| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

দিল্লি নয় পিন্ডি নয়; সবার আগে বাংলাদেশ: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। তিনি বলেন, গত ১৫–১৬ বছরে অন্য দেশের কাছে কীভাবে বাংলাদেশ বিক্রি করা হয়েছে, তা আমরা সবাই দেখেছি। তাই জনগণকে সচেতন হতে হবে এবং দেশের স্বার্থ সর্বাগ্রে রাখতে হবে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের আলিয়া মাদরাসা মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় তারেক রহমান আরও বলেন, স্বৈরাচার সরকার মানুষের ঘাড়ে চড়ে বসেছিল। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্যই শুরু করা হয়েছে ‘টেক ব্যাক বাংলাদেশ অভিযান।

বিস্তারিত...

স্থানীয় সরকারে শক্তিশালী গণতন্ত্র ছাড়া নাগরিক সেবা সম্ভব নয়: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্র কেবল জাতীয় পর্যায়ে নয়, স্থানীয় সরকার ব্যবস্থাতেও কার্যকর করতে হবে। তিনি বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটে দ্য প্ল্যান, ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান অনুষ্ঠানে তরুণদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান।

বিস্তারিত...

ভাসানীর বাংলাদেশে কোনো অপশক্তির ঠাঁই হবে না: বাংলাদেশ ন্যাপ

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি—বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া মওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদায়

বিস্তারিত...

সিলেটে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় যোগ দিলেন তারেক রহমান

সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম আনুষ্ঠানিক নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টা ২৫ মিনিটে তিনি সমাবেশস্থলে পৌঁছালে মাঠজুড়ে স্লোগান ও করতালিতে মুখরিত হয়ে ওঠে। এর আগে বিমানবন্দর এলাকার গ্র্যান্ড সিলেট হোটেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান।

বিস্তারিত...

তারেক রহমানের প্রথম নির্বাচনি জনসভা, সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসমুদ্র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু করেছে বিএনপি। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে দলের চেয়ারম্যান তারেক রহমান প্রথম নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন। জনসভাস্থল ইতিমধ্যেই ভিড়ের সাগরে পরিণত হয়েছে। ভোর থেকে নেতাকর্মীরা মাঠে জড়ো হতে থাকেন। নগরের বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিলের মাধ্যমে হাজার হাজার কর্মী ও সমর্থক একত্রিত হচ্ছেন। প্রতিটি মিছিলের গন্তব্য আলিয়া মাদ্রাসা মাঠই।

বিস্তারিত...

ভোটের প্রচারে নেমে প্রথম দিনেই ৭ জেলায় সমাবেশ করবেন তারেক রহমান

জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার থেকে নির্বাচনি মাঠে নেমেছে রাজনৈতিক দলগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার কার্যক্রম বিএনপির পক্ষ থেকে শুরু হচ্ছে সিলেট দিয়ে।

বিস্তারিত...

ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী মাঠে নামলেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষে ভোট চেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করেছেন। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে অবস্থিত তাঁর শ্বশুরবাড়ি থেকে এই প্রচারাভিযানের সূচনা করেন তিনি।

বিস্তারিত...

বিএনপির ৬৯ নেতা বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ৬৯ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। আজ বুধবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নেতাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিস্তারিত...

সিলেট পৌঁছেছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার কাজ শুরুর উদ্দেশে সিলেটে পৌঁছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাত ৮টার কিছু পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। তারেক রহমানের সঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি তার স্ত্রী জুবাইদা রহমানও আছেন।

বিস্তারিত...

বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ

সাবেক তথ্য মন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ যোগ দিয়েছেন বিএনপিতে। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

আমেরিকার নাগরিকত্ব আমি পরিত্যাগ করেছি, সন্দেহের কোন অবকাশ নেই: আবদুল আউয়াল মিন্টু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনের (সোনাগাজী-দাগনভূঞা) বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু স্বেচ্ছায় তার দ্বৈত নাগরিকত্বের প্রসঙ্গ এনে বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচন কমিশনে আমার

বিস্তারিত...

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে বিএনপি

ফেব্রুয়ারির গণভোটে বিএনপি ‘হ্যাঁ’-এর পক্ষ নেবে বলে জানিয়েছেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন। তিনি বলেছেন, ‘আমাদের সংসদ সদস্য প্রার্থীদের আমরা বলেছি, নির্বাচনি প্রচারণায় গণভোটে আমরা হ্যাঁ-এর পক্ষে অবস্থান নেব।’ বুধবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে দলটির কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বিস্তারিত...

জামায়াতের ‘সঙ্গ ছাড়ায়’ চরমোনাই পীরকে হেফাজত আমিরের অভিনন্দন

জামায়াতের সঙ্গ ত্যাগ করায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইকে অভিনন্দন জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। বুধবার (২১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অভিনন্দন জানান। পাঠানো বিবৃতিতে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ‘আমরা হেফাজতের পক্ষ থেকে ৫ আগস্ট পরিবর্তিত বাংলাদেশে সহিহ আকিদা বিশ্বাসী ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইসলামপন্থীদের বৃহত্তর ঐক্য গড়ার লক্ষ্যে কাজ ক

বিস্তারিত...

তারেক রহমানের নির্বাচনি প্রচারে সফরসঙ্গী হবেন অভ্যুত্থানের নেতারা

২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী নেতাদের নির্বাচনি প্রচারে নিজের সফরসঙ্গী করার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিস্তারিত...

সিলেট সফরে শ্বশুরবাড়িতেও যাবেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শ্বশুরবাড়ি যাচ্ছেন। বুধবার (২১ জানুয়ারি) রাতে তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়িতে যাবেন। সেখানে তার এক থেকে দেড় ঘণ্টা অবস্থান করার কথা রয়েছে। বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪