বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রথমেই রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি। লাখো শহীদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়। আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব , যা একজন মা স্বপ্ন দেখেন। অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন মানুষ নিরাপদে ঘর থেকে বের হতে পারে ও ঘরে ফিরে আসতে পারে। আমরা দেশের শান্তি চাই
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যা একজন মা দেখেন। অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যেখানে একজন মানুষ নিরাপদে ঘর থেকে বের হতে পারবে এবং ঘরে ফিরে আসতে পারবে।” বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কের গণসংবর্ধনা মঞ্চে তিনি এ মন্তব্য করেন।
লাল–সবুজ রঙের গাড়িবহর নিয়ে রাজধানীর জুলাই ৩৬ সমাবেশস্থলে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে বিমানবন্দর থেকে রওনা হওয়া তারেক রহমানের গাড়িবহর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে প্রবেশ করে। এ সময় বাসের ভেতর থেকে দাঁড়িয়ে তিনি দুই হাত নেড়ে রাস্তার দুপাশে অবস্থান করা নেতাকর্মীদের শুভেচ্ছা জানান। তাঁর উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
স্বদেশ প্রত্যাবর্তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়ে ইসলামি চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারী আশা প্রকাশ করেছেন, তার প্রত্যাবর্তন দেশের কল্যাণে নিবেদিত হোক।
দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক গুরুত্ব পেয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে তাঁর দেশে ফেরা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে
লাল–সবুজ রঙের গাড়িবহর নিয়ে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যৌথবাহিনীর কড়া নিরাপত্তায় ধীরে ধীরে এগোচ্ছে তাঁর গাড়িবহর। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে বিমানবন্দর থেকে রওনা হওয়া তারেক রহমানের গাড়িবহর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে প্রবেশ করে। এ সময় বাসের ভেতর থেকে দাঁড়িয়ে তিনি দুই হাত নেড়ে রাস্তার দুপাশে অবস্থান করা নেতাকর্মীদের শুভেচ্ছা জানান। তাঁর উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তারেক রহমানকে স্বাগত জানান।তিনি পোস্টে লেখেন, ‘জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম!’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের সিদ্ধান্তকে ‘তারুণ্যের রাজনীতির কবর রচিত হওয়া’ বলে মন্তব্য করেছেন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে পৌঁছেছেন। পুলিশ ও সিএসএফ সদস্যরা তাদের প্রোটোকল অনুযায়ী সেখানে নিয়ে যান।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে লাল–সবুজ রঙের একটি বিশেষ বুলেটপ্রুফ বাসে উঠেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে তিনি ঢাকার জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের গণসংবর্ধনা সমাবেশস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে বিমানবন্দর থেকে বেরিয়ে আগে থেকেই প্রস্তুত রাখা বিশেষ এই বাসে ওঠেন তারেক রহমান। দলীয় সূত্র জানায়, বাসটি বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে।
দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর প্রিয় মাতৃভূমিতে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ও তারেক রহমানের প্রিয় বিড়াল জেবু।
দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফিরে জুতা খুলে দেশের মাটি স্পর্শ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা
ফেসবুকে দেওয়া এক ঘোষণার মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মীর আরশাদুল হক। একই সঙ্গে তিনি দলটির সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার তিনশ’ ফুট সড়কে আয়োজিত গণসংবর্ধনাস্থল জনসমুদ্রে পরিণত হয়েছে।