| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বাংলাদেশের কিশোর ফুটবলাররা ব্রুনাইকে উড়িয়ে দিলো ৮-০ গোলে

চীনে চলমান এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ কিশোর ফুটবলারদের ঝড়! সোমবার বাংলাদেশ ব্রুনাই দারুসসালামকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে।

বিস্তারিত...

মেসির জাদুতে ফাইনালে ইন্টার মায়ামি

লিওনেল মেসির অসাধারণ নৈপুণ্যে ইন্টার মায়ামি প্রথমবারের মতো এমএলএস কনফারেন্স কাপের ফাইনালে উঠেছে।

বিস্তারিত...

স্বপ্ন কি এবার সত্যি হবে আর্সেনালের?

নর্থ লন্ডন ডার্বি মানেই উত্তেজনা, আবেগ আর প্রতিদ্বন্দ্বিতা। তবে এবার এমিরেটসে সেই আবেগকে ছাপিয়ে গেছে আর্সেনালের দাপট, নিখুঁত নিয়ন্ত্রণ আর এবেরেচি এজের আলোছায়া। টটেনহ্যামের টার্গেটে থাকা এজে নিজের ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকে দলকে উপহার দিলেন একতরফা জয়। সেই সঙ্গে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান আরও দৃঢ় করল আর্তেতার দল।

বিস্তারিত...

নারী ফুটবল: অনুপস্থিতির ব্যাখ্যা দিলেন তাবিথ, প্রকাশ্যে ক্ষমা

নারী ফুটবলের গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণের অনুপস্থিতি ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছিল। কেউ কেউ ভেবেছিলেন, বাফুফের ভেতরে নতুন কোনো বিরোধ বা অন্তর্কোন্দলের ইঙ্গিত কি না। শেষ পর্যন্ত বিষয়টি পরিষ্কার করলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তিনি জানান, এটি সম্পূর্ণ ইন্টারনাল মিস কমিউনিকেশন। সময়মতো জানানো না হওয়ায় কিরণের না আসতে পারা ‘দুঃখজনক’ বলেও মন্তব্য করেন তিনি এবং প্রকাশ্যে ক্ষমা চান।

বিস্তারিত...

২০২৬ বিশ্বকাপের আগে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-ফ্রান্স

২০২৬ সালের বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ফ্রান্স। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে তারা বেশ কিছু প্রীতি ম্যাচ খেলছে এবং আগামী মার্চে মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিস্তারিত...

নাটকীয় ম্যাচে মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিরুদ্ধে সেলেসাওরা খেলেছে দারুণ এক নাটকীয় ম্যাচ। কাতারের দোহায় এসপায়ার একাডেমির ৭ নম্বর মাঠে শুক্রবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত এই ম্যাচে ব্রাজিল শেষ মুহূর্তের জোড়া গোলে ২–১ ব্যবধানে জয় নিশ্চিত করে এবং সেমিফাইনালে পৌঁছায়।

বিস্তারিত...

ভারত না হারলে বিয়ে করবে না কনে, বাধ্য হয়ে মাঠে হাজির বর!

বাংলাদেশ-ভারত ম্যাচ ঘিরে উত্তেজনার শেষ ছিল না জাতীয় স্টেডিয়ামে। সেই উচ্ছ্বাসে ভিন্ন মাত্রা যোগ করলেন কুমিল্লার এক ব্যতিক্রমী সমর্থক মোহাম্মদ আলি। ম্যাচ দেখতে তিনি হাজির হন একেবারে বরের সাজে। কারণ, হবু স্ত্রী তাকে আগেই শর্ত দিয়ে রেখেছিলেন বাংলাদেশ ভারতকে হারাতে পারলে তবেই হবে বিয়ে!

বিস্তারিত...

মুশফিকের শততম টেস্টে হামজার আবেগঘন শুভেচ্ছা

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক নতুন মাইলফলক—মুশফিকুর রহিমের শততম টেস্ট। এ উপলক্ষে ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাসের পাশাপাশি শুভেচ্ছার বার্তা এসেছে ফুটবল অঙ্গন থেকেও। সদ্য ভারতের বিপক্ষে জয়ের অন্যতম নায়ক, জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরী একটি ভিডিও বার্তায় মুশফিককে জানালেন বিশেষ অভিনন্দন।

বিস্তারিত...

ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগোল বাংলাদেশ

ভারতের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের প্রতিফলন মিলল ফিফার নতুন র‍্যাঙ্কিংয়ে। ৯০ মিনিটের দৃঢ় লড়াইয়ের পর অর্জিত সেই আত্মবিশ্বাস এবার অফিসিয়াল স্বীকৃতি পেয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে। প্রায় এক দশক পর এভাবে অবস্থান বদলে নতুন আশার সঞ্চার করল বাংলাদেশ ফুটবল দল।

বিস্তারিত...

দুর্ভাগ্য নয়, পরিশ্রমের ঘাটতি; খালিদ জামিল

বাংলাদেশের বিপক্ষে হারের পর ভারত কোচ খালিদ জামিল ভীষণ হতাশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাঁর ছোট ছোট বাক্যেই ফুটে ওঠে সেই হতাশা। তিনি বলেন, দল সেরাটা দিতে পারেনি, আর তাই ম্যাচের ফলও ভালো আসেনি।

বিস্তারিত...

হোয়াইট হাউস ভোজে রোনালদোর প্রশংসায় ট্রাম্প

হোয়াইট হাউসে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সম্মান জানিয়ে আয়োজিত অভিজাত নৈশভোজে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তার উপস্থিতিতে মুগ্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোনালদোকে নিয়ে করলেন বিশেষ মন্তব্য যা উপস্থিত সবাইকে হাসিয়ে দিল।

বিস্তারিত...

২২০ কোটি টাকায় পেলের ব্র্যান্ড কিনল নেইমারের বাবা

বিশ্ব ফুটবলের এক উজ্জ্বল নক্ষত্র পেলেকে এখন থেকে আরও নতুন রূপে দেখা যেতে পারে, কারণ নেইমারের বাবা পরিচালিত এনআর স্পোর্টস কোম্পানি সম্প্রতি কিংবদন্তি ফুটবলার পেলের ব্র্যান্ড ১৮ মিলিয়ন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২০ কোটি ২৫ লাখ টাকা) কিনে নিয়েছে।

বিস্তারিত...

পেনাল্টি মিস করে অপ্রত্যাশিত ড্র করল ব্রাজিল

বিশ্বকাপ প্রস্তুতি সামনে রেখে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ধাক্কা খেল ব্রাজিল। ফ্রান্সের লিলের ডেক্যাথলন এরেনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক এক প্রীতি ম্যাচে অপ্রত্যাশিতভাবে ব্রাজিলকে রুখে দিয়েছে দুর্বল তিউনিসিয়া। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে লুকাস পাকেতার পেনাল্টি মিস ব্রাজিলের জয়ে প্রধান বাধা হয়ে দাঁড়াল। এই ম্যাচে অবশ্য জেতার দারুণ সুযোগ পেয়েছিল ব্রাজিল। কিন্তু লুকাস পাকেতার পেনাল্টি মিসে শেষ পর্যন্ত জিততে পারেনি সেলেসাওরা। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে আনচেলত্তির শিষ্যরা।

বিস্তারিত...

২২ বছর পর ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়

২০০৩ সালে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর আর তাদের হারাতে পারেনি। আজ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ হোম ম্যাচে ভারতকে ১-০ গোলে হারালেন হামজা-মোরসালিনরা।

বিস্তারিত...

ভারতের জালে মোরছালিনের গোল, এগিয়ে বাংলাদেশ

দারুণ এক পাল্টা আক্রমণে গোল পেয়ে এগিয়ে গেল বাংলাদেশ। ম্যাচের ১১ মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে গোল করেছেন শেখ মোরছালিন। বাঁ পাশ থেকে রাকিবের বাড়ানো পাস ভারতের গোলকিপারের সামনে থেকে টোকা দিয়ে জালে পাঠান মোরছালিন। বাংলাদেশের জার্সিতে এটি তাঁর সপ্তম গোল।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪