নাটোরে লালপুরে ৫ সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। উপজেলার সাইপাড়া (পশ্চিমপাড়া) গ্রামে শহিদুল ইসলামের ছেলে দিনমজুর আসিব হোসেন সবুজের স্ত্রী রেশমা খাতুনের (২৩) একসঙ্গে ৫ সন্তান ভূমিষ্ঠ হয়েছে । স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গৃহবধূর প্রসব বেদনা অনুভব করলে চিকিৎসকদের তত্ত্বাবধানে অপারেশন ছাড়াই (নরমাল ডেলিভারির মাধ্যমে) রেশমা খাতুন একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন।এর মধ্যে তিনজন পুত্র ও দুইজন কন্যা সন্তানের জন্ম হয়। এরপর রাত ১১ টার দিকে এক পুত্র ও এক কন্যা সন্তান মৃত্যুবরণ করে।
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জে গৃহবধূ ফাতেমাকে দলবদ্ধ ধর্ষণের পর গলাটিপে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিযোগ তুলে দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। বুধবার (১ অক্টোবর ) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।
খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগ ওঠা ওই কিশোরীর শারীরিক পরীক্ষার পর মেডিকেল বোর্ড জেলা সিভিল সার্জনের কাছে প্রতিবেদনজমা দিয়েছে । সেখানে ওই কিশোরীকে ধর্ষণের আলামত মেলেনি বলে উল্লেখ করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে খাগড়াছড়ির সিভিল সার্জন ছাবের আহম্মেদের কাছে এ প্রতিবেদন জমা দেওয়া হয়।
যশোর শিক্ষা বোর্ডের ২০২৬ সালের অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় বাংলা, আইসিটি, ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন সংশোধন করা হয়েছে। সংক্ষিপ্ত-উত্তর প্রশ্নের ১০ নম্বর পূর্বে বহুনির্বাচনি প্রশ্নের জন্য ১৫ নম্বরের সাথে যুক্ত করে মোট ২৫ নম্বর বরাদ্দ করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্দেশনায় এ কাজ করা হয়েছে বলেন জানান বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন ।
নোয়াখালী সদর উপজেলায় রাতে মাছ শিকারে গিয়ে বজ্রপাতে মো.সাঈদ (২৯) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার (১ অক্টোবর) সকালে উপজেলার চরমটুয়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের পূর্ব চরমটুয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরা জেলা বিএনপি'র অন্যতম ত্যাগী নেতা,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব ও আগামী সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মনোয়ার হোসেন খান মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিনব্যাপী মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন।
হেরপুরের গাংনীতে একটি বাঁশঝাড়ের নিচ থেকে সদ্য ভূমিষ্ঠ এক কন্যা নবজাতককে উদ্ধার করেছে স্থানীয়রা। শিশুটি বর্তমানে মেহেরপুর-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে গাংনী পুরাতন মটমুড়া গ্রামের সাত্তারের বাঁশঝাড়ের নিচ থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) পপুলেশন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম-এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, শিক্ষক নিয়োগে প্রভাব খাটানো ও শর্তপূরণ না করিয়েই শিক্ষককে শিক্ষা ছুটির সুপারিশ করার অভিযোগ উঠেছে।
শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বিগত ১৬ বছরের পিপি, বর্তমান কমিটির সিনিয়র সহ সভাপতি এডভোকেট চন্দন কুমার পাল অত্যন্ত গোপনীয়তার মধ্যে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের অংশীজনরা ক্ষোভ প্রকাশ করছেন। সোমবার ২৯ সেপ্টেম্বর সকাল সাড়ে আটটার দিকে শেরপুর জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। ৩০ সেপ্টেম্বর সকাল হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে।
খাগড়াছড়িতে মঙ্গলবার রাত ১১টা থেকে সড়ক অবরোধ স্থগিতের ঘোষণা দিয়েছে ‘জুম্ম ছাত্র জনতা’। ওই ঘোষণার পর সড়কে যান চলাচল শুরু হয়েছে। দোকানপাট খুলেছে। স্বাভাবিক হচ্ছে জনজীবন। কিন্তু এখনও প্রত্যাহার হয়নি ১৪৪ ধারা।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপে ডিজে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে সড়ক অবরোধ স্থগিতের ঘোষণা দিয়েছে ‘জুম্ম ছাত্র জনতা’। সংগঠনটির ফেসবুক পেজে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ স্থগিতের এই ঘোষণা দেওয়া হয়।
ছবির মতো ছোট্ট একটি গ্রামের নাম কামারগাঁও। এ গ্রামের পূর্ব দিকে দিয়ে বয়ে চলেছে ব্রহ্মপুত্র নদের উপশাখা বানার নদী। উত্তর অংশে লাল মাটির টেক, দক্ষিণে অর্থাৎ কামারগাঁও পুরাতন বাজারের পাশেই অবস্থান কাপাসিয়া উপজেলার সবচেয়ে বড় 'ঘোরশ্বাব জলমহাল'।