| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বোয়ালখালীতে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে কুপিয়ে আহত

চট্টগ্রামের বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে ঘুমন্ত এক শারীরিক প্রতিবন্ধী যুবককে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার (১২ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্যম করলডেঙ্গা এলাকায় মো. ইউনুচের নির্মিত পাকা ঘরে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

মাথায় গুলি নিয়ে লড়ছে টেকনাফের ১২ বছরের শিশু হুজাইফা

টেকনাফের হোয়াইক্যাং ইউনিয়নের তেচ্ছাব্রিজ এলাকায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর ছোড়া গুলিতে গুরুতর আহত হয়েছেন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী হুজাইফা আফনান (১২)। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে তাকে। অস্ত্রোপচার করা হলেও তার মাথার ভেতরে থাকা গুলি বের করা সম্ভব হয়নি।

বিস্তারিত...

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রে স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন, আতঙ্কিত স্থানীয়রা

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে সোমবার (১২ জানুয়ারি) রাত ৯টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। মাতারবাড়ীর বেড়িবাঁধ এলাকার বাসিন্দারা জানান, রাত ৯টার পর হঠাৎ টাউনশিপের স্ক্র্যাপ ইয়ার্ডের গুদামে আগুনের লেলিহান শিখা দেখা যায়। দ্রুত ফায়ার সার্ভিসের দুটি গাড়ি আগুন নেভানোর কাজ শুরু করে। পরিস্থিতির গুরুতরতা দেখে আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যায়।

বিস্তারিত...

খালেদা জিয়ার পারলৌকিক সদগতি কামনায় রাঙ্গামাটিতে বিশেষ প্রার্থনা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পারলৌকিক শান্তি কামনায় রাঙ্গামাটিতে বিশেষ প্রার্থনা ও দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

কুমিল্লা সীমান্তে ৪৮ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ীসহ অটোরিকশা জব্দ

কুমিল্লা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ী ও একটি অটোরিকশা জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। সোমবার (১২ জানুয়ারি) ভোরে জেলার সদর দক্ষিণ উপজেলার সীমান্তসংলগ্ন এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।

বিস্তারিত...

৮ হাজার লিখিত পরীক্ষার্থীর রেজাল্ট এলো মাত্র ১২ ঘণ্টায় ! অনিয়মের অভিযোগে বিক্ষোভ

নোয়াখালী জেলা সিভিল সার্জনের কার্যালয়ের অধীনে অনুষ্ঠিত স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লিখিত পরীক্ষা বাতিল করে পুনরায় স্বচ্ছ প্রক্রিয়ায় পরীক্ষা গ্রহণ এবং নোয়াখালী সিভিল সার্জন ডা. মরিয়ম সিমির বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরীক্ষার্থীরা।

বিস্তারিত...

টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক আহত, সড়ক অবরোধ

কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে মো. হানিফ (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তের শাহজাহান দ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে। আহত হানিফ হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল গ্রামের ফজল করিমের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বিস্তারিত...

জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর, নির্বাচনে অংশ নিতে পারছেন না

দ্বৈত নাগরিকত্বের জটিলতার কারণে চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না।

বিস্তারিত...

ফটিকছড়ির কাঞ্চননগরে অগ্নিকাণ্ডে পাঁচ বসতঘর ভস্মীভূত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রোইষ্যার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও কয়েকটি পরিবার সর্বস্ব হারিয়ে চরম দুর্ভোগে পড়েছে।

বিস্তারিত...

টেকনাফে শিশু গুলিবিদ্ধ, সীমান্তে সশস্ত্র গ্রুপের ৫৩ সদস্য আটক

মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি (এএ) ও রোহিঙ্গা বিদ্রোহীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে সীমান্ত এলাকা উত্তাল হয়ে উঠেছে। এ সংঘর্ষের ঘটনায় টেকনাফের হোয়াইক্যং সীমান্ত এলাকায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী হুজাইফা সুলতানা আফনান (৯) গুলিবিদ্ধ হয়েছেন।

বিস্তারিত...

এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনী কাজে বাধা, ইসি বরাবর আবেদন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে চাঁদপুরের শাহরাস্তিতে জামায়াত ও বিএনপির চার শিক্ষককে জরিমানা করেছেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা। এই ঘটনার প্রেক্ষিতে এবং আইনের ভুল ব্যাখ্যা দিয়ে শিক্ষকদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী কাজে বাধা প্রদান করা হচ্ছে—এমন অভিযোগ করে জেলা রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন জেলা জামায়াতের নায়েবে আমির।

বিস্তারিত...

চট্টগ্রামে মাইক্রোচালককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহবুব আলম (৩৬) নামে এক মাইক্রোবাসচালক নিহত হয়েছেন। রোববার (১১ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে হাটহাজারী পৌরসভার কলাবাগান এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বিস্তারিত...

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে শিশু নিহত, বিক্ষোভ

টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফ সীমান্তে এক শিশু নিহত হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউপির তেচ্ছিব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আফনান আরা (১২) ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোহাম্মদ জসিমের মেয়ে।

বিস্তারিত...

নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে টেকনাফে পৌঁছাল ‘ভোটের গাড়ি’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে কক্সবাজারের টেকনাফে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’। শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৫টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত ‘সুপার কারাভ্যান’ বহরের একটি বিশেষ গাড়ি টেকনাফ পৌর শহরের শাপলা চত্বরে এ কার্যক্রম পরিচালনা করে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪