বগুড়ায় দুর্বৃত্তরা হাবিবুর রহমান খোকন (৩৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে। সোমবার (২৭ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে শহরের সেউজগাড়ি পালপাড়া এলাকায় ইসকন মন্দিরের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে রাজশাহীর বাঘায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ
চাঁদপুরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি এবং খাবার সামগ্রী স্বাস্থ্যসম্মত উপায়ে সংরক্ষণ না করার অপরাধে বেকারি মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অবশেষে বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে কিশোরগঞ্জের সারোয়ার হোসেন রাব্বির। প্রবাসী কল্যাণ ব্যাংকের সহায়তায় তিনি পেয়েছেন দুই লাখ টাকার ঋণ। গত ২৩ অক্টোবর ঋণের টাকা হাতে পেয়ে বিদেশগমনের টিকিট নিশ্চিত করেছেন তিনি।
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম মানিককে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ।
কুষ্টিয়ার কুমারখালীর খালবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়িতে উদ্যাপিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা যুবদলের আয়োজনে শহরের চেঙ্গী স্কোয়ার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় অবস্থিত ডাবল এ ইয়ার্ন মিলস লিমিটেডের চারটি ইউনিট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। হঠাৎ এ সিদ্ধান্তে প্রায় তিন হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।
জাতীয় নির্বাচন পদ্ধতিতে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) চালুসহ কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবিতে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মাওনা চৌরাস্তায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি মাওনা চৌরাস্তা থেকে শুরু হয়ে পল্লীবিদ্যুৎ মোড় ঘুরে পুলিশ বক্সের সামনে গিয়ে শেষ হয়। এতে কয়েক হাজার নেতাকর্মী ব্যানার-প্ল্যাকার্ড ও স্লোগানে অংশ নেন।
৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে কুষ্টিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে জনবল নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক ও স্বাস্থ্য বিভাগ।
নোয়াখালীর সুবর্ণচরে সংবাদ সম্মেলন করেছে খুচরা সার বিক্রেতা এসেসিয়েশন অব বাংলাদেশ এর সুবর্ণচর উপজেলা শাখা। সার নীতিমালা ‘২০০৯’ এর পুনর্বহাল ও ‘২০২৫’ এর বাতিলের দাবিতে এ সংবাদ সম্মেলন করেন।
টোরের লালপুরে অটো চার্জার ভ্যান ছিনতাইয়ের সময় নিজের বাজি রেখে সেটি রক্ষা করলেন ভ্যানচালক। সেই সঙ্গে হাতেনাতে ধরাও পড়লো ছিনতাইকারী। সোমবার (২৬ অক্টোবর) রাতে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সারাদেশের ন্যায় ঝিনাইদহেও বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার (২৭ অক্টোবর) দুপুর ৩টায় শহরের উজির আলী ঈদগাহ ময়দানে এ কর্মসূচি শুরু হয়।