| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

গোকুলে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে জামায়াত প্রার্থীর গণসংযোগ

বগুড়া-৬ (সদর) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও বগুড়া শহর জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন।

বিস্তারিত...

শিক্ষক কর্মচারীদের পেশাগত উৎকর্ষ সাধনে ‘ইনহাউজ’ প্রশিক্ষণ অনুষ্ঠিত

নওগাঁর আত্রাই উপজেলার ডিজিটাল শিক্ষাপ্রতিষ্ঠান বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের কর্মরত শিক্ষক-কর্মচারীদের পেশাগত উৎকর্ষ সাধনে তথা পাঠদান দক্ষতা উন্নয়ন বিষয়ে ইনহাউজ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

বিস্তারিত...

সিরাজগঞ্জে জামায়েতের মিছিল থেকে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, ৬ আহত

সিরাজগঞ্জের সদর উপজেলার বহুলি ইউনিয়নের ডুমুর ইছা গ্রামে সোমবার রাত আটটার দিকে জামায়াতের মিছিল থেকে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা ও মারপিটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রদলের ছয় কর্মী গুরুতর আহত হয়ে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হন। আহতরা হলেন, সাকিব সেখ, মঈন উদ্দিন, রিফাত সেখ, রিফাত হোসেন, রানা আহমেদ ও হিমেল সেখ। তারা বর্তমানে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

বিস্তারিত...

এসআইকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখার ভিডিও ভাইরাল

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বেলপুকুর থানার একজন এসআইকে রবিবার রাতে এভাবেই কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন বিক্ষুব্ধ জনতা। রাজশাহীর পুঠিয়ায় বাসের ধাক্কায় তিনজন নিহতের ঘটনায় পুলিশের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও ঘুষ নিয়ে চালককে ছেড়ে দেওয়ার অভিযোগ তুলে পুলিশের এক উপপরির্দশকে (এসআই) প্রায় দুই ঘণ্টা কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখে বিক্ষুব্ধ জনতা। এসআইর সঙ্গে একই স্থানে ওসিকেও অবরুদ্ধ করা হয়। পরে সেনাবাহিনী গিয়ে তাদের উদ্ধার করে।

বিস্তারিত...

নওগাঁয় অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে পাবনাকে হারিয়ে বগুড়া জেলা বিভাগীয় চ্যাম্পিয়ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ ক্রিকেট প্রতিযোগিতায় বগুড়া জেলা ৬ উইকেটে পাবনা জেলাকে পরাজিত করে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে।

বিস্তারিত...

ওসিকে অবরুদ্ধ করে এসআইকে কান ধরিয়ে রাখলেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা, ভিডিও ভাইরাল

রাজশাহীর পুঠিয়া উপজেলার পোল্লাপুকুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহতের ঘটনায় ঘাতক বাসকে পালাতে সহায়তা ও ঘুস নেওয়ার অভিযোগ তুলে বেলপুকুরিয়া থানার

বিস্তারিত...

বগুড়ায় বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার(২৫ জানুয়ারি) একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এবারের প্রতিপাদ্য— কুষ্ঠ রোগ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা কে সামনে রেখে সারাদেশের ন্যায় বগুড়ায় সিভিল সার্জনের কার্যালয়, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগী সংস্থার সমন্বয়ে দিবসটি পালন করা হয়। র‌্যালিতে অংশ নেন বগুড়া সিভিল সার্জন ডা. মোঃ খুরশীদ আলম, ডেপুটি সিভিল সার্জন ডা. এস. এম. নূর-ই-শাদীদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ফারজানুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

বিস্তারিত...

দেশের উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসনের জন্য ভোট চাইলেন ইউনুস আলী

নাটোরে দশদলীয় জোট মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাটোর জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক ইউনুস আলী। রবিবার সকাল তেবাড়িয়া হাট এলাকায় তার ধারাবাহিক প্রচারণার চতুর্থ দিন অনুষ্ঠিত হয়। প্রচারণাকালে অধ্যাপক ইউনুস আলী সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশের উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করার জন্য ভোটের গুরুত্ব অপরিসীম। জনগণের ভোটের মাধ্যমে সঠিক নেতৃত্ব নির্বাচিত হলে দেশ ও এলাকার উন্নয়ন নিশ্চিত হবে, এমনটাই তার মূল বক্তব্য ছিল।

বিস্তারিত...

তারেক রহমান ক্ষমতায় এলে নাটোরে দ্রুত উন্নয়ন হবে: দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী নির্বাচনে নাটোরবাসী ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রতি আস্থা রেখে তাঁকে বিপুল ভোটে জিতাবে এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে এলাকায় দ্রুত উন্নয়ন করবে। রবিবার সকালে নলডাঙ্গার মাধনগর ইউনিয়নের হালতী গ্রামে নির্বাচনী প্রচারণার এক সভায় দুলু বলেন, এখানে হাজার হাজার একর জমি বর্ষার সময় পানিতে ডুবে যায়; আগে এমপি বা মন্ত্রী থাকবার সময় আমি এই হালতির বিলের মধ্য দিয়েই সাব-মারসিবল রোড নির্মাণ করিয়েছিলাম। পুনরায় সুযোগ পেলে এই হালতী বিলকে এক ফসলি জমি থেকে আমরা তিন ফসলি জমিতে রূপান্তর করার জন্য একটি পৃথক প্রকল্প নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।

বিস্তারিত...

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বেসিন ধসে দুই শিশুর মৃত্যু

সিরাজগঞ্জে করোনাকালীন সময়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্মিত একটি আস্থায়ী বেসিন ধসে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু আহত হয়েছেন।

বিস্তারিত...

নওগাঁয় নিরাপদ প্যাকেটজাত খাবার ও কোমল পানীয় বিষয়ে এডভোকেসি অনুষ্ঠিত

বাংলাদেশে জনস্বাস্থ্য রক্ষায় ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং (FOPL) সম্পর্কিত আন্তর্জাতিক অভিজ্ঞতা ও করণীয় শীর্ষক এডভোকেসি সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নওগাঁ নিরাপদ খাদ্য অফিসারের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

জনসভা শেষ, পরিচ্ছন্নতা শুরু—জামায়াতের ব্যতিক্রমী উদ্যোগ

সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ১০ দলীয় ঐক্যের নির্বাচনি জনসভা শেষে ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে জামায়াতে ইসলামী। জনসভা শেষ হওয়ার পর মাঠে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করেছেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জনসভায় বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের ফলে মাঠের বিভিন্ন স্থানে কাগজের টুকরো, পানির বোতলসহ নানা ধরনের আবর্জনা পড়ে যায়। তবে সভা শেষ হওয়ার পরপরই সেগুলো পরিষ্কার করতে মাঠে নামেন জামায়াতের নেতাকর্মীরা।

বিস্তারিত...

বগুড়ায় কানের দুল ছিনিয়ে নিতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় আনেছা বিবি (৭০) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করে তাঁর কানের সোনার দুল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার গুনাহার ইউনিয়নের পাঁচোষা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনেছা বিবি ওই গ্রামের মৃত তছির উদ্দিন প্রামানিকের স্ত্রী।

বিস্তারিত...

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করলেন উপদেষ্টা আদিলুর রহমান

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সদস্যদের স্মরণে তাঁদের কবর জিয়ারত করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার সকাল ১০ টায় বগুড়া শহরের নামাজগড় এলাকায় কবরস্থানে তিনি শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাঁদের রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

বিস্তারিত...

বগুড়া প্রেসক্লাবে শিশুদের আবৃত্তি ও গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বগুড়া প্রেসক্লাব আয়োজিত আবৃত্তি ও গল্প বলা প্রতিযোগিতা গতকাল শনিবার সকাল ১১:৩০ টায় বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন, বেগম খালেদা জিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাদিক মাহমুদ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪