেই বিকেলেই হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তার স্ত্রী
চাঁদপুরের শাহরাস্তিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৪ শিক্ষককে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করেছে। এছাড়া এক শিক্ষককে মুচলেকা দিয়ে সতর্ক করে দেয়া হয়। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে নির্বাচনী কাজে নিয়োজিত এক্সি
নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.আবু বাহারকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়িত্ব থেকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাদ্দেক হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। একই পত্রে বেগমগঞ্জ সহকারী কমিশ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইচেষ্টার সময় দুই যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার কাজিয়ারা এলাকায় এই ঘটনা ঘটে।
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগড়া বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মুজিব মাল (৪২) নামে বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮জানুয়ারি) দুপুর ১টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের বাগড়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মুজিব মাল ইউনিয়নের সোবহানপুর গ্রামের মাল বাড়ির মুনাফ মালের ছেলে। পেশায় তিনি ক্ষুদ্র ব্যবসায়ী এবং
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। ঋণখেলাপির তালিকা থেকে তার নাম বাদ দিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত।
খাগড়াছড়ির গুইমারাতে কনকনে শীতে অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), শহীদ মামুনুর রহমান বিজিবি হাসপাতাল ও সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সিপকস)।
হাদির হত্যার দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। জেলা শহরের ঝুমুর বিজয় চত্বরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন এবং হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন।
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাটে যাত্রীবাহী আইদি বাসের ধাক্কায় রাহেলা আক্তার শান্তা (১৭) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী থেকে দত্তপাড়া পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়ক সংস্কারের নামে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। নিম্নমানের কাজের প্রতিবাদে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী থেকে দত্তপাড়া পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়ক সংস্কারের নামে হরিলুটের অভিযোগ এনে ঝাড়ুমিছিল করেছে স্থানীয়রা। এ সময় তারা দীর্ঘক্ষণ ঢাকা–লক্ষ্মীপুর মহাসড়ক অবরোধ করে রাখে।