| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

জামায়াত নেতা হত্যার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তীব্র প্রতিবাদ

শেরপুর-৩ আসনের নির্বাচনি ইশতেহার অনুষ্ঠানে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হওয়ার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটি হত্যাকাণ্ডকে নির্বাচনি সহিংসতার একটি গুরুতর উদাহরণ হিসেবে উল্লেখ করে ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। বুধবার (২৮ জানুয়ারি) সংগঠনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বার্তায় বলা হয়, শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে জামায়াতের নেতা নিহত হওয়ার পাশাপাশি তাদের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। এছাড়া দেশব্যাপী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে রাজনৈতিক সহিংসতা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। তারা উল্লেখ করেছে, এই ধরনের সহিংসতা ও ভয়ভীতি নির্বাচনকে অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনের পথে বড় বাঁধা হিসেবে কাজ করছে।

বিস্তারিত...

জামায়াত নেতা রেজাউল করিম নিহতের ঘটনায় শোক ও নিন্দা জানালেন মিয়া গোলাম পরোয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার শেরপুর জেলার ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে সশস্ত্র হামলায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের শাহাদাত বরণে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। ফেসবুকে এক বিবৃতিতে তিনি বলেন, ঝিনাইগাতীতে অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি। অনুষ্ঠানের শুরুতেই সাধারণ ভোটার ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠ পরিপূর্ণ হয়ে ওঠে। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিহিংসাপরায়ণ সশস্ত্র সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুজ্জামান বাদলের সমর্থকদের ওপর বর্বরোচিত হামলা চালায়।

বিস্তারিত...

‘আমাদের প্রথম অগ্রাধিকার হবে আইনের শাসন নিশ্চিত করা—মানুষ যেন রাস্তায় ও ব্যবসায় নিরাপদ থাকে’

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন তারেক রহমান। ফিরে এসেই তিনি যেন বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে। লন্ডনের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে গত ২৫ ডিসেম্বর ঢাকায় পা রাখার পর থেকে সময় যেন তাঁর জন্য দ্রুতগতিতে এগোচ্ছে। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে জড়ো হয়েছিল লাখো মানুষ।

বিস্তারিত...

জামায়াত আমিরের পক্ষে ভোট চাইলেন স্ত্রী ডা. আমেনা বেগম

দেশপ্রেমিক শক্তির হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্ত্রী ডা. আমেনা বেগম। তিনি আসন্ন নির্বাচনে তার স্বামীর পক্ষে ভোট চান।

বিস্তারিত...

যারা মায়েদের গায়ে হাত তুলেছেন, অপমান করেছেন, তারা ক্ষমা চান: জামায়াত আমির

দেশের বিভিন্ন এলাকায় জামায়াতে ইসলামীর নারী কর্মী ও সমর্থকদের ওপর হামলার অভিযোগ তুলে দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা মায়ের গায়ে হাত তুলেছেন কিংবা অপমান করেছেন, তারা যেন ক্ষমা চান। আল্লাহ তায়ালা চাইলে তাদের ক্ষমা করে দেবেন।

বিস্তারিত...

কদমতলীতে গণসংযোগকালে জামায়াত নেত্রীর মাথায় কোপ

রাজধানীর কদমতলীতে জামায়াতে ইসলামীর এক নারীনেত্রীকে রামদা দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত নেত্রীর নাম কাজী মারিয়া ইসলাম বেবি। তিনি জামায়াতের রুকন।

বিস্তারিত...

ডেমরা বাজারে জামায়াতের প্রার্থী কামাল হোসেনের গণসংযোগ

ঢাকা-৫ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী কামাল হোসেনের পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টায় ডেমরা বাজার থেকে শুরু হয়ে গণসংযোগ মালা মার্কেট, মীরপাড়া, বড় পাইটি হয়ে ওয়াসা মোড়ে শেষ হয়।

বিস্তারিত...

আগামীকাল নওগাঁয় তারেক রহমানের জনসভা, চলছে মঞ্চ প্রস্তুতির কাজ

সারাদেশে নির্বাচনী প্রচারণা ও রাজনৈতিক সফরের অংশ হিসেবে দীর্ঘ প্রায় ২০ বছর পর নওগাঁ সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। আগামীকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল ৩টায় নওগাঁ শহরের এটিম মাঠে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা

বিস্তারিত...

আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে বিএনপি থাকবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যারা অন্যায় করেছে, কেবল তাদেরই বিচার হবে। নিরপরাধ সাধারণ মানুষকে কোনোভাবেই হয়রানি করা হবে না।

বিস্তারিত...

বিএনপি সরকারের সময় দুর্নীতির হার কমেছিল: মাহদী আমিন

বিএনপি রাষ্ট্র পরিচালনায় আসার সময় দুর্নীতির হার ধারাবাহিকভাবে কমে গিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

বিস্তারিত...

কিছু দল ভোটকে ধর্মের সঙ্গে জড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে: সালাহউদ্দিন আহমদ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন,কিছু দল ভোটকে ধর্মের সঙ্গে জড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। এ ধরনের ধোঁকাবাজি থেকে সবাইকে সাবধান থাকতে হবে।

বিস্তারিত...

বিভাজনের রাজনীতি করতে চাই না: জামায়াত আমির

ঢাকা-১৫ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করে এলাকাবাসীর সমস্যা সমাধানের মাধ্যমে একটি আদর্শ এলাকা গড়ে তোলার অঙ্গীকার করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের রায় ও আল্লাহর মেহেরবানিতে সুযোগ পেলে শান্তিপূর্ণ, ভদ্র ও সম্মানজনক রাজনীতির মাধ্যমেই উন্নয়ন নিশ্চিত করা হবে।

বিস্তারিত...

বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

দীর্ঘ ২২ বছর পর বিএনপির দলীয় প্রধান তারেক রহমান রাজশাহী সফরে যাচ্ছেন। এই সফর ঘিরে জেলা ও আশপাশের এলাকায় উৎসবের আমেজ দেখা দিয়েছে।

বিস্তারিত...

রাজনৈতিক সংগ্রামে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা অপরিহার্য: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, একটি রাজনৈতিক সংগ্রামের অগ্রভাগে সাংস্কৃতিক কর্মীরা থাকে। যে আন্দোলনের অগ্রভাগে সংস্কৃতি থাকে, সেই আন্দোলনই বিজয়ের সিংহদুয়ারে পৌঁছাতে পারে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর বনানী ক্লাবে ‘ভাইরাল ধানের শীষ’ নির্বাচনি প্রচারণা গানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

তারেক প্রধানমন্ত্রী হলে কড়াইল বস্তির সঙ্কট দূর হবে: সালাম

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনে দলটির নির্বাচনি পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, রাজধানীর কড়াইল বস্তি এলাকার বহুবিধ সমস্যা সমাধান সম্ভব একমাত্র পথ হলো—তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বনানীর কড়াইল বস্তির বউবাজার এলাকায় মায়ের দোয়া বিদ্যানিকেতনের সামনে অনুষ্ঠিত পথসভায় তিনি বলেন, এই এলাকায় ঘিঞ্জি বসতি, অস্বাস্থ্যকর পরিবেশ এবং অপরাধের মাত্রা অত্যন্ত বেশি। কখনো কখনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এসব সমস্যা সমাধান এখন প্রশাসন শুনবে না, কারণ আমরা সরকারে নেই। তবে তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হলে প্রশাসন বাধ্য হবে আমাদের কথা শোনার জন্য। তখন এই সমস্যাগুলো কার্যকরভাবে সমাধান করা সম্ভব হবে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪