| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নাটোরের লালপুরে হাতে নাতে ধরা খেলো ছিনতাইকারী

টোরের লালপুরে অটো চার্জার ভ্যান ছিনতাইয়ের সময় নিজের বাজি রেখে সেটি রক্ষা করলেন ভ্যানচালক। সেই সঙ্গে হাতেনাতে ধরাও পড়লো ছিনতাইকারী। সোমবার (২৬ অক্টোবর) রাতে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটেছে।

বিস্তারিত...

আলেম সমাজ আমাদের নৈতিকতার বাতিঘর: দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আলেম সমাজ আমাদের নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধের বাতিঘর। তাঁদের দিকনির্দেশনা সমাজকে সৎ পথে পরিচালিত করে এবং জাতিকে সঠিক পথে এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগায়।’

বিস্তারিত...

নওগাঁয় ডাব গাছ থেকে পড়ে একজনের মৃত্যু

নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের এক গ্ৰামে ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম আসলাম হোসেন। তিনি বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের পারিচা গ্রামের বাসিন্দা। রবিবার ভোরে ঘটনাটি ঘটে।

বিস্তারিত...

পাবনায় ট্রাকচাপায় বিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ ৩ জন নিহত

পাবনার সদরে মালবাহী ট্রাকের চাপায় বিদ্যালয়ের দুই শিক্ষার্থী এবং ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। ‎রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে সদরের গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

নাটোরের গোডাউনে মিলল সাড়ে ১৩ টন গুলির খোসা

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর বাজারের একটি গোডাউনে মজুদকৃত প্রায় সাড়ে ১৩ টন গুলির খোসা পাওয়া গেছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও কৌতুহলের সৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

‘ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর বৈচিত্র্যই আমাদের ঐতিহ্য’

বৈচিত্র্যের মাঝে ঐক্য, গড়ে তুলি সম্প্রীতির বন্ধন’— এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর পত্নীতলা উপজেলায় অনুষ্ঠিত হলো ‘বৈচিত্র্য ও সম্প্রীতি উৎসব-২০২৫’।

বিস্তারিত...

সিরাজগঞ্জে তিন বস্তা টাকা জমানো সেই ভিক্ষুক ‘সালে পাগলী’র মৃত্যু

সিরাজগঞ্জে ভিক্ষা করে তিন বস্তা টাকা জমিয়ে আলোচনায় আসা সালেহা বেগম (৬৫) মারা গেছেন। স্থানীয়ভাবে সবাই তাকে ‘সালে পাগলী’ নামে চিনতেন। শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় জানাজা শেষে সালেহা বেগমকে সিরাজগঞ্জ শহরের কান্দাপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।

বিস্তারিত...

গাংনীর দুই সীমান্তে নারী-পুরুষ ও শিশুসহ ৬০ জনকে পুশব্যাক

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ও কাজিপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে নারী, পুরুষ ও শিশুসহ ৬০ জন বাংলাদেশিকে বিজিবির মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

নওগাঁয় গরুবোঝাই ভটভটি উল্টে ২ গরু ব্যবসায়ী নিহত

নওগাঁর ধামইরহাট উপজেলায় গরুবোঝাই একটি ইঞ্জিনচালিত ভটভটি উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬–৭ জন আহত হয়েছেন।

বিস্তারিত...

সাবেক উপজেলা চেয়ারম্যানের ওপর দুর্বৃত্তদের হামলা, আহত ৭

নাটোরের নলডাঙ্গায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি ও তার সঙ্গে থাকা আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার পীরগাছা বাজার এলাকায় এ হামলা ঘটে।

বিস্তারিত...

মালয়েশিয়া নিয়ে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না দেয়ায় প্রবাসীর বাড়িতে কিশোর গ্যাং’র হামলা

নওগাঁর বদলগাছীতে ফিরোজ হোসেন নামে এক প্রবাসীর বাড়িতে হামলা চালিয়েছে কিশোর গ্যাং-এর সদস্যরা। শুক্রবার ২৪ অক্টোবর বেলা ১২টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের ভোলার পালশা গ্রামে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতার ছেলেসহ হ্যাকার চক্রের তিন সদস্য গ্রেপ্তার

নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতার ছেলেসহ তিন হ্যাকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ অক্টোবর) মাদক ও সাইবার অপরাধ দমনে পরিচালিত এক বিশেষ অভিযানে উপজেলার পানসিপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

সিংড়ায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট ও সমাবেশ অনুষ্ঠিত

নাটোরের সিংড়ায় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দাউদার মাহামুদের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

নওগাঁয় নারী ভোটারদের ভাবনা ও প্রত্যাশা বিষয়ক মতবিনিময় সভা

“সবার আগে বাংলাদেশ, জাতিগত বিভেদ নয়, একসাথে দেশ গড়তে চাই। ধর্ম যার যার, বাংলাদেশ সবার” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁয় নারী ভোটারদের ভাবনা ও প্রত্যাশা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

গোপালপুরে লাইনে দাঁড়িয়েও মিলছে না ওএমএস’র আটা

নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে ওএমএস এর আটার জন্য সকাল ৭টা থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের অন্তত দুই’শ নারী-পুরুষ। প্রয়োজনের তুলনায় বরাদ্দ কম হওয়ায় এই ঘাটতি দেখা দিয়েছে বলে জানিয়েছে খাদ্য অধিদপ্তর।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪