যশোরের অভয়নগরে দুর্বৃত্তদের গুলিতে নওয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি তরিকুল ইসলাম (৫০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মাছের ঘের নিয়ে এক সালিশ বৈঠকে অংশ নিতে ডহর মশিহাটী এলাকার বারিধা গ্রামে যান তরিকুল ইসলাম। সালিশের এক পর্যায়ে কিছু বিষয় নিয়ে গোলোযোগ বাধলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে ও কুপিয়ে আহত করে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অধ্যক্ষ আইনুন নাহার হেনা একজন দুর্নীতিবাজ, স্বৈরাচারী ও বিতর্কিত ব্যক্তি।
চাঁদপুরের হাইমচর উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. ইব্রাহমি (৪) ও ফৌজিয়া (২) নামে সহোদর ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উপজেলার চরভৈরবী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের উত্তর বগুলা গ্রামে এই ঘটনা ঘটে।
চাঁদপুর সেচ প্রকল্পসহ সদর উপজেলায় এবারও আখের আবাদ বেড়েছে। তবে হঠাৎ করে মাঝরা পোকার আক্রমনে চিন্তিত হয়ে পড়েছে কৃষকরা। কৃষি বিভাগ বলছে পোকার আক্রমণ থেকে রক্ষায় কৃষকদেরকে পরামর্শ দেয়া হচ্ছে।
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে বরগুনা আদালতে হাজির করেছে পুলিশ। জেলা বিএনপির অফিস ভাঙচুর, বিস্ফোরক আইন ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় তাকে হাজির করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শম্ভুকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত। এ সময় বিএনপির নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে শম্ভুকে উদ্দেশ্য করে ডিম নিক্ষেপের পাশাপাশি তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেন
গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের সৈয়দপুর গ্রামে বুধবার রাতে এজাহার ভুক্ত আসামী ও মাদক কারবারিদের ধরতে গিয়ে হামলার শিকার হয়ে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি দেখে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে ৩৯ ‘বাংলাদেশিকে’ পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২২ মে) ভোরে ঘটনাটি ঘটে। স্থানীয়রা তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (ফেনী ৪ বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পুশ ইন হওয়া সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।
বৃহস্পতিবার সকালে মাদারীপুর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ক্যামিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন।
আসামীর কাছ থেকে ১ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয় ....
আটককৃতদের মধ্যে চার শিশু ও সাতজন নারী। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজিবির ধবলসতি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মতিন
ছোট ভাইকে হাতুড়িপেটা, বিচার চাওয়ায় বড় ভাইয়ের পায়ের রগ কেটে দিল দূর্বৃত্তরা
ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের ১০ গ্রামের মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করেন বাঁশের তৈরি একটি কাঁপাকাঁপা সাঁকো দিয়ে
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের হতদরিদ্র পরিবারের জন্য বরাদ্দকৃত শিশু কার্ডের চাল দেওয়ার নামে স্বাক্ষর করার পর চাল না দিয়ে অসহায় শিশু পরিবারের সদস্যদের ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাড়িয়ে দিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর আস্থাভাজন ও আশীর্বাদ পুষ্ট চেয়ারম্যানসহ একই পরিষদের জনৈক ইউপি সদস্য।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ৯ মাস পর দায়ের করা একটি হত্যা মামলা নিয়ে প্রশ্ন উঠেছে। মামলার এজাহারে আসামির তালিকায় ৬২ জনের নাম উল্লেখ করা হলেও বাদী বলছেন, তিনি মামলায় আসামিদের কারও নাম দেননি। কীভাবে নাম এসেছে, সে ব্যাপারেও কোনো ধারণা নেই তার। তবে পুলিশ বলছে, বাদী নিরাপত্তাজনিত কারণে এমন কথা বলছেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিভিন্ন সেবা নিতে আসা সেবাপ্রার্থীদের কিছুটা প্রশান্তি দেওয়ার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষের পাশে পাবলিক লাইব্রেরি কাম ওয়েটিং রুম স্থাপন করা হয়েছে।