নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং কারিতাস এসডিডিবি প্রকল্পের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হওয়া র্যালিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রবীণ নারী-পুরুষরা অংশ নেন।
মেহেরপুরে সদর উপজেলা প্রশাসন ও মৎস অধিদপ্তরের অভিযানে ভৈরব নদ থেকে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ভৈরব নদের কালাচাঁদপুর অংশে অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
: লক্ষ্মীপুরে বিয়ের ৮ মাসের মাথায় শ্বশুরবাড়ি থেকে মো. রুবেল (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামের মহব্বত আলী মুন্সিবাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে সোমবার (৬ অক্টোবর) রাতে কোনো একসময় ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
বাউফলে ‘এশিয়া ডিজিটাল আই সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠানে চক্ষু চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ উঠেছে। ডাক্তার পরিচয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের চোখের চিকিৎসা দিয়ে আসছেন এক মেডিকেল এসিস্ট্যান্ট দম্পতি।
চাঁদপুরের হাইমচর মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার অপরাধে দুই জেলেকে ২০ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ অক্টোবর) ভোরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বরুপ মুহুরী।
নেত্রকোণার মোহনগঞ্জে এক মুদি দোকানদারকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৬ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার বসুন্ধরা মোড় এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার পর সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ঢাকা অভিমুখে রওনা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবককে আটক করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
লক্ষ্মীপুরের রায়পুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলচালক শিশুর প্রবাস ফেরত পিতা ও পেছনে বসে থাকা মা গুরুতর আহত হয়।
খুলনায় দুর্বৃত্তের গুলিতে ইমরান মুন্সি (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
বাগেরহাটে চাঞ্চল্যকর সাংবাদিক এ এস এম হায়াত উদ্দিন হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পালের পাসপোর্ট জব্দ এবং দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : বিশ্ব শিশু দিবসে লক্ষ্মীপুরে মাদকাসক্ত যুবক ফারুক হোসেনের দায়ের কোপে তার ৫ বছরের কন্যা সন্তান ফারিহা সুলতানার মৃত্যু হয়েছে।
জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর পৌরসভা কার্যালয়ে নবনির্মিত লাইব্রেরির পাঠক সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় লাইব্রেরির পাঠক সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মো: জসীম উদ্দিন।
অভি হাসান, মানিকগঞ্জ প্রতিনিধি : সম্প্রতি মানিকগঞ্জে আলোচিত স্বর্ণ ডাকাতির ঘটনাটি আসলে ছিল পূর্ব পরিকল্পিত এক প্রতারণার নাটক। গচ্ছিত স্বর্ণ নিজের কব্জায় নিতে এই অভিনব কৌশলে ডাকাতির গল্প সাজান স্বর্ণকার ও দোকান মালিক শুভ দাস (৩৫)। কিন্তু ঘটনাটি ঘটার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ দোকান মালিকসহ ৫ অপরাধীকে আটক করেছে। সেই সাথে উদ্ধার করেছে ৩৯ ভরি ৭ আনা স্বর্ণালংকার। এর মধ্য দিয়ে ডাকাতির নাটকটি প্রকাশ্যে আসে।