| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরায়েলের নতুন হামলা, যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৯, ২০২৫ ইং | ১৬:১৮:২৫:অপরাহ্ন  |  ১৪২৩৩৪০ বার পঠিত
ইসরায়েলের নতুন হামলা, যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: গাজায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েল ও হামাস একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে। এতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এক সপ্তাহ আগে ঘোষিত যুদ্ধবিরতি চুক্তি কার্যত ভেঙে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসরায়েলি সামরিক এক কর্মকর্তা বলেছেন, গাজায় ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রিত এলাকায় হামাস রকেটচালিত গ্রেনেড ও স্নাইপার আক্রমণ চালিয়েছে। উভয় ঘটনাই যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন।

হামাসের জ্যেষ্ঠ নেতা ইজ্জাত আল রিশেক জানান, তাদের সংগঠন যুদ্ধবিরতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। উল্টো ইসরায়েলকেই একাধিকবার চুক্তি ভাঙার অভিযোগে অভিযুক্ত করেছেন তিনি।

গাজার সরকারি মিডিয়া কার্যালয় শনিবার জানিয়েছিল, যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েল ৪৭ বার লঙ্ঘন করেছে। এতে ৩৮ জন নিহত ও ১৪৩ জন আহত হয়েছেন।




রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪