| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মানিকগঞ্জে সারের কৃত্রিম সংকট রোধে মতবিনিময়

মানিকগঞ্জে কৃষকদের জন্য পর্যাপ্ত সার সরবরাহ ও কৃত্রিম সংকট রোধে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

কুষ্টিয়ায় গরু চুরির সময় ৪ পেশাদার চোর আটক

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকায় গরু চুরির সময় চার চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। রবিবার (২৬ অক্টোবর) ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আটককৃতদের আহম্মদপুর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে।

বিস্তারিত...

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে লক্ষ্মীপুর জেলা যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা

জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে লক্ষ্মীপুর জেলা যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা যুবদলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উত্তর তেমুহনী এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।

বিস্তারিত...

স্ট্রোক প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘স্ট্রোক এখন বিশ্বের অন্যতম প্রাণঘাতী রোগ। প্রতি চারজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন জীবনের কোনো না কোনো পর্যায়ে স্ট্রোকে আক্রান্ত হন। অথচ এর বেশিরভাগ ঝুঁকি আমাদের নিয়ন্ত্রণাধীন।’

বিস্তারিত...

ঝিনাইদহে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত।

বিস্তারিত...

মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আবুল কালামের দাফন সম্পন্ন

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের জানাজা শেষে লাশ দাফন সম্পন্ন হয়েছে। এর আগে রোববার গভীর রাতে নিজ গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারচর ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামে তার লাশ পৌঁছায়।

বিস্তারিত...

বেনাপোলে ডোবা থেকে মানসিক প্রতিবন্ধীর লাশ উদ্ধার

বেনাপোলের ঘিবা গ্রামের দক্ষিণপাড়ার একটি ডোবা থেকে আলিম (৪০) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলিম সাদিপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভবঘুরে জীবনযাপন করতেন।

বিস্তারিত...

টুপি পরা নিয়ে বিরোধ, মাদ্রাসায় ঘুমন্ত ছাত্রকে জবাই

নোয়াখালীর সোনাইমুড়ীতে ঘুমের মধ্যে এক ছাত্রকে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযুক্ত ছাত্রকে আটক করা হয়েছে।

বিস্তারিত...

শামীম ওসমানের সহযোগী আজিজ গ্রেপ্তার

শামীম ওসমানের অন্যতম সহযোগী আজিজুর রহমান আজিজকে গ্রেপ্তার করেছে পুলিশ।দেশে থেকে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে (২৭ অক্টোবর) রাতে দর্শনা সীমান্ত থেকে ইমিগ্রেশন পুলিশ ও দর্শনা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বিস্তারিত...

লোহাগড়ায় শিশুর আত্নহত্যা

নড়াইলের লোহাগড়ায় গলায় ফাঁস নিয়ে তাজমিন খানম (৯) নামের এক শিশু আত্মহত্যা করেছে। রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার দীঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামে এই ঘটনা ঘটে। সে ওই গ্রামের মো. তরিকুল মোল্যার মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো.তারেক তালুকদার।

বিস্তারিত...

আবুল কালামের মরদেহ পৌঁছেছে শরীয়তপুরে, দ্বিতীয় জানাজা শেষে দাফন

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে প্রাণ হারানো আবুল কালাম আজাদের মরদেহ রোববার রাতেই তার নিজ বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে পৌঁছে গেছে। মরদেহ আগমনের সঙ্গে সঙ্গে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়।

বিস্তারিত...

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত কালামের প্রথম জানাজা নারায়ণগঞ্জে সম্পন্ন

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালাম আজাদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে।

বিস্তারিত...

এনসিপি নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দল হয়ে উঠবে: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশে এনসিপি যদি শুধু লাইনে থাকে, তাদের পলিসি মেইন্টেইন করে ও অপকর্ম থেকে যদি দূরে থাকে তাহলে এনসিপি নরসিংদীর সবচেয়ে প্রাসঙ্গিক দল হিসেবে গড়ে উঠবে।

বিস্তারিত...

খাগড়াছড়িতে বিজিবির অভিযানে বিপুল অবৈধ কাঠ উদ্ধার

খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর অভিযানে বিপুল চোরাচালানকৃত অবৈধ কাঠ উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

ঠাকুরগাঁও প্রেস ক্লাবের ‘প্রাণ’ কায়মুদ্দীন আর নেই

ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সকাল মানেই ছিল কায়মুদ্দীনের হাঁকডাক। সংবাদ সম্মেলনের আগে চায়ের কাপ গোনা, অতিথি আসলে চেয়ার সাজানো, কখনো ক্যামেরা তুলে রাখা সবকিছুই তিনি সামলে নিতেন নীরবে। আজ সেই পরিচিত মুখটি নেই। ২৫ বছরের নিবিড় সম্পর্ক, দায়িত্ব আর ভালোবাসার বন্ধন ছিন্ন করে চিরবিদায় নিয়েছেন প্রেস ক্লাবের দপ্তরী মো. কায়মুদ্দীন (৭৫)।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪