রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রাথমিক শিক্ষায় সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে সংগীত বিভাগের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির দত্তবাড়ীয়া গ্রামে মাছ খাওয়ায় ক্ষিপ্ত হয়ে এক নারী বিড়ালের গলা কেটে হত্যা করেছেন। নিহত বিড়ালের মরদেহ ধানক্ষেতে ফেলা হয়। এ ঘটনায় বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য এমরান হোসেন বুধবার (৫ নভেম্বর) বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
বগুড়ার জলেশ্বরীতলা এলাকায় প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বাড়ির সামনের গেটের কাছে আগুন লেগেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ২টার দিকে এই ঘটনা ঘটে। পিনাকী নিজ ফেসবুক পেজে ভিডিও প্রকাশ করে পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী ফারজানা শারমিন পুতুলের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে লালপুরে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন মনোনয়ন বঞ্চিত প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকরা।
প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বগুড়ার বাড়ির গেটের সামনে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে অভিযোগ করেছেন পিনাকী ভট্টাচার্য নিজেই।
নওগাঁর বদলগাছীতে প্রধান শিক্ষক শাদাত হোসেন শামীম ও সহকারী শিক্ষিকা রিফাত আরার পরকীয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর বিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে তাড়া করে। শেষ পর্যন্ত শিক্ষার্থীদের তাড়া খেয়ে তিনি নদী পার হয়ে পালাতে বাধ্য হন।
বগুড়ায় বেকারি ব্যবসায়ী জহুরুল হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়েছে। অবৈধ সম্পর্কের জেরে স্ত্রী শামিমা আক্তার ও পরকীয়া প্রেমিক খালাতো ভাই বিপুল মিলে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তদন্তে নিশ্চিত হওয়ার পর এ ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর।
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির ধানের শীষ প্রার্থী ফারজানা শারমিন পুতুলের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মনোনয়ন বঞ্চিত প্রার্থী কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সমর্থকরা লালপুরে রেলপথ অবরোধ করেছেন।
বগুড়ায় অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে শাজাহানপুর উপজেলার ফুলদীঘি এলাকার প্রথম বাইপাস মহাসড়ক সংলগ্ন তুঁত বাগানের কাছ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও দুটি আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
নাটোর সদর উপজেলায় মহাসড়কের পাশে একটি দোকানের শাটার ভেঙে প্রায় দেড়’শ বস্তা চাল ও নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে নাটোর-বগুড়া মহাসড়কের ফুলবাগান এলাকায় ব্যবসায়ী সেলিম ভূঁইয়ার দোকানে এই চুরির ঘটনা ঘটে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনে দলীয় মনোনয়ন পাওয়ায় শুকরিয়া নামাজ আদায় করেছেন বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল।
বগুড়ার সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘী তালুকদারপাড়ার একটি ধানক্ষেত থেকে জহুরুল ইসলাম (৪৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে স্থানীয়দের ফোনে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামের একটি গ্রামীণ সড়কের ভাঙা কালভার্ট এখন স্থানীয়দের নিত্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্কুলগামী শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় কালভার্টটি যেন দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে।
ছয় দফা দাবিতে সমবায়ী খামারিরা দেশের বৃহৎ সিরাজগঞ্জের বাঘাবাড়ি মিল্কভিটায় দুধ সরবরাহ বন্ধ রেখেছে ।