চাঁদপুরে ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় টাইফয়েড ভ্যাকসিনেশন কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে মিডিয়াকর্মীদের অংশগ্রহনে জেলা পর্যায়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলায় এই টিকা প্রদানে টার্গেট শিশুর সংখ্যা ৮লাখ ৫হাজার ২শ’ ৪৫জন।
জিনস ২০০০ লিমিটেড নামের এক পোশাক কারখানার শ্রমিকেরা চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) পুলিশের মামলা থেকে অব্যাহতির দাবিতে কর্মবিরতি পালন করেছেন ।
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং ব্রাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশনস্প্রিং এর সহযোগিতায় দিবসটি পালন করা হয়।
চাঁদপুর জেলা শিক্ষা অফিসের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় মাধ্যমিকের শিক্ষার্থীদের অংশগ্রহণে চাঁদপুর স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা।বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
চাঁদপুরে সোনালী ব্যাংকের টয়লেট থেকে মঙ্গল হরিজন (৪৯) নামে এক পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) দিনগত রাতে শহরের চিত্রলেখা মোড় মোজাম্মেল প্লাজায় সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের চতুর্থ তলার টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মঙ্গল শহরের বাসস্ট্যান্ড স্বর্ণখোলা সুইপার কলোনী এলাকার বাসিন্দা।
যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদক ও চোরাই পণ্যসহ প্রকাশ সিকদার (৩৫) ও মোহাম্মদ আব্দুল শহীদ (৪২) নামে দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের একজন ভারতীয় নাগরিক।
চুয়াডাঙ্গার জীবননগরে ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তামিম হোসেন (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বিজ্ঞ জেলা আদালতে সোপর্দ করা হয়। এর আগে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বুধবার (৮ অক্টোবর) জীবননগর পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জালিয়াতির মাধ্যমে ভুয়া সনদ ব্যবহার করে শিক্ষক পদে চাকরি নেওয়ার অভিযোগে কুষ্টিয়ার বহুল আলোচিত এক নারী নেত্রীকে অবশেষে চাকরিচ্যুত করা হয়েছে। কুষ্টিয়া কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির কার্যনির্বাহী সভায় সিদ্ধান্ত নিয়ে ওই শিক্ষিকাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
লিঙ্গ বৈষম্য দূরীকরণ, কন্যাশিশুর সু-রক্ষা, কন্যা শিশুর অধিকার, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে অধিকার রক্ষা, আইনি সহায়তা, নারীর প্রতি হিংসা, বল প্রয়োগ ও বাল্যবিবাহ প্রতিরোধকে লক্ষ রেখে “ আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি "এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে (৮ অক্টোবর) বুধবার মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
নাটোরের লালপুর উপজেলার বিলমারিয়া ও দূরদুরিয়া ইউনিয়নে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাইবার অপরাধীদের বিরুদ্ধে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেন। বৃহস্পতিবার (৯অক্টোবর) দিবাগত রাত ২টা থেকে ৪টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে মোট ১২ জন সাইবার অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।
দেশের বর্তমান বিশেষ পরিস্থিতিতে বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌর ও সিটি মেয়র, কাউন্সিলরগণ কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকায় জনগণের জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সেবা কার্যক্রমে বিঘ্ন দেখা দেয়। এ অবস্থায় অন্তর্বর্তী সরকার উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেয়।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১০ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে অভিযুক্ত শিক্ষক ও মাদ্রাসার অধ্যক্ষকে গণপিটুনি দিয়েছে ক্ষুব্ধ এলাকাবাসী।
পটুয়াখালী র্যাব ক্যাম্পে ঘুমন্ত অবস্থায় মনিরুজ্জামান (৩০) নামে এক র্যাব সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (৮ অক্টোবর) দুপুরে ব্যারাক থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মনিরুজ্জামান খুলনার পাইকগাছা
ওমানের দুকুম সিদরা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের আটজন বাংলাদেশি প্রবাসী প্রাণ হারিয়েছেন। বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৩টা ২০ মিনিটে দেশটির রাজধানী মাসকাট থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরের দুকুম সিদরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই চট্টগ্রামের বাসিন্দা বলে জানা গেছে।