জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
থাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে নওগাঁর বদলগাছীতে বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার কেন্দ্রীয় মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা করা হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহীতে ‘সেইলর বিজয় রাইড-২০২৫’অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বুদ্ধিজীবী চত্বর থেকে রাইডটি শুরু হয়। পরে রাইডটি রাজশাহীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অলকার মোড় হয়ে পুনরায় বিশ্ববিদ্যালয়ে ফিরে এসে আলোচনা সভায় মিলিত হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত রাকসুর উদ্যোগে নির্মিত প্রথম শহীদ মিনারটি দীর্ঘদিন ধরে অবহেলা ও অযত্নের শিকার। মহান বিজয় দিবসেও এর ব্যতিক্রম দেখা যায়নি। তবে এই অবহেলার মধ্যেই দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করেছে পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ভয়েস। রাবি ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলামের আহ্বানে বিজয় দিবসে সংগঠনটি শহীদ মিনার প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে।
গোপন বৈঠকের মাধ্যমে আওয়ামী লীগকে সংগঠিত করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগ এনে নওগাঁয় জাতীয় পার্টির বৈঠক পণ্ড করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্ররা।
বগুড়া শহরের গোদারপাড়াস্থ জাহিদুর রহমান মহিলা ডিগ্রি কলেজে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণি ও স্নাতক প্রথম বর্ষের ছাত্রীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র মো. রেজাউল করিম বাদশা।
বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মো. কুদরত-ই-জাহান বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম আত্মার মাগফেরাত কামনা করছি। এই সাথে যাদের ত্যাগ ও জীবন দানের মধ্য দিয়ে আমরা স্বাধীন লাল-সবুজের মানচিত্র পেয়েছি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরন করছি।
বগুড়া সদর থানায় পাহারার দায়িত্বে থাকা এক পুলিশ কনস্টেবলের কাছ থেকে শটগানের ১০ রাউন্ড গুলি খোয়া গেছে। শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটা থেকে ভোররাত ৪টার মধ্যে এ ঘটনা ঘটে।
নওগাঁয় ট্রাকের চাপায় মোতালেব (৫০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক জাতীয় সংসদ সদস্য এম আকবর আলীর ইসলামি জালসায় মাদ্রাসা শিক্ষা বিরোধী একটি বক্তব্য
বিএনপি মনোনিত নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের প্রার্থী ফজলে হুদা বাবুল বলেছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে। দেশের সংকটময় পরিস্থিতিতে আপোষহীন নেতা বেগম খালেদা জিয়ার ভূমিকা অপরিহার্য। মানুষের দোয়া ও ভালোবাসায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং দেশের হাল ধরবেন।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাব ও জেলাভিত্তিক সাংবাদিক ইউনিয়ন (জেইউবি)-এর যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় প্রেসক্লাব মিলনায়তনে সভার শুরুতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সুদানের আবেই-তে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় জন শান্তিরক্ষী সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন।
বরেন্দ্র অঞ্চলে পরিত্যক্ত ও অরক্ষিত নলকূপে পড়ে দুই বছর বয়সী শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) ও সংশ্লিষ্ট প্রশাসনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে সাজিদের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানসহ অরক্ষিত নলকূপ বন্ধে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
বরেন্দ্র অঞ্চলে পানির সংকট চরমে। এখানকার পানির স্তর থাকে ১৩০-১৫০ ফুটের মধ্যে। কোনোটি তারও বেশি। তবে ক্রমেই স্তর নিচে নেমে যায়। এর ফলে একটি গভীর নলকূপ বেশিদিন স্থায়ী হয় না। আবার অনেক সময় এসব নলকূপ বসানোর মাঝপথেই বাঁধা হয়ে দাঁড়ায় পাথর। তখন এটি হয়ে যায় ‘টেস্ট বোর’। এসব পরীক্ষামূলক বোরগুলো প্রায়ই বন্ধ করা হয় না। তখন এটি হয়ে পড়ে অনিরাপদ। কখনো কখনো মৃত্যকূপ। এসব বোরের বেশিরভাগেরই তথ্য নেই সে