| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নির্বাচনের রেজাল্ট পরিবর্তনের চেষ্টা চলছে: মির্জা আব্বাস

নির্বাচনী মাঠে নতুনদের স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলটির প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, এখন পর্যন্ত পরিস্থিতি ভালো আছে তবে পরবর্তীতে কি হবে জানি না। তিনি বলেন, কিছু প্রার্থীর কার্যকলাপ ও চালচলনে মনে হচ্ছে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করবে।

বিস্তারিত...

রংপুরকে গরিব বললেও এটি আসলে সম্ভাবনাময় এলাকা: তারেক রহমান

রংপুরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘রংপুরকে অনেকে গরিব অঞ্চল বললেও এটি আসলে অত্যন্ত সম্ভাবনাময় এলাকা। আমাদের লক্ষ্য রংপুরকে ঢেলে সাজানো। এখানে কৃষিজাত পণ্যের শিল্পকারখানা গড়ে তোলা হবে এবং ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেয়া হবে, যাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়। এ ছাড়া স্থানীয় আইটি প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট মেয়াদে কর ছাড় দেয়ার পরিকল্পনাও রয়েছে আমাদের।’

বিস্তারিত...

প্রমাণ করুন বগুড়ার মাটি বিএনপির শক্ত ঘাঁটি: তারেক রহমান

জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া বরাবরই বিএনপির ঘাঁটি। সেটা আবারও প্রমাণ করতে বগুড়াবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘আগামী ১২ তারিখ নির্বাচন, এই বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি—এটা সারা বাংলাদেশ জানে। বগুড়ার মানুষ এবার প্রমাণ করে দেখাবে বগুড়ার মাটি শুধু বিএনপির ঘাঁটি নয়, বগুড়ার মাটি বিএনপির শক্ত ঘাঁটি।’

বিস্তারিত...

ঘুম থেকে জেগেই একজন আমার নাম নেন: মির্জা আব্বাস

মির্জা আব্বাস বলেছেন, মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে আল্লাহর নাম নেয়। আমার এখানে এমন একজন প্রার্থী আছেন, যিনি ঘুম থেকে উঠে প্রথমেই আমার নাম নেন।

বিস্তারিত...

জামায়াত ও আওয়ামী লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ: মাহফুজ আলম

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও সাবেক তথ্য উপদেষ্টা

বিস্তারিত...

তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা ৪৭.৬%

আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর যে সরকার গঠিত হবে, এর প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা দেখছেন একটি জরিপে অংশ নেওয়া ৪৭ দশমিক ৬ শতাংশ মানুষ। অপরদিকে জরিপের ২২ দশমিক ৫ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারেন।

বিস্তারিত...

রংপুরে তারেক রহমানের জনসভা ঘিরে লাখো মানুষের ঢল

দীর্ঘ দুই দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে রংপুর শহর শুক্রবার মিছিলের রঙে মুখরিত হয়ে ওঠে। দুপুর থেকে শহরের বিভিন্ন প্রবেশপথে ব্যানার, ফেস্টুন ও পতাকা হাতে দলীয় নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে কালেক্টরেট ঈদগাহ মাঠে আসতে শুরু করেন। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও থেকে বাস ও মাইক্রোবাসে জনসভায় যোগ দিয়েছেন।

বিস্তারিত...

ইশরাককে সমর্থন জানিয়ে ভোট থেকে সরে গেলেন গণঅধিকার পরিষদের প্রার্থী

ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে সমর্থন জানিয়ে ভোট থেকে সরে দাঁড়িয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম। শুক্রবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ডে এক নির্বাচনী গণসংযোগের সময় তিনি এই ঘোষণা দেন।

বিস্তারিত...

লন্ডন থেকে আসা মুফতিকে আবার সেখানে পাঠাতে হবে: রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, লন্ডন থেকে পলাতক এক মুফতি জায়ামাতকে গুপ্ত বললেও আসলে তিনিই ১৭ বছর গুপ্ত ছিলেন। তাকে দিল্লি বা পিন্ডি নয়, আবারও লন্ডন পাঠানো হবে।

বিস্তারিত...

দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপি প্রার্থীদের তথ্য প্রকাশ করবে ইনকিলাব মঞ্চ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে দ্বৈত নাগরিকত্বধারী ও ঋণখেলাপি প্রার্থীদের নাম ও ছবি প্রকাশের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি জানিয়েছে, আগামীকাল থেকে এ কার্যক্রম শুরু হবে।

বিস্তারিত...

শাহ সুলতান বলখীর মাজার জিয়ারত করলেন তারেক রহমান

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ঐতিহাসিক মহাস্থানগড়ে অবস্থিত হযরত শাহ সুলতান বলখী মাহীসাওয়ার (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর পৌনে ৩টার দিকে তিনি মাজারে পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন ইবাদত ও দোয়া করেন। মাজার জিয়ারতে তার সঙ্গে উপস্থিত ছিলেন বগুড়া-২ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী মীর শাহে আলমসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। শিবগঞ্জে পৌঁছালে সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাজারো মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা ও হাত নেড়ে স্বাগত জানান, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

বিস্তারিত...

কর্মসংস্থান সৃষ্টি ও মাদকমুক্ত করার অঙ্গীকার ইশরাকের

ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠন তার প্রধান অঙ্গীকার।

বিস্তারিত...

রংপুরের পথে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উত্তরের জনপদ রংপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। সফরের শুরুতেই তিনি জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি রংপুর শহরের কালেক্টরেট মাঠে অনুষ্ঠিতব্য এক বিশাল জনসভায় অংশ নেবেন।

বিস্তারিত...

এনসিপির ৩৬ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা

নতুন রাজনৈতিক দল ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে।

বিস্তারিত...

যারা স্বাধীনতা চায়নি, তারাই সনাতনীদের নির্যাতন করেছে: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন, একাত্তরে যারা সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন চালিয়েছিল, তারাই আজ নতুন রূপ ধারণ করে আবার নির্বাচনে অংশ নিচ্ছে। তিনি প্রশ্ন রাখেন, এ ধরনের শক্তির হাতে এ দেশের সব নাগরিক কতটা নিরাপদ তা ভেবে দেখার সময় এসেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪