ওয়ানডে সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলতে নামছে বাংলাদেশ। সেই লক্ষ্যে চট্টগ্রামে প্রথম ম্যাচে টস হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ।
ভারতের মধ্যপ্রদেশে নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে আন্তর্জাতিক জুজুৎসু খেলোয়াড় ও মার্শাল আর্ট কোচ রোহিণী কালামের মরদেহ। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, এটি আত্মহত্যা হতে পারে। মাত্র ৩৫ বছর বয়সেই এভাবে জীবনাবসান ঘটল ভারতের এই প্রতিভাবান নারী অ্যাথলেটের, যিনি এশিয়ান গেমসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন।
চট্টগ্রামের সন্ধ্যায় জমে উঠছে ক্রিকেট উন্মাদনা। বিশ্বকাপের প্রস্তুতির পথে টাইগাররা আজ মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজের—এটি কেবল একটি সিরিজ নয়, আত্মবিশ্বাস, ছন্দ ও কৌশল যাচাইয়ের মঞ্চ। বিশেষ উত্তেজনা যোগ করেছে অধিনায়ক লিটন দাসের ফেরা; দীর্ঘ সময় পর তার নেতৃত্বে মাঠে নামছে বাংলাদেশ।
ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের ক্যারিয়ারের সামনে এখন দুটি গুরুত্বপূর্ণ বিকল্প খোলা—হয় তিনি বর্তমান ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তি নবায়ন করবেন, নয়তো মেজর লিগ সকারের (MLS) দল ইন্টার মায়ামিতে যোগ দেবেন। মায়ামিতে খেলছেন তার পুরোনো সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ, যা ফ্যানদের জন্য এক স্বপ্নের সম্ভাবনা।
নিজেদের ইতিহাসে সেরা সাফল্য নিয়ে নারীদের ওয়ানডে বিশ্বকাপ শেষ করার আশা অপূর্ণই থাকলো বাংলাদেশের।
এখনই প্রতিশোধ বলে ফেলাটা হয়তো বাড়াবাড়ি হবে, তবে শিরোপাহীন মৌসুম কাটানোর সঙ্গে চার এল ক্লাসিকোতে হারের ক্ষতটা কিছুটা কমালো রিয়াল মাদ্রিদ।
বাংলাদেশের নারী ওয়ানডে বিশ্বকাপের অভিযান আজ শেষ হচ্ছে। নেভি মুম্বাই স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তাদের লিগের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।
সৌদি প্রো লিগে অপরাজিত ধারা বজায় রেখেছে আল নাসর, আর শনিবার আল হাজেমকে ২-০ গোলে হারিয়ে রোনালদো ক্যারিয়ারের ৯৫০তম গোল স্পর্শ করেছেন। ম্যাচের ৮৮তম মিনিটে জালের কাছ থেকে বল পাঠিয়ে দলের লিড দ্বিগুণ করেন পর্তুগিজ তারকা।
নারী বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে ভারত। তাই তাদের ওপর আর যোগ্যতা অর্জনের চাপ নেই; বরং লক্ষ্য এখন গতি ধরে রাখা ও ফাইনালের প্রস্তুতি আরও শক্ত করা। তিন ম্যাচ ধরে ছন্দহীন থাকার পর শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে হরমনপ্রীত কৌরের দল।
আবারও হতাশ হলেন মেসিভক্তরা। দীর্ঘ ১৪ বছর পর লিওনেল মেসিকে সরাসরি দেখার যে সুযোগ তৈরি হয়েছিল, তা আপাতত স্থগিত হয়ে গেল।
জাতীয় স্টেডিয়ামে আজ শনিবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ টিমকে ৩-০ গোলে হারিয়েছে কূটনীতিকদের দল।
ভারতে নারী বিশ্বকাপ খেলতে গিয়ে অস্ট্রেলিয়া দলের দুই নারী ক্রিকেটার শ্লীলতাহানির শিকার হয়েছেন। অভিযোগ উঠেছে, এক মোটরসাইকেল আরোহী তাদের ‘অযাচিতভাবে স্পর্শ করেছেন’। হাত দিয়ে অশ্লীল অঙ্গভঙ্গিও করেন। এমনকি একজনকে জড়িয়ে ধরার চেষ্টা করেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, তার লক্ষ্য কেবল দক্ষ ক্রিকেটার তৈরি করা নয়। তিনি চান বাংলাদেশের ক্রিকেট ব্যবস্থাকে এমন একটি মঞ্চে রূপ দিতে, যেখান থেকে গড়ে উঠবে দেশপ্রেমিক ও আদর্শ নাগরিক, যারা মাঠের বাইরেও দেশের জন্য দায়িত্বশীল ও সৎ ভূমিকা রাখবে।
রেকর্ডের পর রেকর্ড গড়া লিওনেল মেসি এবার আবারও আলোচনায় উঠে এলেন এক ‘উড়ন্ত হেড’-এর জোরে। সাধারণত পায়ের জাদুতেই গোল করেন তিনি, কিন্তু এবার মাথা দিয়েও দেখালেন পুরনো জাদু। উড়ন্ত হেডসহ জোড়া গোল করে মেসিই জেতালেন ইন্টার মায়ামিকে। শনিবার ন্যাশভিল এসসির বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতে এমএলএস প্লে-অফে দুর্দান্ত সূচনা করেছে মায়ামি।
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা পেসার ওয়াসিম আকরাম এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নজর কাড়লেন।