শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের ডাকে রাজধানীর শাহবাগে জড়ো হয়েছেন আন্দোলনকারীরা।
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুক্ত হওয়ায় দলটি থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দা নীলিমা দোলা। এতে গত কয়েক দিনে এনসিপি থেকে পদত্যাগকারী নেতার সংখ্যা দাঁড়াল ১৫ জনে।
ঢাকা-১৮ আসনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। তবে বগুড়া-২ আসনে একই হলফনামায় জমা দেওয়া তার মনোনয়নপত্র গতকাল বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। শনিবার (৩ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারে
সিলেট-৩ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক)। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি তার শিক্ষাগত যোগ্যতা হিসেবে ‘স্বশিক্ষিত’ উল্লেখ করেছেন। একই সঙ্গে পেশার ঘরে বর্তমানে ‘কিছুই না’ বলে উল্লেখ রয়েছে।
সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য শুভানুধ্যায়ীদের কাছ থেকে ভালোবাসা গভীরভাবে নাড়া দিয়েছে বলে জানিয়েছেন তার ছেলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ কথা জানান। পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেখেন, মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য তি
সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়াকে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে। তার খাওয়া এবং অন্যান্য সবকিছুতেই সন্দেহ রয়ে গেছে। কেন এই নেত্রী তিলে তিলে ধীরে ধীরে মৃত্যুর মুখে পতিত হলেন। এটা গোটা জাতির কাছে একটি প্রশ্ন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্কুল প্রতিষ্ঠার আগে অবশ্যই জরিপ করে দেখতে হবে কোথায় স্কুল হবে, কোথায় হবে না। তবে স্কুল মানে শুধু বড় বড় বিল্ডিং নয়, স্কুল মানে ভালো মানের শিক্ষক। কারণ আমি অনেক স্কুল দেখেছি যেখানে বাঁশের বা টিনের বেড়া ছিল, কিন্ত পড়ালেখা ছিল অনেক মানসম্মত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। এবারের নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের দাখিল করা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (সালথা ও নগরকান্দা) আসনের বিএনপি প্রার্থী এবং দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ মার্কিন নাগরিকত্ব ত্যাগ করেছেন। ২৮ ডিসেম্বর নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
বগুড়া-৭ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী দলটির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দাখিলকৃত মনোনয়নপত্রের বিষয়ে কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে মনোনয়ন যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। বগুড়া জেলার রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান বলেন, খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে তাঁর দাখিলকৃত মনোনয়নপত্র নিয়ে আর কোনো কার্যক্রম চালানো
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অন্য কোনো দেশের নাগরিকত্ব নেই। নির্বাচনি হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, তার দ্বৈত নাগরিকত্ব নেই এবং এর আগে তিনি কোনো দেশের নাগরিকত্ব গ্রহণও করেননি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢা
তাসনিম জারা, তাজনুভা জাবীনের পর এবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির আরেক নেত্রী সৈয়দা নীলিমা দোলা। শনিবার (৩ জানুয়ারি) ফেসবুকে দেওয়া এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন তিনি। দীর্ঘ পোস্টে পদত্যাগের বিষয়ে তিনি লিখেছেন, ‘আমি সৈয়দা নীলিমা দোলা জাতীয় নাগরিক পার্টির সকল দায়িত্ব ও পদ থেকে পদত্যাগ করছি। আমার বা আমার মত মানুষদের এনসিপি থেকে বিদায় এটাই প্রমাণ করে যে বাংলাদে
ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা জানিয়েছে, তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হবে। আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।
নানা আলোচনা থাকলেও শেষ পর্যন্ত গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি-এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে রিটার্নিং অফিসার ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করেন।