মানিকগঞ্জ সদর উপজেলায় অবসরপ্রাপ্ত এক শিক্ষকের বাড়ির মন্দিরে প্রতিমা চুরির ঘটনা ঘটেছে। চোরেরা মন্দিরের তালা ভেঙে তিনটি মূর্তি ও রূপার অলঙ্কারসহ নগদ অর্থ চুরি করে নিয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গড়পাড়া ইউনিয়নের পাঞ্জনখাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জয়পুরহাট সদর চাল ব্যবসায়ী সমিতির উদ্যোগে চালের বাজার পরিস্থিতি ও ব্যবসায়িক বিভিন্ন দিক নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মে) বিকেলে শহরের পূর্ব বাজার এলাকার ছমির হোটেল এন্ড রেস্তোরার কনভেনশন সেন্টারে এই সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার রাত। ঘড়ির কাঁটায় তখন ১০টা ৩৪ মিনিট। দিনের দীর্ঘ প্রশাসনিক ব্যস্ততা শেষে সরকারি বাসভবনের একটি কক্ষে বসে দাপ্তরিক ফাইলপত্রে স্বাক্ষর করছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। একের পর এক গুরুত্বপূর্ণ নথি, সিদ্ধান্ত আর দায়িত্বের চাপের মধ্যেও মোবাইল ফোনে চোখ বুলাচ্ছিলেন বিভিন্ন সংবাদে।
সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ কর্মীকে গ্রেপ্তারের পর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ শুনানি শেষে এই আদেশ দেন।
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে আসবেন। এই দিন তিনি দুটি খাল পুনঃখনন ও ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন।
নরসিংদীর রায়পুরায় পৈতৃক সম্পত্তির ওয়ারিশের অংশ ফিরে পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ওয়ারিশগণ। আজ (১৫ মে) শুক্রবার সকালে রায়পুরা উপজেলার পৌর এলাকার টেকপাড়া এলাকায় তাদের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
দেশের চামড়া শিল্প অচিরেই বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের খাতে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার বিকেলে সিলেটে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
কুড়িগ্রামে কথিত মাদরাসা ও ইটভাটা ব্যবসাকে কেন্দ্র করে বিএনপি নেতা সাইফুদ্দিন ইসলাম অ্যাপোলো এবং পুলিশের বিরুদ্ধে হয়রানি, ভয়ভীতি ও নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ব্যবসায়ী রিপন রহমান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬ জেলার শিরোপা জিতেছে বগুড়ার বীট মডেল স্কুল এন্ড কলেজ। অলরাউন্ড নৈপুণ্যে দলের জয়ে বড় ভূমিকা রেখেছে অধিনায়ক রাফিদ।
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন, পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
নগরের জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের মিছিলের অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা জুড়ে এখন চলছে বোরো ধান কাটার উৎসব। স্থানীয়ভাবে অনেকের কাছে ইরি ধান নামে পরিচিত এই বোরো ধানের সোনালি আভায় যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে গ্রামবাংলা। মাঠের পর মাঠ জুড়ে পাকা ধানের ঢেউ আর কৃষকদের ব্যস্ততা তৈরি করেছে এক উৎসবমুখর পরিবেশ।
বগুড়ায় স্ত্রী পরকীয়ার পর অন্যত্র বিয়ে করায় সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) স্ট্যাটাস দিয়ে রাহুল যাদব (৩২) নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করে বড়ভাই পালিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (১৫ মে) সকাল ছয়টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ চট্টলার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম।
পটুয়াখালীর বাউফলে ভারতসহ বিভিন্ন দেশে মুসলিম গণহত্যা ও নির্যাতন বন্ধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পবিত্র জুম্মার নামাজ শেষে বাউফল উপজেলা পরিষদের সামনের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।