ত এক বছরে হাইওয়ে পুলিশ বগুড়া অঞ্চল সরকারি কোষাগারে জমা দিয়েছে ৬ সোয়া কোটি ২৪ লাখ ৪২ হাজার ২৫০ টাকা। মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের চলাচলে অনিয়ম ও জরিমানা থেকে প্রায় সাড়ে ১৮ হাজার মামলা করে এই রাজস্ব আয় অর্জন করে সরকারি কোষাগারে জমা করতে সক্ষম হয়েছে বগুড়া হাইওয়ে পুলিশ বগুড়া রিজন।
রিপোর্টার্স২৪ ডেস্ক : দেশের তিন বিভাগ এবং উজানে ভারতের আসাম ও ত্রিপুরায় ভারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে সাত জেলার নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, মা ইলিশকে নিরাপদে ডিম ছাড়ার জন্য সুযোগ করে দিতে হবে। কারণ ইলিশের জন্যই চাঁদপুর জেলা সারা দেশে পরিচিত। ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা হলে ভবিষ্যতে মাছের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুরে অবস্থিত ঐতিহ্যবাহী মারকাযুল করীম সামেলা মাজেদ কওমি মাদ্রাসা ও ইয়াতিমখানা-এর উদ্যোগে সিরাতুন্নবী (সা.) প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর (রোববার) রাতে মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব মীর সোহরাব হোসেন এবং সঞ্চালনা করেন মুহতামিম মাওলানা শাইখুল হাদীস আল্লামা আব্দুল মমিন।
ময়মনসিংহের হালুয়াঘাটে গারো স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করেছে থানা পুলিশ। ভুক্তভোগী জুগলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। এ ব্যাপারে ধর্ষণের শিকার কিশোরীর মা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে দুইজনকে অভিযুক্ত করে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত মিলন নামের এক যুবককে আটক করে। মিলন উপজেলার জুগলী ইউনিয়নের নয়াপাড়া গ্রামের জুয়েল মিয়ার ছেলে।
বাবার বাড়ি ভারতে, বিয়ে হয়েছে বাংলাদেশে। বাবার মৃত্যু সংবাদ পেলেও বাঁধসাধে কাঁটাতারের বেড়া অবশেষে দু'দেশের সীমান্তরক্ষীদের বদন্যতায় শেষ বারের মত বাবার মুখটি দেখলো মেয়ে মিতু মন্ডল (৩৮)। যশোরের শার্শা সীমান্তে শেষবারের মতো ভারতীয় নাগরিক জব্বার মন্ডল এর লাশ দেখল বাংলাদেশি স্বজনরা।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার সদরে অবস্থিত বৃহত্তম প্রাচীন ব্যবসা কেন্দ্র কাপাসিয়া বাজারে আজ (১ অক্টোবর) বুধবার সকালে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ টি মালামালসহ দোকান ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান আগুনে সম্পূর্ন ভস্মীভূত হয়ে গেছে।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মোহাম্মদ তোফায়েল আহমেদ ওরফে তোলাইয়া (৫২) অবশেষে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। তিনি এলাকার বহুল আলোচিত কামাল গ্রুপের প্রধান কামালের ছোট ভাই হিসেবে দীর্ঘদিন ধরে অপরাধ সাম্রাজ্য গড়ে তুলেছিলেন।
আজ বুধবার (১ অক্টোবর) দুর্গাপূজার নবমী উপলক্ষে যশোর রামকৃষ্ণ আশ্রমের দুর্গামন্দির পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নসিমুল গণি। এই পরিদর্শনকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে ছিল আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।
বগুড়ায় শহর যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামি জামিল হোসেন (৪৪) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার(৩০ সেপ্টেম্ব) দিবাগত রাত সোয়া ১২টার দিকে শেরপুর উপজেলার কাশিয়াডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর ফুটবল ইভেন্টে টানা দ্বিতীয়বারের মতো উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয়। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক যৌথ আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে পুরো কাপাসিয়া উপজেলাকে ৪টি জোনে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঘাগটিয়া জোনে ড. মোহাম্মদ আবুল হাসান মডেল স্কুলকে টাইব্রেকারে ৫-৩ গোলে পরাজিত করে জোন চ্যাম্পিয়ন হয় ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয়।
চুয়াডাঙ্গা জীবননগর প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে বদর উদ্দিন (২৩) নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে বেনিপুর সীমান্তের শূন্যরেখা থেকে তাকে নিয়ে যায় বিএসএফ।
গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান বলেছেন, শারদীয় দুর্গোৎসবে বাংলাদেশে সব সময়ই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিলো। কে ঘিরে কাপাসিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে এখন উৎসবমুখর পরিবেশ। প্রতিটি মন্ডপে চলছে দেবী দুর্গার বন্দনা, ভক্ত-শুভানুধ্যায়ী ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত চারপাশ।
জামালপুরের মাদারগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কৃষকের গোয়াল ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার পাগলেরগড় এলাকায় এই ঘটনা ঘটে । জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে জানান ভূক্তভোগি চটকু মিয়া (৬০)। স্ত্রী মর্জিনা বেগম ((৪০) জানান, একই গ্রামের প্রতিপক্ষ মামরুল মিয়া (৩৫) গংদরা এই ঘটনা ঘটিয়েছে।
ময়মনসিংহের তারাকান্দায় এক বৃদ্ধের মাথার চুল ও দাঁড়ি জোরপূর্বক কেটে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম রফিকুল ইসলাম মজনু তালুকদার (৪৫) ও সজুন মিয়া। তারা উপজেলার কামারিয়া ইউনিয়নের সাধুপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়,তারা মামলার এজাহারনামীয় আসামি।