বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. মামুনুল হকের বছরে আয় ১৩ লাখ টাকার বেশি। শিক্ষকতা ও ব্যবসা থেকে তিনি এই আয় করেন বলে নির্বাচনি হলফনামায় উল্লেখ করেছেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমের অস্থাবর সম্পত্তি রয়েছে ১ কোটি ১০ লাখ টাকার। তার পেশা ব্যবসা। বছরে তার আয় হয় ১৫ লাখ টাকা। গত অর্থবছরে প্রথমবারের মতো তিনি আয়কর দিয়েছেন। আয়কর হিসেবে এক লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করেন তিনি।
সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে ঢাকায় নেতাকর্মীদের ঢল নেমেছে। শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন অঞ্চলের নেতাকর্মী ও সাধারণ মানুষ জিয়া উদ্যানে এসে তার কবরের উদ্দেশ্যে পা ফেলছেন।
খালেদা জিয়ার মৃত্যুর পর শূন্য হওয়া বিএনপির চেয়ারম্যান পদে দায়িত্ব নিতে যাচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী তিনি ইতোমধ্যে স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। শিগগিরই এ বিষয়ে দলীয়ভাবে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা। খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির চেয়ারম্যান পদটি শূন্য হয়েছে। যদিও এখনো দলীয়ভাবে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই এখন দলটির চেয়ারম্যান। শিগগিরই তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ (শুক্রবার) দেশজুড়ে তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। আজ দেশের সকল মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।
কুমিল্লা-১ আসনে বিএনপির প্রার্থী ড. মোশাররফের মোট সম্পদের পরিমাণ ২০ কোটি ১৫ লাখ ৫ হাজার ১৭১ টাকা। তার চেয়ে তার স্ত্রীর জমির পরিমাণ দ্বিগুণ। এদিকে কুমিল্লা-১১ আসনে জামায়াতের নায়েবে আমির ডা. তাহের মোট ১ কোটি ৮৫ লাখ টাকার সম্পদ প্রদর্শন করেছেন। তার চেয়ে স্ত্রীর সম্পদ ৫ গুণ বেশি। হলফনামা সূত্রে প্রাপ্ত তথ্য নিচে তুলে ধরা হলো-
বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ পরিচালনার জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিটি গঠন করেছে। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র দাখিল করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। মনোনয়নপত্র দাখিলের হলফনামা অ
বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদী হত্যাকাণ্ডে নতুন মোড় নিয়েছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ প্রকাশ্যে হত্যার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা অস্বীকার করেছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রতিনিধিরা। বৈঠক শেষে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, ‘আমরা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি আমাদের এবং দেশের ছাত্রসমাজের প্রতি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন।’
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে শ্রদ্ধা জানাতে বাংলাদেশ সফরে এসেও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ করেননি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সহমর্মিতা জানাতে এ সাক্ষাৎ করেন তিনি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গুলশানে বিএনপি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে জিয়া উদ্যানে গিয়ে খালেদা জিয়ার কবরে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মোনাজাতে অংশ নেন বিএনপি মহাসচিব। এরপর তিনি সমাধিস্থল ত্যাগ করেন। তবে এসময় গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি মির্জা ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়ার শেষ বিদায়ের সময় দেশের মানুষ, নেতা-কর্মী ও আন্তর্জাতিক প্রতিনিধিদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। ফেসবুকে দেওয়া আবেগঘন পোস্টে তিনি বলেছেন, তিনি শুধু আমার মা ছিলেন না; অনেক দিক থেকে, তিনি ছিলেন সমগ্র জাতির মা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে এ কথা বলেন তিনি।