| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শ্রমের মর্যাদা ও মেধার মূল্যায়নে বিশ্বাস করে বিএনপি: ডা. জোবায়দা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জোবায়দা রহমান বলেছেন, বিএনপি সবার জন্য সমান সুযোগ, শ্রমের মর্যাদা

বিস্তারিত...

বিটিভিতে ভাষণ দিতে চান জামায়াত আমির

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে জাতির উদ্দেশে ভাষণ দিতে চেয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। অথচ, এদিনই বিটিভি ও বাংলাদেশ বেতারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ দেয়ার কথা রয়েছে।

বিস্তারিত...

বিএনপির ফ্যামিলি কার্ড হাসিনার ১০ টাকার চালের মতো: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়ার কথা বলছে। দেশে মানুষ ১৮ কোটি কার্ড দেবে নাকি ৫০ কোটি?

বিস্তারিত...

নিরপেক্ষ নির্বাচন না হলে হতাশার শেষ থাকবে না: নজরুল ইসলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, আগামী নির্বাচন যদি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ না হয়, তাহলে দেশের মানুষের হতাশার শেষ থাকবে না।

বিস্তারিত...

ফরিদপুরকে বিভাগ করার আশ্বাস দিলেন তারেক রহমান

ফরিদপুরে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ফরিদপুরকে বিভাগ হিসেবে গঠনের প্রতিশ্রুতি দিয়ে বলেন, ফরিদপুর বিভাগ গঠন করলে যদি সমস্যা সমাধান হয়, আমরা তা সমাধান করব। দেশের উন্নয়ন জনগণের হাতে; জবাবদিহিমূলক সরকার থাকলেই দেশ এগিয়ে যাবে।

বিস্তারিত...

শান্তির জন্য জুলুম করা যাবে না: সারজিস আলম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ পর্যায়ের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে পঞ্চগড়ের রাজনৈতিক মাঠ। ভোটের প্রচারণার আর মাত্র ছয় দিন বাকি থাকায় পঞ্চগড়-১ (পঞ্চগড়, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা) ও পঞ্চগড়-২ (বোদা ও দেবীগঞ্জ উপজেলা) আসনে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা দফায় দফায় গণসংযোগ ও সভা-সমাবেশে ব্যস্ত সময়

বিস্তারিত...

দেড় বছরের মধ্যে এক কোটি যুবকের চাকরির ব্যবস্থা করা হবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলটি নির্বাচিত হলে কৃষিভিত্তিক শিল্প, কলকারখানা ও যুবকদের কারিগরি

বিস্তারিত...

৩০ দফা ইশতেহার ও ১২টি বিশেষ কর্মসূচির ঘোষণা ইসলামী আন্দোলনের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। ‘জনপ্রত্যাশার বাংলাদেশ’ শীর্ষক ইশতেহারে ৩০টি মৌলিক দফা এবং ১২টি বিশেষ কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিস্তারিত...

নারীদের পেছনে রেখে দেশ এগোতে পারে না: তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, বাংলাদেশে নারী-পুরুষ একসাথে মাঠে কাজ করেন। কৃষকের সঙ্গে কৃষাণীরাও মাঠে কাজ করছেন। শুধু মাঠ নয়, সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষদের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বিশেষ করে গার্মেন্টস খাত এগিয়ে নিয়ে যাচ্ছেন নারীরা। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বরিশালের বেলস পার্ক ময়দানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, যে

বিস্তারিত...

যারা গুপ্ত হিসেবে পরিচিত, তারা ভুয়া সিল-ব্যালট ছাপাচ্ছে: তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, “যারা নতুন জালিম হিসেবে আবির্ভূত হয়েছেন এবং যাদেরকে জনগণ ‘গুপ্ত’ নামে চেনে, তারা বিভিন্ন জায়গায় ভুয়া সিল-ব্যালট ছাপাচ্ছে। শুনতে পাওয়া যাচ্ছে, তাদের পরিচিত কিছু প্রেসে ব্যালট পেপার তৈরি করা হচ্ছে, যা পরে পকেটে নেওয়া হবে। শুধু তাই নয়, তারা নিরীহ মানুষ থেকে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। এটি নির্বাচনকে প্রভাবিত করার সরাসরি চেষ্টা।”

বিস্তারিত...

বরিশালে তারেক রহমানের সমাবেশ, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বিএনপির জনসভা অনুষ্ঠিত হচ্ছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় ২০ বছর পর তিনি সরাসরি বরিশালে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। বেলস পার্ক মাঠে এটি তার প্রথম সরাসরি জনসভা।

বিস্তারিত...

ভারতে বসে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক পলাতক শেখ হসিনার

ভারতের কলকাতা ও দিল্লিতে বসে বাংলাদেশের রাজনীতিতে ফেরার পরিকল্পনা করছেন পলাতক আওয়ামী লীগ নেতারা। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান-এর অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বাইরে থাকা এই নেতারা ভারতে নিরাপদ আশ্রয়ে বসে দলীয় কার্যক্রম চালাচ্ছেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে সক্রিয় হওয়ার ছক কষছেন। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে তারা মানবতাবিরোধী অপরাধ, হত্যা, রাষ্ট্রদ্রোহ ও অর্থ আত্মসাতের মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত। কিন্তু কলকাতার শপিং মল ও কফিশপে বসে তারা দেশের রাজনীতিতে ফেরার কৌশল নির্ধারণ করছেন।

বিস্তারিত...

জামায়াত সেক্রেটারি জেনারেলের এক্স অ্যাকাউন্টে এবার সাইবার হামলা

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট ভয়াবহ সাইবার হামলার শিকার হয়েছে। দুর্বৃত্তরা অ্যাকাউন্টটি হ্যাক করে সেখান থেকে আপত্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট দেয়। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিষয়টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতি দেন।

বিস্তারিত...

সেনা নিয়ে বিতর্ক করা হলে জবাব দেওয়া হবে: দুলু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের সেনাবাহিনী দেশপ্রেমিক এবং দেশের মানুষের সংকটের সময়ে তারা পাশে দাঁড়ায়। তিনি আরও বলেন, যারা এমপি হওয়ার আগেই অস্ত্র নিয়ে সেনা ভবনে প্রবেশ করতে চায়, তারা নির্বাচিত হলে কি আচরণ করবে তা কল্পনা করা যায়।

বিস্তারিত...

বিএনপিকে শেষ করতে গিয়ে হাসিনা নিজেই অস্তিত্বহীন: জাহাঙ্গীর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, বিএনপিকে অস্তিত্বহীন করতে গিয়ে শেখ হাসিনা নিজেই রাজনৈতিকভাবে অস্তিত্বহীন হয়ে পড়েছেন। মঙ্গলবার সকালে রাজধানীর দক্ষিণখান ৪৭ নম্বর ওয়ার্ডের ফায়দাবাদ চৌরাস্তা প্রাঙ্গণে নির্বাচনী প্রচারণার ১৩তম দিনে গণসংযোগ ও পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের ওপর দীর্ঘদিনের জুলুম-নির্যাতনের শেষ ফল কখনো ভালো হয় না। অনেকেই এই সরকারের অত্যাচারের কারণে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪