| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ডেপুটি স্পিকারের পদ নয়: জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের পদ নিয়ে ক্ষমতাসীন দলের মৌখিক প্রস্তাব আপাতত গ্রহণ করছে না বিরোধী দল জামায়াতে ইসলামী।

বিস্তারিত...

রাষ্ট্রপতির সংসদে ভাষণের অধিকার নেই: তাহের

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বর্তমান রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার সাংবিধানিক অধিকার নেই।

বিস্তারিত...

সংসদীয় সভায় বসেছে বিরোধীদল

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার (১২ মার্চ)। তার আগে বুধবার (১১ মার্চ) বিরোধীদলের সংসদীয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগের মামলার প্রেক্ষিতে হাইকোর্ট কুমিল্লা-১১ আসনের জয়ী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট এবং অন্যান্য নির্বাচনি সরঞ্জামাদি নির্বাচন কমিশনের (ইসি) হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন।

বিস্তারিত...

ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় ইসলামী কল্যাণ রাষ্ট্রের বিকল্প নেই: ড. হেলাল ড. হেলাল উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, দেশে প্রকৃত ন্যায়বিচার, সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য ইসলামী কল্যাণ রাষ্ট্রব্যবস্থার কোনো বিকল্প নেই। তিনি বলেন, সমাজের সর্বস্তরে যে বৈষম্য, অবিচার ও নৈতিক অবক্ষয় বিস্তার লাভ করেছে, তা থেকে উত্তরণের জন্য ইসলামী আদর্শভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা জরুরি।

বিস্তারিত...

দুই সাবেক উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবি জামায়াতের

বিদায়ি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এই মিছিল বের করা হয়।

বিস্তারিত...

বিক্ষোভের ডাক জামায়াতের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর গুরুতর অভিযোগ তুলে, বাংলাদেশ জামায়াতে ইসলামী অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক দুই উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমান এর গ্রেফতার দাবি করেছে। এই দাবিতে শুক্রবার (৬ মার্চ) বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজনের ঘোষণা দিয়েছে দলটি।

বিস্তারিত...

ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হলে দেশের কোনো নাগরিককে ছিন্নমূলবাসী হতে হবে না: ড. হেলাল উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হলে দেশের কোনো নাগরিককে ছিন্নমূলবাসী হতে হবে না।

বিস্তারিত...

জামায়াতের সঙ্গে পল কাপুরের বৈঠক:সংসদে দলীয় ভূমিকা নিয়ে আলোচনা

ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বৃহস্পতিবার (৫ মার্চ) জামায়াতে ইসলামী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক অনুষ্ঠিত হয় রাজধানীর গুলশানে

বিস্তারিত...

নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের দায়ে খলিলুর রহমানের বিচার দাবি জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামী বৃহস্পতিবার (৫ মার্চ) সাবেক অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ও বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে।

বিস্তারিত...

গণভোটের রায় কোর্টে নিলে পরিণতি ভয়াবহ হবে: ছাত্রশিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, গণভোটের রায় জনগণের রায়। এই রায়কে কেউ আদালত পর্যন্ত নিয়ে

বিস্তারিত...

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ‘রাজসাক্ষী’ রিজওয়ানা: তাহের

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের ‘স্বঘোষিত রাজসাক্ষী’ দাবি করে তাকে জিজ্ঞাসাবাদের

বিস্তারিত...

সংবিধান মানলে ত্রয়োদশ সংসদ নির্বাচন অবৈধ: ড. হেলাল উদ্দিন

সংবিধান মানলে ত্রয়োদশ সংসদ নির্বাচন অবৈধ উল্লেখ করে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ড. হেলাল উদ্দিন বলেন, বিএনপির মহাসচিব সংবিধানের দোহাই দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের সময় হয়নি দাবি করেছেন। বিএনপির মহাসচিবের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, আপনি কোনো সংবিধানের ক্ষমতাবলে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং মন্ত্রী হয়েছেন?- আপনি যেই সংবিধানের দোহাই দিচ্ছেন সেই সংবিধান মানলে ২০২৯ সাল পর্যন্ত শেখ হাসিনা প্রধানমন্ত্রী।

বিস্তারিত...

বিরোধী দলীয় নেতার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বিস্তারিত...

প্রবাসী ও রেমিট্যান্স যোদ্ধাদের কৃতজ্ঞতা জানালেন রফিকুল ইসলাম খান

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী বাংলাদেশি ও রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, প্রবাসীরা দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতার অন্যতম চালিকাশক্তি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪