| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্না ও জাপার জিন্নাহর মনোনয়নপত্র বাতিল

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও জাতীয় পার্টির সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বিস্তারিত...

প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে: হাসনাত আবদুল্লাহ

নির্বাচনে প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করে কুমিল্লা-৪ আসনের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, প্রশাসন মনে হয় বিএনপির দিকে ঝুঁকে গিয়েছে। প্রশাসনের যে দ্বিচারিতামূলক আচরণ, সেটি নিরপেক্ষ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন কতটা হতে পারে -সেটি নিয়ে আমরা শঙ্কা প্রকাশ করছি।

বিস্তারিত...

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেলের মনোনয়ন বাতিল

কক্সবাজার-২ (কুতুবদিয়া–মহেশখালী) আসনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। প্রয়োজনীয় নথিপত্র যথাযথভাবে উপস্থাপন করতে না পারায় তার মনোনয়ন বাতিল করা হয়।

বিস্তারিত...

খালেদা জিয়ার জন্য গুলশান আজাদ মসজিদে দোয়া, শরিক হলেন তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়েছেন তারেক রহমান। শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর গুলশান আজাদ মসজিদে আসরের নামাজের পর বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় এ বিশেষ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

বিস্তারিত...

অত্যাচার সহ্য করেই গণতন্ত্রের জন্য লড়েছেন খালেদা জিয়া: মির্জা আব্বাস

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ব্যক্তিগত কষ্ট, নিপীড়ন ও ত্যাগ স্বীকার করেও আজীবন বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় সংগ্রাম করে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বিস্তারিত...

ভোটাধিকার হরণ করলে কাউকে ছাড় নয়: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যারা অতীতে ভোটকেন্দ্র দখল করেছে, ভবিষ্যতেও কেন্দ্র দখলের চেষ্টা করবে কিংবা এতে সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে—তাদের কাউকেই বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।

বিস্তারিত...

হিন্দুস্তানের কাছে মাথানত করলে পরিণতি হবে হাসিনার মতোই: রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজ শিকদার বিজয়ের পরেই উপলব্ধি করেছিলেন যে, বাংলাদেশ ভারতের করদরাজ্যে পরিণত হয়েছে। সিরাজ শিকদারের ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বিপ্লবকে দমন করার জন্য তাকে গ্রেপ্তারের পরদিন নির্মমভাবে হত্যা করা হয়।

বিস্তারিত...

বিনা কারণে খালেদা জিয়া কারা নির্যাতনের শিকার হয়েছিলেন: ইসহাক

যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসহাক সরকার বলেছেন, কোনো কারণ ছাড়াই বারবার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারা নির্যাতনের শিকার হতে হয়েছে। পুরান ঢাকার নাজিমুদ্দিন রোড কেন্দ্রীয় কারাগারের সব কয়েদিকে অন্য কারাগারে স্থানান্তর করা হলেও একজন বয়োজ্যেষ্ঠ নেত্রীকে পরিত্যক্ত কারাগারে একা রেখে মানবেতর জীবনযাপন করতে বাধ্য করা হয়েছিল।

বিস্তারিত...

নব্বইয়ের ছাত্র ঐক্যের নেতাদের খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা

বেগম খালেদা জিয়ার সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে নব্বইয়ের ডাকসুর ভিপি ও সেই সময়ে সর্বদলীয় ছাত্র ঐক্যের আহ্বায়ক আমান উল্লাহ আমানের নেতত্বে নেতারা শেরে বাংলা নগরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে ফা

বিস্তারিত...

হাদি হত্যার বিচার দাবিতে আবার শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে তৃতীয়বারের মতো রাজধানীর শাহবাগ চত্বর অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ-মিছিল শুরু করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেন।

বিস্তারিত...

বিএনপির ব্যানার-পোস্টার অপসারণের নির্দেশ তারেক রহমানের

রাজধানী ঢাকাসহ দেশের সব স্থান থেকে আগামী তিন দিনের মধ্যে ব্যানার ও পোস্টার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সদ্য প্রয়াত দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে টাঙানো ব্যানার ও পোস্টার আপাতত বহাল থাকবে বলে জানিয়েছে দলটি।

বিস্তারিত...

অপারেশন ডেভিলহান্টে আ. লীগ নেতা গ্রেপ্তার

চলমান অপারেশন ডেভিলহান্ট ফেইজ-২–এর অভিযানে নাশকতা মামলায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) এক নেতা গ্রেপ্তার হয়েছেন।

বিস্তারিত...

মনোনয়ন না দেওয়ায় দলের প্রতি কষ্ট নেই: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যাচাই-বাছাইয়ে বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) দুপরে যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান তার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেন। রুমিন ফারহানা ছাড়াও এ আসনে দাখিল করা ১১ প্রার্থীর সবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বৈধ ঘোষণা করা হয়েছে।

বিস্তারিত...

দেশের সব মসজিদে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সারা দেশে শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তার জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

বিস্তারিত...

হলফনামায় এনসিপি নেতাদের সম্পদের হিসাব

দল গঠনের এক বছরেরও কম সময়ে জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের প্রথমবারের প্রার্থীদের মধ্যে অনেকের হলফনামায় উঠে এসেছে লাখ-লক্ষ টাকার সম্পদের বিবরণ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪