| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

২০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় কৃষক দলের নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর কর্মীদের কাছে এককালীন ২০ লাখ টাকা ও প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সদস্য সচিব সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বিস্তারিত...

ক্যান্সার নিয়ে প্রমাণভিত্তিক তথ্যের নতুন প্ল্যাটফর্ম ‘ক্যান্সার প্যারাডক্স’

ফয়জুল ইসলাম মানিকের উদ্যোগে ক্যান্সার সম্পর্কে সহজ ভাষায় নির্ভরযোগ্য ও প্রমাণভিত্তিক তথ্য রোগী, পরিবার ও চিকিৎসাসংশ্লিষ্টদের কাছে পৌঁছে দিতে যাত্রা শুরু করেছে দ্বিভাষিক অনলাইন প্ল্যাটফর্ম ‘ক্যান্সার প্যারাডক্স’। প্ল্যাটফর্মটির মূল বার্তা“Cancer Explained, Choices Expanded” ।

বিস্তারিত...

দীর্ঘ ১৬ দিন পর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

দীর্ঘ ১৬ দিন বন্ধ থাকার পর রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে এ রুটে ফেরি চলাচল শুরু হয় বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

বিস্তারিত...

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।

বিস্তারিত...

মেঘনা তীরের জল বিলাসসহ দুই হোটেল কার্যক্রম বন্ধের নির্দেশ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাটে মেঘনা নদীর তীরে অবৈধভাবে গড়ে উঠা জলবিলাস নামে একটি হোটেল এবং নির্মানাধীন আরেকটি হোটেল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়।

বিস্তারিত...

জমির দখল নিয়ে সংঘর্ষে প্রাণহানি, হত্যা মামলায় আসামি সাংবাদিক

নওগাঁর বদলগাছীতে সরকারি অর্পিত (ভিপি) সম্পত্তির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় স্থানীয় এক সাংবাদিককে আসামি করার অভিযোগ উঠেছে। মামলার বাদী নিজে ওই আসামিকে চেনেন না বলে স্বীকার করলেও এজাহারে তাঁর নাম থাকায় স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভ ও প্রশ্ন তৈরি হয়েছে।

বিস্তারিত...

কুষ্টিয়ার ভেড়ামারায় অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে রেললাইনের পূর্ব পাশে একটি মাছের আবাদি খাল থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে স্থানীয়রা খালে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান। পরে স্থানীয়রা ভেড়ামারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করে।

বিস্তারিত...

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় এক নারীর মৃত্যু

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে শহরের বিআরবি কেবলসের সামনে ৪ লেন সড়কে ট্রাকের ধাক্কায় চাইনা রানী নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন স্বামী বিদ্যুৎ কুমার বিশ্বাস। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

পাংশায় কৃষক, নারী ও প্রতিবন্ধীদের সহায়তা; শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় কৃষকদের মাঝে বিনামূল্যে মিনি তেল নিষ্কাশন যন্ত্র, অসহায় নারীদের সেলাই মেশিন এবং দুস্থ প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে জাতীয় পর্যায়ের ইনোভেশন প্রতিযোগিতা ও বুদ্ধিবৃত্তিক অ্যাসাইনমেন্ট প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়েছে।

বিস্তারিত...

ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাবেক নেতা রিমান্ডে

সন্ত্রাস বিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঠাকুরগাঁও জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মো.ওসমান গনিকে (৩২) দুই দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বিস্তারিত...

মনোহরদীতে ভোক্তা অধিকার অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা

নরসিংদীর মনোহরদীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে তিন ব্যবসায়ীকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিস্তারিত...

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে : রাষ্ট্রপতি

দেশ ও বিদেশের কর্মসংস্থান উপযোগী প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিস্তারিত...

গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগেই তা শনাক্ত করে প্রতিরোধে জোর দিচ্ছে চট্টগ্রাম জেলা পুলিশ। এ লক্ষ্যে সাইবার মনিটরিং টিমকে আরও সক্রিয় করার পাশাপাশি গুজব শনাক্ত, তথ্য যাচাই এবং দ্রুত সঠিক তথ্য প্রচারের একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।

বিস্তারিত...

কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ

২০২৪ সালের ৫ আগস্ট গণপিটুনিতে নিহত চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তাঁর ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ দুই বছর পরে ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছে আদালত। ঘটনার পর পরিস্থিতির কারণে ময়না তদন্ত ছাড়াই তাদেরকে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বিস্তারিত...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪