| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ঝিনাইদহে নারীদের উদ্যোগে দুর্গাপূজায় সাফল্য, নবারণ মহিলা সংঘকে সংবর্ধনা

কোটচাঁদপুরের সাহা পাড়ার নবরণ মহিলা সংঘের নারীরা সংবর্ধিত হয়েছেন। বাংলাদেশে প্রথমবারের মতো সফলভাবে শারদীয় দুর্গা পূজা সম্পন্ন করার জন্য তাদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের কোটচাঁদপুর শাখার নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৫টায় নবরণ মহিলা সংঘের পূজা মণ্ডপ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

বরিশালে জাকের পার্টির জনসভা, নির্বাচনী প্রস্তুতির ডাক

বরিশালের বন্দর থানার চরকাউয়া ইউনিয়নের পুলেরহাট বাজারে আজ(২ অক্টোবর) জাকের পার্টির এক সাংগঠনিক জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। জনসভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-৫ (সদর) আসনের জাকের পার্টির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এবং দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মিজানুর রহমান (বাচ্চু)। তিনি বলেন, “জনগণের আস্থা অর্জন করে শান্তি, মানবতা ও উন্নয়নের রাজনীতি গড়ে তুলতে হবে

বিস্তারিত...

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু

রিপোর্টার্স২৪ ডেস্ক : নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি হাবিবুর রহমান মিন্টু নিহত হয়েছেন।

বিস্তারিত...

পদ্মা-মেঘনায় ২২ দিন ইলিশসহ সবধরণের মাছ ধরায় নিষেধাজ্ঞা

জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ৩ অক্টোবর দিনগত রাত ১২টার পর থেকে ২৫ অক্টোবর দিনগত রাত ১২টা পর্যন্ত ২২দিন ইলিশ সহ সবধরণের মাছ আহরণে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সরকারের এই অভিযান বাস্তবায়নে ইতোমধ্যে সবধরণের প্রস্তুতি নিয়েছে জেলা ও উপজেলা টাস্কফোর্স। জেলা প্রশাসকের নেতৃত্ব উপকূলী এলাকায় চালানো হয়েছে সচেতনামূলক প্রচারণা।

বিস্তারিত...

মৌসুমী বায়ুর প্রভাবে বরিশালে থেমে থেমে বৃষ্টি

লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে বরিশালে রাত থেকে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের কারণে ভোগান্তিতে পড়েছে রাস্তায় বের হওয়া মানুষ। বিশেষ করে দুর্গাপূজার মণ্ডপে যেতে ভক্তদের বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে। নগরীর বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা দেখা গেছে। সরকারি ছুটি থাকায় সড়কে মানুষের চলাচল ছিল কম।

বিস্তারিত...

কালিহাতীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

টাঙ্গাইলের কালিহাতীতে বর্ণাঢ্য আয়োজনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শেষ হয়েছে। বিজয়া দশমী উপলক্ষে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভক্ত-দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। ঢাকের শব্দ, শঙ্খধ্বনি ও উলুধ্বনির মধ্যে নৌকায় করে দেবীকে বিদায় জানান ভক্তরা, যা আনন্দ ও ভক্তিপূর্ণ এক পরিবেশ সৃষ্টি করেছিল। বিদায়ের বেদনামিশ্রিত আবেগের মাঝেও চারদিকে বইতে থাকে আনন্দ ও উৎসাহের ঢেউ।

বিস্তারিত...

বাউফলে দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করলেন ড. মাসুদ

বাউফলে ১০ প্রশিক্ষিত ও দরিদ্র নারীর মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। আজ (২ অক্টাবর) বেলা ১১ টায় বাউফল উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে এ সেলাই মেশিন প্রদান করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণে সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ প্রধান অথিতি হিসাবে উপস্থিত থেকে এ সেলাই মেশিন প্রদান করেন।

বিস্তারিত...

গারো ছাত্রী ধর্ষণের ঘটনার প্রেক্ষাপটে গারো জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দের সাথে আলোচনা

হালুয়াঘাটে গারো ছাত্রী ধর্ষণের ঘটনার প্রেক্ষাপটে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকালে হালুয়াঘাট পৌর শহরের ইমেক্স হোটেলে গারো জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দের সাথে আলোচনায় মিলিত হন

বিস্তারিত...

পাবনায় তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, বন্ধ থাকছে মিল-কারখানা

তীব্র লোডশেডিংয়ের কারণে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এলাকার গ্রাহকদের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছেন। চব্বিশ ঘণ্টায় প্রায় সাত-আট ঘণ্টা লোডশেডিংয়ের কবলে পড়ছেন বাসিন্দারা। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। মিল কারখানা বন্ধ থাকছে। পোল্ট্রি শিল্পেও পড়ছে এর বিরূপ প্রভাব।

বিস্তারিত...

সাভারে সাংবাদিককে বিবস্ত্র করা সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরছে

সাভারে মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় অপহরণের পর পাশবিক নির্যাতন চালিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল করায় মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন দৈনিক যায়যায়দিন পত্রিকার সাংবাদিক আলী রেজা রাজু।

বিস্তারিত...

তালাবদ্ধ ঘর থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

বগুড়ায় তালাবদ্ধ ঘর থেকে এক নারীর অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) রাত ১২ টার দিকে বগুড়া শহরের চক ফরিদ এলাকায় জনৈক সোহেল রানার বাসার ৩য় তলা থেকে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের নাম জান্নাতি আক্তার (২৫)। তিনি আদমদিঘী উপজেলার সান্তাহার লেকো কলোনীর মাজেদ হোসেনের মেয়ে।

বিস্তারিত...

শাহজাদপুরে ৯৩ পূজা মণ্ডপে সনাতনীদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবে ড. এম এ মুহিত

ব্যাপক উৎসব উদ্দীপনা আর উৎসবমূখর পরিবেশে শাহজাদপুর পৌর এলাকাসহ ১৩টি ইউনিয়নের ৯৩টি দুর্গা প্রতিমা মন্ডপে সনাতনী সম্প্রদায়ের সর্ববৃহ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনে সনাতনীদের সহিত দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা শাহজাদপুরের গণমানুষের নেতা প্রফেসর ড. এম এ মুহিত।

বিস্তারিত...

খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় দুই থানায় ৩ মামলা

খাগড়াছড়ি ও গুইমারায় সহিংস ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় ৬০০/৭০০ ও গুইমারায় ২০০/২৫০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, পুলিশের ওপর হামলা, ১৪৪ ভঙ্গ, ভাঙচুর ও দাঙ্গা সৃষ্টি করার অভিযোগে খাগড়াছড়ি সদর থানার এসআই শাহরিয়ার বাদী হয়ে ৬০০/৭০০ জনকে আসামি করে একটি মামলা করেছেন।

বিস্তারিত...

উলিপুরে পূজা মণ্ডপে তারেক রহমানের শুভেচ্ছা অনুদান প্রদান

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১১২ টি পূজা মন্ডপের মধ্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ১০৭টি পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর থেকে (২ অক্টোবর) পর্যন্ত উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও পূজার আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব অনুদান তুলে দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ), উলিপুর উপজেলার কৃতি সন্তান ও উলিপুর-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী মো. আব্দুল খালেক।

বিস্তারিত...

হালুয়াঘাটে গারো শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ত সোমবার হালুয়াঘাটে নবম শ্রেণীর গারো শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার( ১ অক্টোবর) বিকেলে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) ও গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু) হালুয়াঘাট উপজেলা শখার আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪