ফরিদপুরে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে শাহিন চৌধুরী (৪০) নামে এক যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার (৮ অক্টোবর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন।
কুষ্টিয়ার আশ্রম থেকে লালন ফকিরের ৩১৪টি গানের মূল পাণ্ডুলিপি কলকাতায় নিয়ে গিয়েছিলেন শিলাইদহের তৎকালীন জমিদার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রায় ১৩৫ বছরের প্রাচীন ও ঐতিহাসিক সেই গানের মূল পাণ্ডুলিপি বর্তমানে কলকাতার শান্তি নিকেতনে রয়েছে। দীর্ঘদিন ধরে মূল পাণ্ডুলিপি ফেরত আনার দাবি জানিয়ে আসছেন লালন ভক্ত, অনুরাগী, অনুসারী ও গবেষকরা। কিন্তু তা ফেরত পাওয়া যায়নি।
নেত্রকোণার মোহনগঞ্জে নিজ মুদির দোকানের ভেতরেই নারায়ণ চন্দ্র পাল (৪০) নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যার ঘটনার দুইদির পার হলেও রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। সোমবার দিবাগত রাত এগারোটার দিকে মোহনগঞ্জ পৌর শহরের থানা রোডের বসুন্ধরার মোড় নামক স্থানে থাকা নিজ মুদির দোকানের ভেতরেই তাকে গলা কেটে হত্যা করা হয়।
বারি পানি কচু-১ জাতের লতি কচুর চাষ করে ভাগ্যবদল করেছেন নারী উদ্যোক্তা মোছা. আসমা খাতুন। বর্ষায় পানিতে ডুবে যাওয়া নিচু জমিতে কৃষকের সাধারণত চাষাবাদের আগ্রহ থাকে সীমিত। তবে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের খাঁড়ারা গ্রামের সেই জমিগুলোতে এখন সার্থকভাবে চাষ হচ্ছে লতি কচু। স্যাঁতসেঁতে জমিতে কচুর সফল আবাদ উদ্যোক্তা আসমা খাতুনকে অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি করেছে।
৫৪ বছর আগের মিমাংসিত জিনিস নিয়ে জামায়াতকে এখনও দোষারোপ করা হচ্ছে, বলে অভিযোগ করেছেন কুষ্টিয়ার জামায়াত নেতা আলী মহসিন। বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে জেলার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি দেশের কল্যাণে কাজ করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আজ বুধবার(৮ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে ব্যবসা করতে গিয়ে হকার্স সমিতির ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও চৌমুহনী পৌরসভার প্রশাসক মো.আরিফুর রহমানের হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন।
গড়াই নদীর এপারে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়ন, ওপারে একদিকে মাগুরার শ্রীপুরের গয়েশপুর, অন্যদিকে ঝিনাইদহের শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়ন। তিন জেলার সীমান্ত ঘেঁষে গড়াই নদীর ওপর নির্মিত হচ্ছে ৬৫০ মিটার দীর্ঘ গড়াই সেতু।
" আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি" এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাটের দৈবজ্ঞহাটী টু সাইনবোর্ড সড়কে বুধবার (৮ অঅক্টোবর) সকালে দোলা পরিবহনের একটি বাস ও একটি মোটরসাইকেলের মধ্যে সামনাসামনি সংঘর্ষের ঘটনায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী দৈবজ্ঞহাটী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আহাদুজ্জামান ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
গাইবান্ধায় "শিশু,কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম" প্রকল্পের আওতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলার গার্লস গাইড ও স্কাউটসদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর ) সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে উপজেলা পরিষদের শহিদ স্মৃতি সম্মেলন কক্ষে জাতীয় কন্যা শিশু দিবস- ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“সাংবাদিকদের নিরাপত্তা চাই -স্বাধীনভাবে দায়িত্ব পালনের নিশ্চয়তা চাই” এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকরা নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্বপালনের নিশ্চয়তা প্রদানের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন। পরে ৪দফার দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।
মাগুরার শালিখায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং গুরুতর আহত অবস্থায় একজন হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার (৭অক্টোবর) রাতে আড়পাড়া-কালিগঞ্জ সড়কের সাতনফুরিয়া নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রশাসনের সঙ্গে বৈঠকের পর, চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছে হেফাজতে ইসলাম । অবরোধের পাঁচ ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে বুধবার (