পার্থে হারার পর ব্রিসবেনেও ইংল্যান্ডকে টেস্ট ক্রিকেটে হারিয়ে অ্যাশেজ সিরিজে ২-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজে প্রথম দুই টেস্ট জয় নিয়েই অস্ট্রেলিয়ার সিরিজ জয় প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। ইতিহাসে এমন দৃশ্য বিরল ১৯৩৬-৩৭ অ্যাশেজে প্রথম দুই ম্যাচ জিতেও ইংল্যান্ড শেষ পর্যন্ত সিরিজ হারেছিল।
লিভারপুলের সাম্প্রতিক সংকটের ভেতর সবচেয়ে বড় নাটকীয় মোড়টি তৈরি করেছে মোহাম্মদ সালাহ। গত মৌসুমে প্রিমিয়ার লিগ জয়ের মিশনে তার অসাধারণ অবদান ছিল অস্বীকার করার উপায় নেই। ক্লাব ছাড়ার গুঞ্জন উড়িয়ে দুই বছরের নতুন চুক্তিও করেছিলেন তিনি। কিন্তু সেই সালাহই এবার অ্যানফিল্ডে এমন অভিজ্ঞতার মুখোমুখি হলেন, যা ক্যারিয়ারের পুরো সময়টায় কখনো হয়নি—টানা তিন ম্যাচ ধরে বেঞ্চে বসে থাকতে হলো তাকে।
লিওনেল মেসির জাদুর ছোঁয়ায় ক্যারিয়ারের ৪৮তম শিরোপা অর্জন করল ইন্টার মায়ামি। শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে নিউ ইয়র্কের চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এমএলএস কাপ ফাইনালে কানাডিয়ান ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩–১ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে ডেভিড বেকহ্যামের মালিকানাধীন এই ক্লাব।
ফিলস্পোর্টস অ্যারেনায় বিপুল দর্শকের সামনে দারুণ জয় তুলে নিয়ে প্রথম নারী ফুটসাল বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে ব্রাজিল। শুক্রবার (৫ ডিসেম্বর) সেমিফাইনালে স্পেনকে ৪-১ গোলে হারিয়ে নিশ্চিত করে শিরোপা লড়াই। শুরু থেকে শেষ পর্যন্ত রোমাঞ্চে ভরা ম্যাচে পূর্ণ আধিপত্য দেখায় ব্রাজিলিয়ান নারীরা।
ফুটবল বিশ্বকাপ মানেই উত্তেজনা, আবেগ আর রঙিন উন্মাদনায় মাতোয়ারা পুরো বিশ্ব। বাংলাদেশও এর বাইরে নয়—বরং বিশ্বকাপ এলেই দেশজুড়ে দুই শিবিরে ভাগ হয়ে যায় সমর্থকরা: ব্রাজিল বনাম আর্জেন্টিনা। প্রিয় দলের পতাকা, জার্সি থেকে শুরু করে বড় পর্দায় খেলা দেখা—সব মিলিয়ে উৎসবের আবহ তৈরি হয় বর্ণিলভাবে।
দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে নতুন মাইলফলক যোগ হলো সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপের মাধ্যমে। শুক্রবার নেপালের কাঠমান্ডুতে পর্দা ওঠে প্রথম আসরের। তবে বাংলাদেশের লিগ চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমির শুরুটা হলো ব্যর্থতায় ভরা। নিজেদের প্রথম ম্যাচে সানজিদা আক্তারদের দল নেপালের চ্যাম্পিয়ন এপিএফ উইমেন’স ফুটবল ক্লাবের কাছে বড় ব্যবধানে ৪-০ গোলে হেরে যায়।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ড্র শেষে স্পষ্ট হলো কে কোন পথে এগোবে। ড্রয়ে তুলনামূলক সহজ গ্রুপ পেয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল। বিপরীতে ‘গ্রুপ অব ডেথ’-এ পড়েছে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া।
ভারতের সুপার কাপ সেমিফাইনালে এক বিরল ঘটনার মুখোমুখি হলো ফুটবলপ্রেমীরা। বৃহস্পতিবার এফসি গোয়া ও মুম্বাই সিটি এফসির ম্যাচে মাঠে নামার আগেই লাল কার্ড পেলেন এফসি গোয়ার অধিনায়ক ইকার গুয়্যারোক্সেনা।
২০২৬ বিশ্বকাপে শিরোপা ধরে রাখা যে কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে, তা ভালোভাবেই জানেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসতে যাচ্ছে ফুটবল বিশ্বের সর্ববৃহৎ আসর।
ফুটবল বিশ্বের নজর আজ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারের দিকে। সেখানেই অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের চূড়ান্ত ড্র অনুষ্ঠান। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হওয়া এই আয়োজন সরাসরি দেখা যাবে ফিফার অফিসিয়াল ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে। ফিফার মিডিয়া পার্টনাররাও অনুষ্ঠানটি সম্প্রচার করবে।
ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে আর কীইবা বাকি রেখেছেন লিওনেল মেসি? কোপা আমেরিকা থেকে ফাইনালিসিমা, সর্বশেষ মহা-উচ্ছ্বাসের সেই ২০২২ বিশ্বকাপ।
স্পেন নারী ফুটবল দল আবারও ইউরোপীয় আধিপত্য প্রমাণ করেছে। মাদ্রিদে অনুষ্ঠিত নারী নেশনস লিগের দ্বিতীয় লেগে জার্মানিকে ৩–০ গোলে হারিয়ে তারা টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে। প্রথম লেগে জার্মানিতে গোলশূন্য ড্র হলেও ফিরতি লেগে পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করেছে স্বাগতিকরা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফ) জানিয়েছে, এশিয়ান কাপ বাছাইয়ে হামজা চৌধুরীর নেতৃত্বে জাতীয় দলের তিনটি হোম ম্যাচ থেকে মোট আয় হয়েছে ৩ কোটি ৯০ লাখ ৭ হাজার ৬৮৯ টাকা।
আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের জমকালো ড্র অনুষ্ঠান। তবে ফুটবল বিশ্বের চোখ এখন বল বা গ্রুপ বিন্যাসের চেয়ে বেশি আটকে আছে মঞ্চের বাইরের রাজনীতিতে। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
লড়াই করেও শক্তিশালী আজারবাইজানের বিপক্ষে ২–১ গোলে হারতে হলো বাংলাদেশকে। ঢাকায় অনুষ্ঠিত ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজে টানা দুই ম্যাচে হারল স্বাগতিকরা। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ১–০ গোলে হারার পর দ্বিতীয় ও শেষ ম্যাচেও জয় পেল না পিটার বাটলারের দল।