| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

টানা তিন দিনের ছুটি পাচ্ছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য টানা তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী রোববার (৫ এপ্রিল) খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর আগে শুক্রবার (৩ এপ্রিল) ও শনিবার (৪ এপ্রিল) সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোট তিন দিনের বিরতি মিলছে।

বিস্তারিত...

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন ক্লাসের প্রস্তাব

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও ৩ দিন সশরীরে ক্লাস করানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৈশ্বিক জ্বালানি–সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে মহানগরী এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে (বিশ্ববিদ্যালয় বাদে) সশরীর ক্লাসের পাশাপাশি অনলাইনেও (ব্লেনডিং) ক্লাস নেওয়ার বিষয়টি জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বিস্তারিত...

ইরান যুদ্ধ : সংকট সমাধানে প্রয়োজন জরুরি পদক্ষেপ

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের এক মাস পূর্ণ হয়েছে। দুঃখজনক হলেও সত্য যে, এই যুদ্ধ ও সংঘাত শুধুমাত্র ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; সংঘাত ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। এই এক মাসে পুরো অঞ্চলে কয়েক হাজার মানুষকে প্রাণ দিতে হয়েছে।

বিস্তারিত...

উন্নয়ন প্রকল্পে অনিয়ম-দুর্নীতিতে ছাড় নয়: কৃষিমন্ত্রী

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি। সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

কওমি কৃতি শিক্ষার্থীদের জন্য ৩টি ওমরাসহ ৪৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা

কওমি মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের মূল্যায়ন ও উচ্চতর গবেষণায় উৎসাহ দিতে ৩টি ওমরার সুযোগসহ মোট ৪৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। সোমবার (৩০ মার্চ) সংগঠনটির চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ কর্মসূচির ঘোষণা দেন।

বিস্তারিত...

আগের মতো ছুটি পাবেন না কলেজ শিক্ষকরা

সরকারি কলেজের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সদস্য ও অন্য শিক্ষকদের চাকরি নন-ভ্যাকেশন বিভাগ হিসেবে ঘোষণা করার উদ্যোগ নিয়েছে সরকা। প্রথাগত দীর্ঘ ছুটির পরিবর্তে এখন থেকে শিক্ষকরা নন-ভ্যাকেশন বা কম ভ্যাকেশন ক্যাটাগরিতে কাজ করবেন।

বিস্তারিত...

হারিয়ে যাবে শীত, ডুবে যাবে দেশের প্রায় এক-পঞ্চমাংশ

শতাব্দীর শেষ নাগাদ হয়ত পৌষের কুয়াশা আর থাকবে না। মাঘ মাসেও দিব্বি হাফ শার্ট পরেই ঘুরে বেড়ানো যাবে। জলবায়ু পরিবর্তনের কারণে তখন শীত আর থাকবেই না।

বিস্তারিত...

মারণাস্ত্রের নিয়ন্ত্রণ কার হাতে? পেন্টাগন-অ্যানথ্রোপিক লড়াইয়ের নেপথ্য কথা

সিলিকন ভ্যালির রোদঝলমলে ল্যাবরেটরি থেকে শুরু করে ইরান বা ইউক্রেনের ধূলিধূসরিত রণক্ষেত্র—২০২৬ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন আর কেবল ভবিষ্যতের কল্পনা নয়,

বিস্তারিত...

দীর্ঘ ছুটি শেষে আজ খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে নতুন নির্দেশনা

রোজা, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসসহ দীর্ঘ ৩৭ দিনের ছুটি শেষে আজ রোববার (২৯ মার্চ) থেকে দেশের প্রায় সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে আবার শুরু হচ্ছে শ্রেণি কার্যক্রম। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আজ থেকেই পুরোদমে ক্লাসে ফিরছে শিক্ষার্থীরা।

বিস্তারিত...

আজকের (২৮ মার্চ) নামাজের সময়সূচি

প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।

বিস্তারিত...

রাম নবমী উদযাপন: ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও পুজা

পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি রাম নবমী উদযাপনে রাজধানীতে বর্ণাঢ্য কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

বিস্তারিত...

২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু আজ

দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ (জিএসটি) পদ্ধতির ভর্তি পরীক্ষা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। প্রথম দিনেই অনুষ্ঠিত হচ্ছে ‘সি’ ইউনিট (ব্যবসায় শিক্ষা) এর পরীক্ষা, যেখানে অংশ নিচ্ছেন ২৫ হাজার ২১৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

বিস্তারিত...

উদিত তপন: স্বাধীনতার ৫৪ বছরে বাঙালির রক্তঋণ, আত্মজিজ্ঞাসা ও অদম্য সংকল্প

২৬শে মার্চ—এ দিনটি কেবল ক্যালেন্ডারের একটি তারিখ নয়; এটি বাঙালির অস্তিত্বের অন্তঃস্থলে জ্বলে থাকা এক অমর প্রদীপ, এক অনিঃশেষ আলোকস্তম্ভ। ইতিহাসের গহ্বর থেকে উঠে আসা এই দিবস আমাদের বারবার মনে করিয়ে দেয়—স্বাধীনতা কোনো আকস্মিক প্রাপ্তি নয়, বরং তা এক দীর্ঘ, রক্তাক্ত,

বিস্তারিত...

নারীদের জন্য উপকারী ৩টি ভেষজ

হরমোন, জীবনযাপন, দৈনন্দিন রুটিন এবং মানসিক সুস্থতা নারীদের স্বাস্থ্যে বড় প্রভাব ফেলে। বাড়ি ও কর্মক্ষেত্রে ক্রমবর্ধমান দায়িত্বের কারণে আজকাল অনেক নারী মেজাজ, শক্তি এবং ঘুমের ওঠানামার সমস্যায় ভুগছেন। কিছু প্রাকৃতিক ভেষজ আছে যা কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই শরীরকে সমর্থন করে। চলুন জেনে নিই তিনটি গুরুত্বপূর্ণ ভেষজ:

বিস্তারিত...

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

সারা দেশে শহর ও গ্রাম অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ থেকে সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪