দীর্ঘ ১৭ বছর পর রাজধানীর ধানমন্ডিতে শ্বশুরবাড়ি মাহবুব ভবনে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবন থেকে তাকে বহনকারী গাড়িবহর তার শ্বশুরবাড়ির উদ্দেশে যাত্রা করে বলে জানা গেছে। দলীয় সূত্র জানায়, শনিবার বিকেল ৪টা ২৫ মিনিটে তারেক রহমানকে বহনকারী গাড়িবহর গুলশান এভিনিউয়ের ১৯
ভোটার তালিকায় নাম তুলতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নথি রোববার (২৮ ডিসেম্বর) কমিশনের কাছে উত্থাপন করা হবে। শনিবার (২৭ ডিসেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে দুপুরে তারেক রহমান ও তার কন্যা নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এসে ভোটার নিবন্ধন সম্পন্ন করেন।
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার জেলা প্রশাসক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন রমজানুল করিম নামের একজন এনসিপি কর্মী, যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র নেন। বিষয়টি আপাতত গোপন রাখা হয়েছিল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার শ্বশুর সাবেক নৌবাহিনী প্রধান এবং সাবেক কৃষি ও যোগাযোগমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টার পর রাজধানীর বনানী কবরস্থানে তিনি কবর জিয়ারত করেন।
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন মো. রাশেদ খান। শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগদান করেন।
ভোটার নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টা ২৬ মিনিটে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে প্রবেশ করেন।
ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে কোকোর কবর জিয়ারত করেন তিনি।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) ইটিআই- ইলেকশন ট্রেনিং ইনস্টিটিউট ভবনে গিয়ে তিনি আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান প্রদান করেন।
ইনকিলাব মঞ্চ শহীদ মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমান ভোটার হওয়ার জন্য অনলাইন ফরম পূরণ করেছেন। তারা ভোটার হবেন ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ডিএনসিসি ১৯ নম্বর ওয়ার্ডে। ভোটার নিবন্ধন শেষ হওয়ার ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে তারা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ করতে পারবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা পৌনে ১১টায় গুলশানের বাসা থেকে বের হন তিনি। এরপর বেলা ১১টা ১৫ মিনিটে তিনি সেখানে পৌঁছান। তারেক রহমানের আগমন অপেক্ষায় ঢাবি ছাত্রদল টিএসসিতে অবস্থান নেয়।
আততায়ীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণঅভ্যুত্থানের অদম্য যোদ্ধা শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশে রওয়ানা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১০টা ৪০ মিনিটে তিনি গুলশানের বাসভবন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে রওয়ানা দেন। গত শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, শনিবার বেলা ১১টায় তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কবি নজরুল ইসলামের কবরে পাশে শায়িত শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন।
জুলাই বিপ্লবের শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যাতায়াতের সুবিধার্থে রাজধানীর শাহবাগ মোড় সাময়িকভাবে ছেড়ে দিয়েছেন ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানী ঢাকায় একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। দিনব্যাপী এই কর্মসূচির মধ্যে রয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের খোঁজ নিতে পঙ্গু হাসপাতালে পরিদর্শন। সকালে তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন।
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিএনপিতে যোগ দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে অংশ নিতে যাচ্ছেন। গণ অধিকার পরিষদের ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।