যেন সময়ের ব্যাপার ছিল মাত্র। রেকর্ডটা যে গড়বেন তা অনেকটা নিশ্চিতই ছিল। তবে কত দ্রুত গড়তে পারবেন তানজিদ হাসান তামিম সেটাই দেখার বাকি ছিল। জানানোর ক্ষেত্রে বাঁহাতি ব্যাটার সময় নিলেন না। আজ (৩১ অক্টোবর) সেই রেকর্ডটি নিজের করে নিলেন বাঁহাতি এই ওপেনার।
১৪২ রানে নবম উইকেট হারিয়েছিল বাংলাদেশ। শেষ ব্যাটসম্যান তাসকিন আহমেদের ছক্কা আর একটি করে ডাবলস ও সিঙ্গেলের সৌজন্যে দেড় শ পেরিয়েছে দলের স্কোর। তাসকিন অবশ্য শেষ বলে দুই রান নিতে গিয়ে রানআউট হয়েছেন, তাতে বাংলাদেশের ইনিংসের সমাপ্তি ঘটেছে অলআউট হিসেবে।
ফুটবল বিশ্বে ‘রোনালদো’ নামটি শুধু সাফল্যের প্রতীক নয়, এটি এক ঐতিহাসিক উত্তরাধিকার। এবার সেই উত্তরাধিকার বহনের পথচলা শুরু করলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র, সংক্ষেপে ‘ক্রিশ্চানিনহো’। বয়স মাত্র ১৫, তবু গায়ে পর্তুগালের জার্সি যাত্রা শুরু হলো আন্তর্জাতিক যুব ফুটবলের মঞ্চে।
দেখতে দেখতে বিয়ের আট বছর পার করেছেন জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ ও সৈয়দা রাবেয়া নাঈমা। সামাজিক যোগাযোগমাধ্যমে সরব তাসকিন বিবাহবার্ষিকী নিয়ে পোস্ট দেবেন না, সেটা কী করে হয়! অষ্টম বিবাহবার্ষিকীতে সবার দোয়া চাইলেন বাংলাদেশের এই গতিতারকা।
চট্টগ্রামে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ শুক্রবার (৩১ অক্টোবর)। সিরিজটি ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের হাতে চলে গেছে, তাই এই ম্যাচ বাংলাদেশের জন্য কেবল লজ্জা এড়ানোর লড়াই। হারলে লিটন দাসের দলকে স্বীকার করতে হবে সিরিজে হোয়াইটওয়াশ।
রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ সফরে ভারতীয় পুরুষ দলের সিরিজ স্থগিত থাকলেও থেমে থাকছে না নারী ক্রিকেটের লড়াই। ডিসেম্বরেই ভারত সফরে যাবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল। সফরে দুই দল খেলবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ।
২০২৩ সালে সৌদি আরবের ক্লাবে খেলার গুঞ্জন উড়িয়ে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি। তবে এবার উল্টো কারণে শিরোনাম হলেন বিশ্বকাপজয়ী এই তারকা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে লক্ষ্যটা হাতের নাগালেই ছিল বাংলাদেশের।
নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে বৃহস্পতিবার রচিত হলো এক অনন্য ইতিহাস।
আইএল টি-টোয়েন্টির চতুর্থ আসর অনুষ্ঠিত হবে আগামী ২ ডিসেম্বর। এবারের আসরে এমআই কেপ টাউনের হয়ে খেলবেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। যেখানে সতীর্থ হিসেবে তিনি পাচ্ছেন নিকোলাস পুরান ও কাইরন পোলার্ডকে।
আজ ৩০ অক্টোবর, ২০২৫ যদি জীবিত থাকতেন, ৬৫ বছর পূর্ণ হতো ফুটবলের অমর কিংবদন্তি ডিয়েগো আর্মান্ডো ম্যারাডোনার। জন্মগ্রহণ করেছিলেন বুয়েন্স আইরেসের দরিদ্র পাড়া ভিয়া ফায়োরিতায়, যেখানে ফুটবল ছিল বেঁচে থাকার আশ্রয়। সেই ছোট ছেলেটি পরিণত হয় বিশ্বজুড়ে ফুটবলের ঈশ্বর।
অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুশীলনের সময় ১৭ বছর বয়সী বেন অস্টিন ক্রিকেট বলের আঘাতে মারা গেছেন। মঙ্গলবার ফের্নট্রি গালি ক্রিকেট ক্লাবের নেটে অনুশীলন চলাকালীন এক হাতে ধরা বল লঞ্চার থেকে ছোড়া বল সরাসরি তার ঘাড়ে আঘাত করে। যদিও মাথায় হেলমেট ছিল, কিন্তু ঘাড়ে কোনো সুরক্ষা ছিল না।
জাতীয় ক্রিকেট দলের সাবেক অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নেওয়া মাহমুদউল্লাহ এখনো ঘরোয়া লিগগুলোতে নিয়মিত অংশগ্রহণ করলেও, কিছুদিন আগে ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নিশ্চিত হওয়ার আগেই ব্যর্থতার মুখ দেখল বাংলাদেশ। চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৪ রানের হারে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হাতছাড়া করেছে টাইগাররা।
ইংল্যান্ড ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি জেমস অ্যান্ডারসন পেলেন নতুন সম্মান। ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে নাইট উপাধিতে ভূষিত করেছে যুক্তরাজ্য সরকার।