গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রাক ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লার শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়ামকে আবারও খেলাধুলার উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নগরীর ওসমানী পৌর স্টেডিয়ামকে মাস্টারপ্ল্যানের আওতায় এনে আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ স্পোর্টস কমপ্লেক্স হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
গাজীপুরের কাপাসিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুদানের চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক।
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া এলাকায় দুইপক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ আটজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. সোহেল এবং আবেদ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গণতন্ত্র ধ্বংস এবং মানুষের ভোটের অধিকার লুণ্ঠনের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি অভিযোগ করে বলেন, ‘ফ্যাসিবাদীরা’ পালিয়ে গিয়ে দেশকে অস্থিতিশীল করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করছে। তবে তাদের কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না।
ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও একটি কাভার ভ্যান জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৫৩ লাখ ৩৫ হাজার টাকা।
বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মনিরুজ্জামানের পুনঃপদায়নের আদেশ বাতিল করে তাঁকে অন্যত্র বদলির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন জেলা অ্যাডভোকেটস বার সমিতির আইনজীবীরা। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে তাঁরা এ কর্মসূচি পালন করেন।
র্যাব-১০ এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে ১২০ বোতল নেশাজাত স্কাফ ও উইনরেক্স সিরাপ উদ্ধার করেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কিশোরী কন্যার মা ও খালাসহ তাদেরকে ভাঙ্গা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলেন শিউলী বেগম, ডলি বেগম ও তার কিশোরী কন্যা তাহমিনা।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন।
বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মনিরুজ্জামানের পুনঃপদায়নের আদেশ বাতিল করে তাঁকে অন্যত্র বদলির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন জেলা অ্যাডভোকেটস বার সমিতির আইনজীবীরা। বুধবার সকালে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে তাঁরা এ কর্মসূচি পালন করেন।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আবু সুফিয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক, শরীয়তপুর জেলা বিএনপির অন্যতম সদস্য, জাজিরা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মো. মোজাম্মেল হক মিন্টু সওদাগর।
শরীয়তপুরর জেলার সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের ২নং ওয়ার্ডের সিকদারকান্দি এলাকায় স্থানীয় জনগণের চলাচলের সুবিধার্থে ব্যক্তিগত অর্থায়নে খালের ওপর একটি কাঠের পুল নির্মাণ করে দেওয়া হয়েছে। জানা গেছে, স্থানীয়দের চলাচলের দুর্ভোগের কথা বিবেচনা করে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সফিকুর রহমান কিরণের স্নেহভাজন, শরীয়তপুর জেলার সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের ঐতিহ্যবাহী বালা পরিবারের কৃতি সন্তান, সখিপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, চরসেনসাস ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, তরুণ সমাজসেবক, ব্যবসায়ী, ক্রীড়া সংগঠক ও যুবনেতা মাইদুল ইউসুফ জিসান বালা নিজস্ব অর্থায়নে সবর আলী হাওলাদারের বাড়ির পাশে খালের ওপর কাঠের পুলটি নির্মাণ করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তিন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে বাকলিয়া থানার ওসি মো. জাহেদুল কবিরকে কোতোয়ালী থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সিএমপি পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীর স্বাক্ষরিত এক আদেশে এ রদবদল করা হয়।
মেহেরপুরের গাংনী উপজেলার চর গোয়াল গ্রামে বোমা সদৃশ বস্তু ও একটি হুমকিবার্তা সংবলিত চিরকুট উদ্ধার করেছে পুলিশ।
চাঁদপুরের মতলব উত্তর থেকে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর ছেংগারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাতুল দেবনাথ (১৩) -কে বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকা ১২ মাইল থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়।