জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলের জেলা শাখার আয়োজনে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব কাত্যায়নী পূজা সোমবার (২৭ অক্টোবর) ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে। এ বছর মাগুরার চারটি উপজেলা— মাগুরা সদর, শ্রীপুর, শালিখা ও মহম্মদপুরে মোট ৯৩টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে।
কাপ্তাই হ্রদকে বাঁচাতে এখনই ড্রেজিং শুরু করা দরকার: উপদেষ্টা ফরিদা আখতার
জামালপুর সদর উপজেলার জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে তিতপল্লা আদর্শ বটতলা এলাকা অর্থনৈতিক অঞ্চল (ইপিজেড) গেইট সংলগ্ন এলাকায় কাভার্ডভ্যান ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছ ৫ জনে। এ ঘটনায় আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে শিশুসহ আরও তিনজন।
ঝিনাইদহের শৈলকুপায় ক্রয় করা জমি রেজিস্ট্রি না করে দিয়ে উল্টো মামলা তুলে নিতে বাদীকে হুমকি-ধমকি দিচ্ছেন বিক্রেতা শামিমুল ইসলাম। তিনি উপজেলার হাটফাজিলপুর গ্রামের মৃত আব্দুস সাত্তার মিয়ার ছেলে।
মাগুরার শ্রীপুর উপজেলা সদরের বিভিন্ন বাজার এলাকায় সরকারি সড়ক ও ফুটপাত দখল করে গড়ে উঠেছিল অস্থায়ী দোকানপাট ও অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান। এর ফলে প্রতিদিন সৃষ্টি হতো তীব্র যানজট, ঘটতো দুর্ঘটনা, আর বাজারের সৌন্দর্য নষ্ট হচ্ছিল নিয়মিতভাবে।
জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ১৭ বছর পর আবারও উৎসবের আমেজে মুখর হলো বাগেরহাট। সোমবার (২৭ অক্টোবর) সকালে স্বাধীনতা উদ্যানে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা যুবদল। জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি রূপ নেয় এক মিলনমেলায়।
যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে ৩০ পুরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ৭টার দিকে বেনাপোল বাজার বলফিল্ড এলাকার দক্ষিণে অভিযান চালিয়ে সোহাগ হোসেন (৩৭) নামে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ।
জামালপুরে কাভার ভ্যান-ইজি বাইক মুখোমুখি সংঘর্ষে রাশেদ নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে শিশুসহ ইজিবাইকের আরও ৬ যাত্রী।
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষ্যে সড়ক নিরাপত্তা নিশ্চিত ও দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শেরপুরে চালকদের মাঝে হেলমেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইলের কালিহাতীতে কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বটগাছে ধাক্কা লেগে রাশেদ মিয়া (৩০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে কালিহাতী থানার পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) সকালে নীলফামারী জেলা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
ঝিনাইদহের কোটচাঁদপুরে আজ মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী শ্রী শ্রী কাত্যায়নী পূজা। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে দেবীর আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠান। ঢাক, কাঁসা ও উলুধ্বনির সঙ্গে উচ্চারিত হবে ভক্তিমন্ত্র, আর তাতে মুখরিত হয়ে উঠেছে পূজামণ্ডপ এলাকা।
গাইবান্ধায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উপ-পরিচালকের স্বাক্ষর জাল করে ১ কোটি ৭৬ লাখ টাকা আত্মসাৎ-এর মামলায় হিসাবরক্ষক (বরখাস্ত) আনিছুর রহমানকে ঢাকা সাভারের রাজাসন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
নোয়াখালীর বেগমগঞ্জ ১৫টি মাদক মামলার আসামি মো.জহির হোসেন ওরফে জাইল্লা জহিরকে (৩৪) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (২৭ অক্টোবর) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।