| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন। শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে তিনি জিয়া উদ্যানে পৌঁছান। কবর জিয়ারতের সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির শীর্ষস্থানীয় নেতাসহ অসংখ্য নেতাকর্মী। জিয়ার কবর জিয়ারতের পর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

বিস্তারিত...

জামায়াত কখনো দেশে শান্তি চায়নি : মোমিন মেহেদী

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, একাত্তরের পরবর্তী বা চব্বিশের পরবর্তী সময়ে তাদের কর্মকাণ্ড প্রমাণ করেছে যে, জামায়াত দেশে শান্তি চায়নি কখনো। যদি দেশে শান্তি চাইতো তাহলে একের পর জোটের নামে মানুষকে বিভ্রান্ত করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করতো না।

বিস্তারিত...

বাবার কবর জিয়ারত করতে সমাধিস্থলে তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে সমাধিস্থলে পৌঁছেছেন। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি সেখানে উপস্থিত হন। আজ শুক্রবার(২৬ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজের পর ২টা ৫৫ মিনিটে গুলশানের ২৯৬ নম্বর বাসা থেকে রওনা হন তারেক রহমান। সমাধিস্থলে পৌঁছে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন এবং বাবার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

বিস্তারিত...

অগ্রযাত্রা রুখতে ষড়যন্ত্রের চেষ্টা চলছে: মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আমাদের অগ্রযাত্রাকে রুখতে ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। তিনি বলেন, এখন সময় জাতিকে ঐক্যবদ্ধ করে সামনে এগোবার, কিন্তু বিভিন্ন চক্রান্ত আমাদের পথরোধ করতে চাচ্ছে।

বিস্তারিত...

শিবিরের নতুন সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম।

বিস্তারিত...

জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানকে স্বাগত জানাতে নেতাকর্মীদের ভিড়

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নেতাকর্মীদের সর্বোচ্চ উপস্থিতি দেখা গেছে। সকাল থেকেই শীত উপেক্ষা করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্মৃতিসৌধ প্রাঙ্গণে অবস্থান নিয়েছেন। এছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে স্মৃতিসৌধ পর্যন্ত রাস্তার দুই পাশে হাজার হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

বিস্তারিত...

কলমের এক খোঁচায় থমকে গেল বিএনপির ৩ প্রার্থীর প্রচারণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ৬টি আসনের প্রার্থীরা মনোনয়নপত্র হাতে পাওয়ার পর স্বপ্ন বুনেছিলেন বিজয়ের। এলাকায় নেমেছিলেন পোস্টার, মিছিল আর গণসংযোগে। কিন্তু শেষ মুহূর্তে প্রার্থী বদলে গেল কেন্দ্রীয় নেতৃত্বের কলমের এক খোঁচায়।

বিস্তারিত...

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় অবরোধ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এতে শাহবাগ ও আশপাশের এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

বিস্তারিত...

জিয়ার কবর জিয়ারত ও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে রওনা দিয়েছেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে রাজধানীর গুলশানের বাসভবন থেকে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা ৩টার কিছু আগে গুলশানের বাসভবন থেকে গাড়িবহর নিয়ে বের হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। কবর জিয়ারত শেষে তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বলে দলীয় সূত্র

বিস্তারিত...

তারেক রহমানের সংবর্ধনা ঘিরে দুর্ভোগ: দুঃখ প্রকাশ বিএনপির

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে বিপুল জনসমাগমের কারণে নাগরিক দুর্ভোগ সৃষ্টির ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিএনপি।

বিস্তারিত...

তারেক রহমান মানুষের হৃদয় জয় করেছেন: সালাহউদ্দিন

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে তিনি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।

বিস্তারিত...

সমাবেশে নোংরা হওয়া ৩০০ ফিট এলাকা পরিস্কার করলো বিএনপি

রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট বিমানবন্দর সড়ক ও এর সংলগ্ন এলাকায় জমে থাকা বর্জ্য-আবর্জনা সরাতে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করছে বিএনপি।

বিস্তারিত...

ওসমান হাদিকে নিয়ে পোস্ট, ফেসবুক পেইজ হারালেন আসিফ মাহমুদ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে নিয়ে দেওয়া পোস্টে রিপোর্ট করে তার অফিশিয়াল ফেসবুক পেজ রিমুভ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিস্তারিত...

স্মৃতিসৌধে যাচ্ছেন তারেক রহমান, সাভারে চার স্তরের নিরাপত্তা

দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে প্রত্যাবর্তনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন। তার আগমনকে ঘিরে স্মৃতিসৌধ ও আশেপাশের এলাকায় নেওয়া হয়েছে চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দলীয় সূত্র জানায়, শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর তারেক রহমান প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর তিনি সরাসরি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

বিস্তারিত...

হাদি হত্যার বিচার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ আজ

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবি জানিয়ে সারাদেশে বিক্ষোভ ও দোয়া-মোনাজাতের কর্মসূচি পালন করবে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর এই কর্মসূচি শুরু হবে বলে জানা গেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪