গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নে অনুমোদনহীনভাবে পরিচালিত একটি মৎস্য খাদ্য উৎপাদন কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। অভিযানে কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সাময়িকভাবে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে উদ্যোগে রোববার সকালে আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে কলেজের অধ্যক্ষ এস, এএফডব্লিউসি, পিএসসি, বিএন ক্যাপ্টেন মোহাম্মদ আরিফুল হক প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
ক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে নিহত শহীদ কর্পোরাল মাসুদ রানার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে লালপুর উপজেলার আরবাব ইউনিয়নের বোয়ালিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
ওগাঁয় আজ পালিত হচ্ছে বিশ্ব মেডিটেশন দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় ‘মন ভালো তো সব ভালো’। এ উপলক্ষে আজ ২০ ডিসেম্বর রোববার সকাল সাতটায় ড্যাফোডিলস্ জুনিয়র হাই স্কুল প্রাঙ্গণে মেডিটেশন চর্চার এ আয়োজন করা হয়। এ সময় উপস্থাপনা করেন কোয়ান্টাম ফাউন্ডেশন নওগাঁ শাখার দায়িত্বশীল মো. শাহাজাহান আলী।
বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলবে তারাই ঐ শক্তির টার্গেটে পরিনত হবে। আর এই টার্গেট বাস্তবায়ন করার জন্য তাদের যারা দোসর পালিয়ে গিয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ন জায়গায় লুকিয়ে আছে, তারা সম্মিলিতভাবে এই হত্যার সাথে জড়িত।
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে বগুড়ায় সড়ক দুর্ঘটনায় এক শিবির নেতার মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় সিরাজগঞ্জে গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
টিকটকে নাচের ভিডিও দেওয়াকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে বগুড়ায় মারুফা (২৫) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। হত্যার পর মরদেহ গুম করতে বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতরে ফেলে মুখ সিমেন্ট দিয়ে প্লাস্টার করে দেন অভিযুক্ত স্বামী।
টিকটকে নাচের ভিডিও প্রকাশকে কেন্দ্র করে দাম্পত্য কলহের জেরে বগুড়ায় মারুফা (২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মর্মান্তিক হত্যাকাণ্ডে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তাল হয়ে ওঠে রাজশাহী। হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভকারীরা বুলডোজার দিয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছেন।
রাজশাহীর মোহনপুর উপজেলায় ফসলি জমিতে পুকুর খননে বাধা দেওয়াকে কেন্দ্র করে আহমেদ জোবায়ের (২৩) নামে এক
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবং রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গোপন বৈঠকের সময় একজনকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে লিফলেট, বাঁশের লাঠি ও ইট উদ্ধার করা হয়েছে।
বগুড়ার শিবগঞ্জে অবস্থিত আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের পলাতক এমডির নাম ব্যবহার করে জাল বোর্ড সভা দেখানো ও ৩৮ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিলের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
রাজশাহীর মোহনপুর উপজেলায় পুকুর খননের কাজে বাধা দেওয়ায় এক কৃষক জুবায়ের হোসেন (২৫) ভেকু (এক্সেভেটর) গাড়ির চাকার নিচে পড়ে নিহত হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে উপজেলার ধুরইল ইউনিয়নের বড় পালশা গ্রামে এ ঘটনা ঘটে।