অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তর করার প্রক্রিয়ায় ‘রাজনৈতিক সমঝোতা’ ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ এনেছে বিরোধী দল। ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ সংশোধিত আকারে পাস এবং ১৬টি অধ্যাদেশ সংসদে উত্থাপন না করায় ক্ষোভ জানিয়ে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী জোট।
গণভোটের পক্ষে ভোট দিয়ে তা বাতিল করতে চাওয়া প্রতারণা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শেরপুর ও বগুড়ার নির্বাচনে ভোট কারচুপি, হামলা, জুলুম, নির্যাতনের অভিযোগ এনে এর প্রতিবাদে আজ (শুক্রবার) বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০২২ এর ‘বীর মুক্তিযোদ্ধা’র সংজ্ঞা থেকে জামায়াতে ইসলামীর নাম বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আল্লাহ ভালো জানেন ৭১ সালের এ চরম সময়ে কার কী ভূমিকা ছিল। আল্লাহ তাআলা তার নিখুঁত পূর্ণাঙ্গ একমাত্র সাক্ষী। আমরা যারা আছি তারা আংশিক সাক্ষী।’
গত ৫৪ বছরে সংবিধানের যে সব ধারা ফ্যাসিবাদের জন্ম দিয়েছে, সেগুলোর আমূল সংস্কারের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমরা কখনো সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলিনি। আমরা সংবিধানের ওই জায়গাগুলোর সংস্কার চাই, যা গত ৫৪ বছর ধরে বারবার ফ্যাসিবাদের জন্ম দিয়েছে। আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই।’
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, গণভোটে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে এবং এই রায় উপেক্ষা করা হলে তা জাতির সঙ্গে প্রতারণার শামিল হবে। যারা গণভোট মানবেন না, তারা ‘মুনাফেক’।
মহান জাতীয় সংদদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহতারাম আমীর ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের প্রস্তাব বিএনপি দিলেও দুই-তৃতীয়াংশ আসন পেয়ে রাতারাতি মত বদলিয়েছে। এতে বিএনপি তাদের দায়িত্ব পালন করেনি বলে সংকট তৈরি হয়েছে। তারা জনগণের কাছে দেওয়া ওয়াদা লঙ্ঘন করেছে।
সংবিধান সংস্কার ইস্যুতে সরকারি দল বিএনপি জাতীয় সংসদে গণভোটের রায়কে ‘অপমান’ করেছে মন্তব্য করে রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে সংবিধানে ‘সংস্কার’ এর পরিবর্তে সংবিধান ‘সংশোধন’ প্রস্তাব দেওয়ায় জামায়াতে ইসলামীর নেতৃত্বে সংস
ত্রয়োদশ জাতীয় সংসদে উত্থাপিত ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনায় গঠিত বিশেষ কমিটির বৈঠকে গণভোটসহ অন্তত ১৫টি গুরুত্বপূর্ণ ইস্যুতে আপত্তি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব বিষয়ে দলটি ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত দিয়েছে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।
দলীয় বিবেচনায় দেশের আটটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলনের নেতৃত্বে এক প্রতিনিধিদলের সঙ্গে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর সিস্টেমস (আইএফইএস) বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংসদ থেকে পদত্যাগ না করে বরং সংসদে থেকেই ‘জুলাই সনদ’ বাস্তবায়নে কাজ করার সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রয়োজনে সনদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা ব্যক্তিদের বিরুদ্ধে রাজপথেও অবস্থান নেওয়া হবে।
চলমান বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে যুদ্ধ বন্ধ করে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয়