ঝিনাইদহের কালীগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের কালীবাড়ী মন্দির সংলগ্ন চিত্রা নদীর ঘাটে মাছের পোনা অবমুক্ত করা হয়।
কিশোরগঞ্জের ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে এবার নৌপথ অবরোধ করা হয়েছে। এতে মেঘনা নদীর ঘাটে এক ঘণ্টা নৌচলাচল বন্ধ ছিল। এছাড়া বৃহস্পতিবার (৩০ অক্টোবর) একযোগে সড়ক, রেল ও নৌপথ অবরোধের ঘোষণা দেন বিক্ষোভকারীরা।
জিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান জানিয়েছেন, গাজীপুরের টঙ্গী থেকে নিখোঁজ খতিব ও পেশাদার ইমাম মো. মুহিবুল্লাহ মিয়াজীকে অপহরণ করা হয়েছে এমন খবর মিথ্যা।
ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের ট্রেড অর্গানাইজেশন (টিও) লাইসেন্স বাতিলের প্রতিবাদে মানববন্ধন পালিত হয়েছে। জেলার খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন পালিত হয়।
গাজীপুরের টঙ্গীর টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মো. মহিবুল্লাহ মিয়াজীকে ইতোমধ্যে নিরাপত্তা হেফাজতে নিয়েছে পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) রাতে তাকে টঙ্গী পূর্ব থানা পুলিশ হেফাজতে নিয়েছে। তার নিখোঁজের পেছনের আসল ঘটনা তিনি স্বীকার করেছেন।
রীয়তপুরের নড়িয়া উপজেলার বিভিন্ন হাট-বাজারের খালগুলো এখন ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। এতে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। পাশাপাশি খাল ভরাট হয়ে যাওয়ায় দখল হচ্ছে খালের জায়গা। তবে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার ব্যবস্থা করা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজী (৬০) গাজীপুরের টঙ্গীর টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের খতিব স্বীকার করেছেন যে তিনি নিজেই অপহরণের নাটক সাজিয়েছিলেন। আতাউর রহমান বিক্রমপুরীর লাইভে যোগ দিয়ে সোমবার (২৬ অক্টোবর) রাতে তিনি বিষয়টি স্বীকার করেন।
নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ব্রিজের পাশে নন্দকুজা নদীর তীরে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় ব্যানার টানানো ও সরানোকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. সাজ্জাদ (২৬) নামে এক যুবদলকর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আটজন, যাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোরের কোতয়ালি থানার ফতেপুর ইউনিয়নের দায়তলা পশ্চিমপাড়া এলাকায় এক নাবালিকা ছাত্রীর প্রতি শ্লীলতাহানির অভিযোগে স্থানীয় একটি কওমি মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের তদন্ত চলমান থাকলেও পরবর্তীতে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট পরিবারকে সামাজিকভাবে বয়কট ও তাদের তিন কন্যাকে কওমি মাদ্রাসায় ভর্তি না করার নির্দেশ পাঠানোয় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে (৬৫) চট্টগ্রাম নগরীর মেহেদীবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স সংগ্রহ ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর করার লক্ষ্যে সোমবার চসিক এবং বি ট্র্যাক সলিউশন্স ও মাইলেজের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
চট্টগ্রামে আবুধাবি ফেরত মো. ইমরান মুন্না (৩০) নামের এক প্রবাসীকে অপহরণের ঘটনা ঘটেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শরীয়তপুরের জাজিরা থানায় ডিউটি অফিসারের কক্ষে ঢুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে।