ঝিনাইদহ শহরের পবহাটি এলাকায় সকালে নিখোঁজ হওয়া ৩ বছর বয়সী শিশু সাইমা আক্তার সাবার মরদেহ প্রায় ১৩ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পাশের বাড়ির একটি ঘর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহত সাবা পবহাটি হাইওয়ে রোডসংলগ্ন ঈদগাহের পেছনের এলাকার ভ্যানচালক সাইদুল ইসলামের মেয়ে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মহিদুল ইসলাম (আলস) সরদার (৪৮) নামে চা দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পর তার বাড়ির পাশের একটি ভিটায় মরদেহ ফেলে রাখা হয়।
দুপুরে ক্লাস, বিকালে অটোরিকশার হ্যান্ডেল—এভাবেই চলছে ঠাকুরগাঁও সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী তৈয়বুর রহমানের জীবনযুদ্ধ। লেখাপড়া থামিয়ে না দিয়ে সংসারের হাল ধরেছেন তিনি।
নোয়াখালীর সোনাপুরে বিআরটিসি ডিপোতে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৩ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত প্রায় ২টা ৩০ মিনিটে হঠাৎ আগুনের শিখা ছড়িয়ে পড়তে দেখে তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।
মাগুরার সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহিম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। বুধবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে মাগুরা-মহম্মদপুর সড়কের মালিকগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সরকারি কলেজের মাঠে মাদকসেবনের প্রতিবাদ করায় ইকবাল আমিন ওরফে সম্রাট (২০) নামে একজন শিক্ষার্থীকে পিটিয়ে আহত করা হয়েছে। ঘটনাটি ঘটে গত বুধবার বিকেলে। আহত ইকবালকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হঠাৎ করেই বাড়তে থাকা শীত যেন সবচেয়ে বেশি আঘাত করছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের ওপর। রাতের কনকনে ঠান্ডায় কাপড়ে জড়সড় হয়ে থাকা এই মানুষগুলোর কষ্ট লাঘবেই মানবিক হাত বাড়াল চাঁদপুর জেলা প্রশাসন।
গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরের কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য
রোগীদের দুর্ভোগ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ এর উদ্যোগে কেন্দ্রীয় ১দফা কর্মসূচির অংশ হিসাবে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল, ২৫০ শয্যা বিশিষ্ট বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল, টিবি ক্লিনিক, জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপ স্বাস্থ্য কেন্দ্র, পরিবার কল্যান কেন্দ্র সহ সকল সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারে একযোগে বুধবার সকাল ৮টা হতে দুপুর ১২টা পর্যন্ত টানা ৪ ঘন্টা কর্মবিরতি পালন করে।
নওগাঁ জেলার রানীনগর উপজেলার খট্টেশ্বর ইউনিয়নে উপজেলা ছাত্রদলের সাবেক নেতা মশিউর রহমান রাজুকে আর্থিক সহায়তা দিয়েছে আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে রাজুর নিজ বাড়িতে তার হাতে এই আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
বাউফলে মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন এক ছেলের লাগানো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তার পরিবারের বসতঘর। আকস্মিক এই অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার। বুধবার (৩ ডিসেম্বর) উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর এলাকায় এ ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা এলাকায় সরিষা ক্ষেতে বিষ দিয়ে ১০৮টি কবুতর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করেছেন কবুতরগুলোর মালিক খামারি রায়হান কবির।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লক্ষণখোলা এলাকায় একটি ককশিট তৈরির কারখানা ও গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে মোর্শেদ খন্দকারের মালিকানাধীন আয়েশা ইপিএস ইনসুলেশন লিমিটেডে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই দাহ্য পদার্থে ভরা কারখানার বিভিন্ন অংশে আগুন ছড়িয়ে পড়ে।
খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তনের বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত হয়েছে। ডুমুরিয়া সনাতন শাখার সভাপতি কৃষ্ণ নন্দী