| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

গণসংবর্ধনাস্থলে নেতাকর্মীদের ঢল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার তিনশ’ ফুট সড়কে আয়োজিত গণসংবর্ধনাস্থল জনসমুদ্রে পরিণত হয়েছে।

বিস্তারিত...

তারেক রহমানকে স্বাগত জানাতে সড়কের দুপাশে বিপুলসংখ্যক নেতা-কর্মী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের দুই পাশে অবস্থান নিয়েছেন বিপুলসংখ্যক নেতা-কর্মী। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই নেতা-কর্মীরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, ব্যানারসহ ফুল হাতে নিয়ে সড়কের দুই পাশে দাঁড়িয়ে আছেন। তাঁরা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা-স্বাগতম’, ‘বাংলাদেশের প্রাণ, তারেক রহমান’ প্রভৃতি স্লোগান দিচ্ছেন।

বিস্তারিত...

ভিআইপি লাউঞ্জে তারেক রহমান

৬ হাজার ৩১৪ দিন পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ প্রায় ১৭ বছর পর তাঁর এই প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানী ঢাকাসহ সারাদেশে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মুখপাত্র কাওছার মাহমুদ অবতরণের বিষয়টি নিশ্চিত করেন। ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্নের পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফুল দিয়ে তারেক

বিস্তারিত...

অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তারেক রহমানকে স্বাগত জানালেন সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বৃহস্পতিবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন।

বিস্তারিত...

তারেক রহমানের জন্য বিমানবন্দরে পৌঁছেছে বুলেটপ্রুফ গাড়ি

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে তারেক রহমানের জন্য বিমানবন্দরে পৌঁছেছে বুলেটপ্রুফ গাড়ি। এই গাড়িতে করেই তিনি বিমানবন্দর থেকে নানা কর্মসূচিতে যাবেন। এ ছাড়া যাতায়াত করবেন এই গাড়িতে করেই।

বিস্তারিত...

ঢাকায় অবতরণ করলো তারেক রহমানের বিমান

তারেক রহমানকে বহনকারী বিমান ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বেলা ১১টা ৪০ মিনিটে অবতরণ করে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২০২ বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯০০ উড়োজাহাজটি। এর আগে, একই বিমানে সকাল ৯টা ৫৬ মিনিটে বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের মাধ্যমে বাংলাদেশের মাটি স্পর্শ করেছে বিমানটি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ১২টা ১৭ মিনিটে (প্রথম প্রহরে) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে বিমানটি।

বিস্তারিত...

সিলেট থেকে ঢাকার উদ্দেশে তারেক রহমান

সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ফ্লাইটটি, যা দুপুর পৌনে ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার নির্ধারিত সময় রয়েছে।

বিস্তারিত...

৫৫ বছরের ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে: সালাহউদ্দিন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক অনন্য ও স্মরণীয় অধ্যায় হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তার ভাষায়, এটি দেশের ৫৫ বছরের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা হতে যাচ্ছে।

বিস্তারিত...

সিলেট পৌঁছেছেন তারেক রহমান

দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্যের লন্ডন থেকে আসা তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সূত্র জানায়, যাত্রাবিরতি শেষে একই উড়োজাহাজে সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। নির্ধারিত সময় অনুযায়ী দুপুর পৌনে ১২টার দিকে ফ্লাইটটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বিস্তারিত...

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সদরঘাটে বুথ স্থাপন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর সদরঘাট টার্মিনাল উৎসবে মুখরিত। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে লঞ্চযোগে আসা হাজার হাজার নেতাকর্মীকে স্বাগত জানানোর জন্য সদরঘাট ও আশপাশের এলাকায় বিশেষ অভ্যর্থনা বুথ স্থাপন করেছে বিএনপি।

বিস্তারিত...

তারেক রহমানের প্রত্যাবর্তনে নাচে-গানে উজ্জীবিত নেতাকর্মীরা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে লন্ডন থেকে ঢাকায় পৌঁছাবেন। রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় তার সংবর্ধনা অনুষ্ঠিত হবে। সংবর্ধনার আগের রাত থেকেই এ এলাকায় পৌঁছেছেন দলের অসংখ্য নেতা ও কর্মী। শীতের দীর্ঘ রাত পার করতে তারা নাচে-গানে নিজেদের উদ্দীপিত রাখছেন।

বিস্তারিত...

ঢাকায় রাজনীতির ইতিহাসে নজিরবিহীন প্রস্তুতি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর দেশে ফিরে গণসংবর্ধনায় যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন। রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হবে প্রধান সংবর্ধনা। এর আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতা-কর্মীরা বাস, ট্রেন ও লঞ্চ ভরে রাজধানীতে আসছেন।

বিস্তারিত...

তারেক রহমানের সংবর্ধনা: রূপগঞ্জে ৬ বিশাল এলইডি ডিসপ্লে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে রাজধানী ও আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে ৩০০ ফিটের রূপগঞ্জ অংশে স্থাপন করা হয়েছে ৬টি বিশাল এলইডি ডিসপ্লে।

বিস্তারিত...

দেশে ফিরে প্রথম তিন দিনে তারেক রহমানের কর্মসূচি

যুক্তরাজ্য থেকে ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সময় বুধবার রাত সোয়া ১২টায় তিনি বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের হিথরো বিমানবন্দর ত্যাগ করেছেন। তার সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বিমানবাহিনী জানিয়েছে, ফ্লাইটটি বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

বিস্তারিত...

দেশের পথে তারেক রহমান

দেশের উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি ২০২ ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবনের ইতি টেনে তিনি ফিরছেন। বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টা ১০ মিনিটে বিমাবন্দরে পৌঁছান তিনি। এর আগে ৮টা ০৫ মিনিটে সপরিবারে তিনি লন্ডনের বাসা

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪