জামালপুরের বকশীগঞ্জে পুলিশের অভিযানে এক হাজার পিস ইয়াবা উদ্ধার। স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বকশীগঞ্জ পুলিশ ।
নেত্রকোণার কেন্দুয়ায় দু'পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। সংঘর্ষে মৃত্যু হওয়া আব্দুর রহিম নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতির পদে দায়িত্বে ছিলেন।
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের চাঁদপুর সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সংবর্ধনা জানিয়েছেন নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সময় বাসের ভেতর থেকে হাত নেড়ে নেতাকর্মীদের ভালোবাসার জবাব দেন প্রধানমন্ত্রী।
ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়া বাজার থেকে কুশাবাড়িয়া বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। খানাখন্দে ভরা সড়কটিতে যানবাহন চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। চরম দুর্ভোগে পড়েছিলেন আশপাশের প্রায় ২০ গ্রামের হাজার হাজার মানুষ। অবশেষে স্থানীয় এক প্রবাসীর মানবিক উদ্যোগে শুরু হয়েছে সড়ক সংস্কার কাজ। এতে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার (১৬ মে) চাঁদপুর সফরের উদ্দেশ্যে কুমিল্লা অতিক্রম করেছেন। তার আগমনকে কেন্দ্র করে পুরো মহাসড়কজুড়ে দেখা গেছে নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি।
দীর্ঘ ২৪ বছর পর কুমিল্লার বরুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতাকে বরণ করে নিতে আগে থেকেই প্রস্তুত হয়ে আছে বরুড়ার হাজারো নেতাকর্মী ও সমর্থক।
শরীয়তপুরে প্রবাসী স্বামীকে হত্যার পর মরদেহ খণ্ড-বিখণ্ড করে ফ্রিজে লুকানোর সময় পুলিশের হাতে আটক হয়েছেন এক গৃহবধূ। গতকাল (শুক্রবার, ১৫ মে) রাতে পালং উচ্চ বিদ্যালয় এলাকা থেকে আসমা আক্তার নামের ওই নারীকে আটক করে পুলিশ।
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হওয়া ট্রাকের চাকা মেরামত করতে গিয়ে একটি অজ্ঞাত বাসের চাপায় প্রাণ হারিয়েছেন চালক ও তার বাবা। শনিবার (১৬ মে) ভোর রাত ৪টার দিকে ফরিদপুরের ভাঙ্গায় বগাইল টোলপ্লাজার নিকটবর্তী বগাইল ও বামনকান্দা এলাকার মাঝামাঝি স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জামালপুরের ইসলামপুরে জুয়া খেলার সরঞ্জামসহ আটক করেছে ইসলামপুর থানা পুলিশ। শুক্রবার রাতে ইসলামপুর থানা পুলিশ উপজেলার গাইবান্ধা ইউনিয়নে চরদাদনা গ্রামের একটি দোকান অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ ।
যশোরের শার্শা উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামিকে মাত্র ১২ ঘণ্টার মধ্যে আটক করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত বিশেষ অভিযানে শুক্রবার ভোরে তাকে আটক করা হয়। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে শার্শা থানায় মামলা করেছেন। আটক রাব্বি ইসলাম শার্শার শালকোনা গ্রামের নুর ইসলামের ছেলে।
যশোর টাউন হল ময়দান-এ মানব পাচারের শিকার সার্ভাইভারদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে ‘হলিডে মার্কেট’ চালু করা হয়েছে। প্রতি শুক্রবার বিকেল ৩টা থেকে সূর্যাস্ত পর্যন্ত মাঠের দক্ষিণ পাশে এ মার্কেট বসবে।
পলাশ উপজেলা-য় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মিশাত শেখ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গ্রেপ্তার মিশাত শেখ ঘোড়াশাল পৌর এলাকার দড়িহাওলাপাড়া গ্রামের ইসমাইল শেখের ছেলে।
নীলফামারী-র গাছবাড়ী এলাকায় স্বামীর ছুড়ে দেওয়া পেট্রলের আগুনে দগ্ধ গৃহবধূ বীথি আক্তার (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। যৌতুকের দাবিতে নির্যাতনের জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে তার পরিবার। শুক্রবার (১৫ মে) বিকাল ৩টার দিকে ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের পদ্মা নদী থেকে পলিব্যাগে মোড়ানো অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) দুপুর ৩টার দিকে স্থানীয়রা কেদারপুর ইউনিয়নের ওয়াপদা সংলগ্ন পদ্মা নদীর পাড়ে জোয়ারে ভেসে আসা একটি ব্লকের সঙ্গে আটকে থাকা সাদা রঙের পলিব্যাগ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
কুষ্টিয়া সদর উপজেলায় হত্যা মামলায় পলাতক থাকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সানোয়ার হোসেন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে মজুমপুর গেট এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।