ভারত সফরের সূচিতে ছিল কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই ও দিল্লি। তবে শেষ মুহূর্তে সেই পরিকল্পনায় পরিবর্তন এনে দিল্লি থেকে সরাসরি গুজরাটের জামনগরের বনতারায় পৌঁছান ফুটবল জাদুকর লিওনেল মেসি। ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির আমন্ত্রণেই এই সফরে যান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা।
ফরাসি ফুটবল ক্লাব প্যারিস সেন্ট জার্মান (পিএসজি)-কে সাবেক তারকা কিলিয়ান এমবাপ্পেকে ৬০ মিলিয়ন ইউরো পরিশোধের নির্দেশ দিয়েছেন প্যারিসের একটি শ্রম আদালত।
আগামী বছরের ২৬ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএল-১৯, যার জন্য ১০টি ফ্র্যাঞ্চাইজির দল ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবুধাবিতে অনুষ্ঠিত নিলামে ৩৬৯ ক্রিকেটারের মধ্যে ৭৭ জন দল পেয়েছেন। প্রতি দলের ২৫ জনের পূর্ণ স্কোয়াড সম্পন্ন হয়েছে।
অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে অভিষেকেই নজর কাড়লেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। উইকেট না পেলেও দুর্দান্ত লাইন-লেন্থে বোলিং করে সিডনি থান্ডারের রানগতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। শেষ পর্যন্ত তার দল হোবার্ট হারিকেন্স ৪ উইকেটে জয় তুলে নেয়।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক অনন্য অধ্যায়ের প্রত্যক্ষ অংশীদার ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের ভাইস-ক্যাপ্টেন প্রতাপ শঙ্কর হাজরা। সেই সময়ের অভিজ্ঞতা ও স্মৃতিচারণা থেকে তিনি জানালেন, কীভাবে ফুটবল পরিণত হয়েছিল প্রতিরোধ, সচেতনতা ও ঐক্যের শক্তিশালী অস্ত্রে। প্রতাপ শঙ্কর হাজরা জানান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ফুটবল কেবল একটি খেলা ছিল না;
আইপিএল নিলামে একের পর এক বড় নাম দলে ভিড়িয়ে চমক দেখাচ্ছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ক্যামেরান গ্রিনকে ২৫ কোটি ২০ লাখ এবং মাথিশা পাথিরানাকে ১৮ কোটি রুপিতে দলে নেওয়ার পর এবার বাংলাদেশের বাঁহাতি পেসার
ওল্ড ট্র্যাফোর্ডে ফুটবলপ্রেমীরা দেখতে পেলেন এক ক্লাসিক প্রিমিয়ার লিগ ম্যাচের রোমাঞ্চ। ম্যাচে লিড বারবার বদলেছে, চলেছে টানা আক্রমণ-প্রতিআক্রমণ এবং শেষ মুহূর্তের নাটক। শেষ পর্যন্ত ৮ গোলের থ্রিলার ম্যাচটি ড্রয় শেষ হয়, পয়েন্ট ভাগাভাগি করে ম্যানচেস্টার ইউনাইটেড ও বোর্নমাউথ।
১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কা অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গার বিরুদ্ধে দেশে ফিরে আসলে গ্রেফতারি পরোয়ানা কার্যকর হবে। সাবেক পেট্রোলিয়াম মন্ত্রী থাকাকালে দুর্নীতির অভিযোগে রানাতুঙ্গা ও তার ভাইয়ের বিরুদ্ধে তেল কেনার চুক্তিতে অনিয়ম ও অতিরিক্ত খরচের অভিযোগ রয়েছে। দুর্নীতি তদন্তকারী সংস্থার মতে, ২০১৭ সালে ২৭বার কেনাকাটা করার ফলে প্রায় ৮০ কোটি শ্রীলঙ্কান রুপির ক্ষতি হয়েছে। ধামিকা রানাতুঙ্গা ইতিমধ্যেই গ্রেফতার ও জামিনে মুক্তি পেয়েছেন। মামলার পরবর্তী শুনানি ১৩ মার্চ নির্ধারণ করা হয়েছে। ১৯৯৬ বিশ্বকাপ ফাইনালে অর্জুনা রানাতুঙ্গার নেতৃত্বে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছিল।
অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপের শুরুটা দারুণ হয়েছে বাংলাদেশের। আফগানিস্তানকে হারিয়ে যুব এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশি যুবারা। আজ সোমবার (১৫ ডিসেম্বর) দ্বিতীয় ম্যাচে মাঠে নামে নেপালের বিপক্ষে। যেখানে আগে বল করতে নেমে ১৩০ রানেই প্রতিপক্ষকে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১৫১ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় পেয়েছে টাইগার জুনিয়ররা।
আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বহুল আলোচিত সাক্ষাৎ শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। গোট ইন্ডিয়া ট্যুর’এর অংশ হিসেবে সোমবার (১৫ ডিসেম্বর) নয়াদিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এমনকি প্রধানমন্ত্রীর সঙ্গে মেসির সাক্ষাতের জন্য ২১ মিনিটের একটি আনুষ্ঠানিক প্রোটোকলও চূড়ান্ত করা হয়েছিল। তবে অপ্রত্যাশিতভাবে সেই বৈঠক আর অনুষ্ঠিত হয়নি।
আরশদীপ সিংয়ের বিধ্বংসী বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে তৃতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান মাত্র দু’পয়েন্টে নামিয়ে এনেছে। সেলহার্স্ট পার্কে আয়োজিত ম্যাচে অতিথি দলের জয়ের নায়ক ছিলেন নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড, যিনি দুটি গোল করেন—একটি হেড ও একটি পেনাল্টি। বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন ফিল ফোডেন।
দুই দশকের বেশি সময় ডব্লিউডব্লিউই মাতানো জন সিনার রেসলিং অধ্যায় শেষ হলো বেদনাবিধুরভাবে। শনিবার ‘স্যাটার্ডে নাইটস মেইন ইভেন্ট’-এ গান্থারের বিপক্ষে ক্যারিয়ারের শেষ ম্যাচে ট্যাপ আউট করে হেরে যান এই তারকা রেসলার।
প্রতিপক্ষের মাঠে নাটকীয় ৩-২ গোলে জিতে লিগ শীর্ষে ফিরেছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। শনিবারের ম্যাচে ৩১তম মিনিটে গন্সালো রামোস শেখানো গোলে নেতৃত্ব দিলে ৩৯তম মিনিটে ১৮ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড দ্বিতীয় গোল যোগ করে পিএসজিকে দুই গোলের সুবিধা এনে দেন। বিরতির পর বদলি দিজিরে দুয়ে ৬৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করলে আত্মবিশ্বাসী লিড গড়ে ওঠে শিরোপাধারদের।
সিলেট টাইটান্স শনিবার (১৩ ডিসেম্বর) তাদের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি চুক্তির মাধ্যমে ইংলিশ অলরাউন্ডার মঈন আলীকে দলে নেওয়ার খবর নিশ্চিত করেছে। নিদিষ্ট এ ঘোষণায় বলা হয়েছে, অভিজ্ঞ এই ক্রিকেটার বিপিএলে টাইটান্সের হয়ে খেলবেন।