নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাতের অন্ধকারে এক কৃষকের দুটি গরু গোয়ালঘরেই জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাতে উপজেলার চর এলাহী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের আব্দুস সাত্তারের বাড়ি এই ঘটনা ঘটে।
চাঁদপুরের দুটি সেচ প্রকল্পসহ আট উপজেলায় আলু বপনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় দ্রুত সময়ে জমি প্রস্তুত করতে সক্ষম হয়েছেন তারা।
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, অপরাধী পারাপার, অস্ত্র ও মাদক চোরাচালান রোধসহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানা পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সন্ধ্যায় ঠাকুরগাঁও পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মুন্সিরহাট বড় কলোনির মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ রাসায়নিক সার মজুতের অভিযোগে এক কীটনাশক ব্যবসায়ীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আন্তঃনগর সব ট্রেনের স্টপেজ চালু, স্টেশন মাস্টার নিয়োগ, প্ল্যাটফর্ম উঁচুকরণ ও আধুনিকায়নসহ সাত দফা দাবিতে রেলওয়ে স্টেশনে রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা।
আপনারা ভোট দিলে বিএনপিকে দেবেন। না দিলে আপনারা ঘরে শুয়ে থাকবেন। কিন্তু আমাদের চোখের সামনে দিয়ে জামায়াত-রাজাকারদের ভোট দিয়ে ঘরে শান্তিতে থাকবেন—ওই শান্তিতে আমি থাকতে দেব না।
দেশের অন্যতম ‘চাঁদপুর সেচ প্রকল্প’-এর আওতাধীন সেকেন্ডারি সেচ খালের দৈর্ঘ্য কাগজে ৭৫৪ কিলোমিটার থাকলেও বাস্তবে রয়েছে প্রায় ৪শ’ কিলোমিটার। বাকি খাল বিভিন্নভাবে দখল ও ভরাট হয়ে গেছে।
বগুড়া সদর থানায় পাহারার দায়িত্বে থাকা এক পুলিশ কনস্টেবলের কাছ থেকে শটগানের ১০ রাউন্ড গুলি খোয়া গেছে। শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটা থেকে ভোররাত ৪টার মধ্যে এ ঘটনা ঘটে।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা এক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। উত্তরের হিমেল হাওয়ার প্রভাবে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে জনজীবনে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। জীবিকার তাগিদে ভোরে মাঠে-ঘাটে বের হতে গিয়ে হাড়কাঁপানো শীতে চরম কষ্টে পড়ছেন তারা।
বিজয় দিবস ও বছরের শেষ সরকারি ছুটিকে ঘিরে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকের চাপ বৃদ্ধি পেয়েছে। কক্সবাজার–সেন্ট মার্টিন নৌপথে চলাচলকারী জাহাজগুলোর ১৫ থেকে ৩১ ডিসেম্বরের প্রায় সব টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে। সরকারি দৈনিক ২ হাজার যাত্রীর সীমা অনুযায়ী, এই সময় বিক্রি হওয়া টিকিটের সংখ্যা প্রায় ৪০ হাজারে পৌঁছেছে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে বাংলাদেশে প্রবেশের সময় প্রায় ১৭ লাখ টাকাসহ দুই ভারতীয় নারীকে আটক করেছে কাস্টমস। রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় টুরিস্ট ভিসায় বাংলাদেশে প্রবেশের সময় তাদের ব্যাগ তল্লাশি করে এই অর্থ উদ্ধার করা হয়।
নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ৪৫ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। রবিবার (১৪ ডিসেম্বর) রাতে কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
দীর্ঘ ৩৪ বছর পর আবার একত্রিত হলেন স্কুলজীবনের সহপাঠীরা। সময়ের ব্যবধানে চুলে পাক ধরলেও বন্ধুত্বের উষ্ণতা অটুট—এরই প্রতিফলন ঘটল এসএসসি ’৯১ চট্টগ্রাম ক্লাব লিমিটেডের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনে। গত শনিবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী চিটাগাং ক্লাবে দিনব্যাপী নানা আয়োজনে এই বর্ষপূর্তি পালিত হয়।
লক্ষ্মীপুরে পুলিশের চেকপোস্টে ধরা পড়েছে টেকনাফের মাদক কারবারি মোশারফ হোসেন (৪০)। পুলিশ তল্লাশি করে তার কাছ থেকে ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।