| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মরুর বুকে জ্বলছেন মুস্তাফিজ

মরুর বুকে জ্বলে উঠেছেন বাংলাদেশি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। আইএল টি-টোয়েন্টিতে গাল্ফ জায়ান্টসের বিপক্ষে ৩ উইকেট নিয়ে আজও ম্যাচে ঝড় তোলেন তিনি এবং ম্যাচসেরার পুরস্কার অর্জন করেন।

বিস্তারিত...

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে এমিরেটস শীর্ষে

আইএল টি-টোয়েন্টিতে ডেজার্ড ভাইপার্সকে হারিয়ে এমআই এমিরেটসকে জয় এনে দিলো সাকিব আল হাসানের অলরাউন্ড ক্যামিও। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার সাকিব ফিরলেন পুরোনো রুপে। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে নেন ২ উইকেট পাশাপাশি ব্যাট হাতে অপরাজিত ১৭ রান করে দলকে ৪ উইকেটের জয় উপহার দেন।

বিস্তারিত...

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের স্বর্ণসহ ১১ পদক

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে (আইআরও) একটি স্বর্ণ, ছয়টি ব্রোঞ্জ ও চারটি টেকনিক্যাল পদকসহ মোট ১১টি পদক অর্জন করেছে বাংলাদেশ দল। এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনে রোবোটিক্স ও প্রযুক্তিতে বাংলাদেশের অগ্রগতির স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

বিস্তারিত...

ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

সামির মিনহাসের রেকর্ড গড়া বিধ্বংসী ইনিংসে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে একেবারেই অসহায় করে চ্যাম্পিয়ন হলো পাকিস্তান। দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে ১৯১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

বিস্তারিত...

বিশ্বকাপের ফাইনালে উঠলে গোল করার প্রতিশ্রুতি নেইমারের

২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে সমর্থকদের উদ্দেশে বড় প্রতিশ্রুতি দিয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ৩৩ বছর বয়সী এই ফুটবলার বলেছেন, উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে নিজেকে সেরা রূপে মেলে ধরতে তিনি সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছেন। এমনকি বিশ্বকাপের ফাইনালে উঠতে পারলে গোল করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

বিস্তারিত...

আবারো জ্বলে উঠলেন আর্লিং হলান্ড, সিটির বড় জয়

আর্লিং হলান্ডের জোড়া গোলে ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগে ওয়েস্ট হাম ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়েছে। ইতিহাদে খেলায় এই জয়ে হলান্ড ক্রিস্টিয়ানো রোনালদোর প্রিমিয়ার লিগ রেকর্ডও ছাড়িয়ে গেছেন।

বিস্তারিত...

২০২৬ বিশ্বকাপের আগে ব্রাজিল ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মুখোমুখি

২০২৬ ফুটবল বিশ্বকাপের আগে ব্রাজিল জাতীয় দল তার প্রস্তুতি শক্তিশালী করতে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার সঙ্গে দুইটি প্রীতি ম্যাচ খেলবে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, ম্যাচ দুটি মার্চের ফিফা উইন্ডোতে অনুষ্ঠিত হবে এবং ভেন্যুও চূড়ান্ত করা হয়েছে।

বিস্তারিত...

সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের

হ্যাটট্রিক শিরোপা জয়ের আশা নিয়েই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। গ্রুপপর্বের তিন ম্যাচই জয় দিয়ে ভালো শুরু করেছিল যুবা টাইগাররা। তবে সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে ফাইনালের স্বপ্ন শেষ হয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিদের।

বিস্তারিত...

মেসি-ইয়ামালের লড়াই হবে কাতারের দোহায়

২০২৬ সালের ২৭ মার্চ কাতারের দোহায় লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনালিসিমা ট্রফির চূড়ান্ত ম্যাচ, যেখানে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল। এই ম্যাচে বার্সেলোনা তারকা লামিনে ইয়ামাল প্রথমবারের মতো ইন্টার মায়ামি ফরোয়ার্ড লিওনেল মেসির সঙ্গে খেলবেন।

বিস্তারিত...

পদত্যাগ করলেন ডেভিড আনচেলত্তি

ব্রাজিলের ক্লাব বোটাফোগোর প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ডেভিড আনচেলত্তি। ক্লাব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে। কার্লো আনচেলত্তির ছেলে ডেভিড, যিনি এর আগে ব্রাজিল জাতীয় দলের কোচিং স্টাফে বাবার সঙ্গে কাজ করেছিলেন, বোটাফোগো দিয়েই প্রথমবারের মতো পেশাদার কোচ হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন।

বিস্তারিত...

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুই প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের, চূড়ান্ত প্রতিপক্ষ

আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দল খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

বিস্তারিত...

এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়

স্পেনের তৃতীয় বিভাগের দল তালাভেরা-র বিপক্ষে কঠিন লড়াই শেষে রিয়াল মাদ্রিদ ৩-২ ব্যবধানে নাটকীয় জয় পেয়েছে। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল এবং একটি আত্মঘাতী গোলের সহায়তায় জাবি আলোনসোর দল কোপা দেল রের শেষ ষোলোতে পৌঁছেছে।

বিস্তারিত...

রংপুর রাইডার্সে মালান-মায়ার্সসহ ছয় বিদেশি তারকা

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের আগে বিদেশি ক্রিকেটার ক্যাটাগরি থেকে সরাসরি চুক্তিতে ছয়জন আন্তর্জাতিক ক্রিকেটারকে দলে নিয়েছে রংপুর রাইডার্স।

বিস্তারিত...

নিরাপত্তা শঙ্কায় বাতিল বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৩তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ সিদ্ধান্ত নিয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪