বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার(২৫ জানুয়ারি) একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এবারের প্রতিপাদ্য— কুষ্ঠ রোগ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা কে সামনে রেখে সারাদেশের ন্যায় বগুড়ায় সিভিল সার্জনের কার্যালয়, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগী সংস্থার সমন্বয়ে দিবসটি পালন করা হয়। র্যালিতে অংশ নেন বগুড়া সিভিল সার্জন ডা. মোঃ খুরশীদ আলম, ডেপুটি সিভিল সার্জন ডা. এস. এম. নূর-ই-শাদীদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ফারজানুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
নাটোরে দশদলীয় জোট মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাটোর জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক ইউনুস আলী। রবিবার সকাল তেবাড়িয়া হাট এলাকায় তার ধারাবাহিক প্রচারণার চতুর্থ দিন অনুষ্ঠিত হয়। প্রচারণাকালে অধ্যাপক ইউনুস আলী সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশের উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করার জন্য ভোটের গুরুত্ব অপরিসীম। জনগণের ভোটের মাধ্যমে সঠিক নেতৃত্ব নির্বাচিত হলে দেশ ও এলাকার উন্নয়ন নিশ্চিত হবে, এমনটাই তার মূল বক্তব্য ছিল।
বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী নির্বাচনে নাটোরবাসী ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রতি আস্থা রেখে তাঁকে বিপুল ভোটে জিতাবে এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে এলাকায় দ্রুত উন্নয়ন করবে। রবিবার সকালে নলডাঙ্গার মাধনগর ইউনিয়নের হালতী গ্রামে নির্বাচনী প্রচারণার এক সভায় দুলু বলেন, এখানে হাজার হাজার একর জমি বর্ষার সময় পানিতে ডুবে যায়; আগে এমপি বা মন্ত্রী থাকবার সময় আমি এই হালতির বিলের মধ্য দিয়েই সাব-মারসিবল রোড নির্মাণ করিয়েছিলাম। পুনরায় সুযোগ পেলে এই হালতী বিলকে এক ফসলি জমি থেকে আমরা তিন ফসলি জমিতে রূপান্তর করার জন্য একটি পৃথক প্রকল্প নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।
সিরাজগঞ্জে করোনাকালীন সময়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্মিত একটি আস্থায়ী বেসিন ধসে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু আহত হয়েছেন।
বাংলাদেশে জনস্বাস্থ্য রক্ষায় ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং (FOPL) সম্পর্কিত আন্তর্জাতিক অভিজ্ঞতা ও করণীয় শীর্ষক এডভোকেসি সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নওগাঁ নিরাপদ খাদ্য অফিসারের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ১০ দলীয় ঐক্যের নির্বাচনি জনসভা শেষে ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে জামায়াতে ইসলামী। জনসভা শেষ হওয়ার পর মাঠে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করেছেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জনসভায় বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের ফলে মাঠের বিভিন্ন স্থানে কাগজের টুকরো, পানির বোতলসহ নানা ধরনের আবর্জনা পড়ে যায়। তবে সভা শেষ হওয়ার পরপরই সেগুলো পরিষ্কার করতে মাঠে নামেন জামায়াতের নেতাকর্মীরা।
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় আনেছা বিবি (৭০) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করে তাঁর কানের সোনার দুল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার গুনাহার ইউনিয়নের পাঁচোষা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনেছা বিবি ওই গ্রামের মৃত তছির উদ্দিন প্রামানিকের স্ত্রী।
বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সদস্যদের স্মরণে তাঁদের কবর জিয়ারত করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার সকাল ১০ টায় বগুড়া শহরের নামাজগড় এলাকায় কবরস্থানে তিনি শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাঁদের রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বগুড়া প্রেসক্লাব আয়োজিত আবৃত্তি ও গল্প বলা প্রতিযোগিতা গতকাল শনিবার সকাল ১১:৩০ টায় বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন, বেগম খালেদা জিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাদিক মাহমুদ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, যারা দেশকে বিভক্ত করে তারা কখনো দেশের বন্ধু হতে পারে না। তারা অন্যদের সুবিধা করে দেওয়ার জন্য এবং দেশবাসীর মাথায় কাঠাল ভেঙে খাওয়ার উদ্দেশ্যেই জাতিকে বিভক্ত রাখতে চায়।
জামায়াতে ইসলামী সরকার পরিচালনার সুযোগ পেলে বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রাজশাহীর পবা উপজেলার হাজরাপুকুর এলাকায় ট্রেনে কাটা পড়ে রিফাত (১৫) নামের এক বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পাবনার সদর উপজেলায় একটি কলাবাগান থেকে হাসিবুর সরদার নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে মালিগাছা ইউনিয়নের মনোহরপুর পুকুরপাড়া এলাকার একটি কলাবাগানে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিরাজগঞ্জের দুটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত দুই সংসদ সদস্য প্রার্থীকে শোকজ নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। এছাড়াও বেসরকারি ও সরকারি চাকরি বিধি ভঙ্গের অভিযোগে এক কলেজ অধ্যক্ষকেও শোকজ করা হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক সচিব এম হাফিজ উদ্দিন খান (৮৯) চিরনিদ্রায় শায়িত হয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) বাদ জুমা সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জ কবরস্থান মাঠে জানাযা শেষে তাকে দাফন করা হয়।